Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts
চকরিয়া কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ

চকরিয়া কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ

চকরিয়া টাইমস :

চকরিয়া সরকারি কলেজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২৩ জুন) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলটির ছাত্রপ্রতিনিধিরা বৃক্ষরোপণ করে।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির চকরিয়া উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা মো. আবদুর রশিদ।


তিনি একাধিক গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপস্থিত শিক্ষা শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

বিশেষ অতিথি ছিলেন তরুণ ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা হাফেজ আসহাব উদ্দিন। এসময় কলেজ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ব্রাইট ফিউচার স্কলারশিপে সাড়ে পাঁচশতাধিক শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদকসহ সনদ ও পুরস্কার বিতরণ

ব্রাইট ফিউচার স্কলারশিপে সাড়ে পাঁচশতাধিক শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদকসহ সনদ ও পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস:

ব্রাইট ফিউচার স্কলারশিপ পরীক্ষা-২০২৫ এর একজন স্বর্ণপদকসহ সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ জমকালো আয়োজনে মাতামুহুরী উপজেলার রামপুর কোরালখালী আরকে নুরুল আমিন চৌধুরী বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে|
শনিবার (২০ জুন) সকাল ৯টায় প্রাথমিক শাখা এবং বিকাল ৩টায় মাধ্যমিক শাখার সাড়ে ৫শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার প্রদান করা হয়|
বর্ণাঢ্য অনুষ্ঠানের দুই অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক তরুণ সমাজসেবক নুরুল ইসলাম| তিনি উদ্বোধকের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধার মূল্যায়নে ব্রাইট ফিউচার স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন| এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়| আমিও দীর্ঘদিন ধরে ব্রাইট ফিউচার স্কলারশিপের এ কার্যক্রমের সঙ্গে থাকতে পেরে নিজেকে খুব বেশি গর্ববোধ মনে করছি| তাছাড়া সমাজের বিভিন্ন ভালো উদ্যোগের সাথে আমার অংশগ্রহণ রয়েছে| ভবিষ্যতেও ব্রাইট ফিউচার স্কলারশিপসহ সামাজিক সকল মহৎ কাজে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে|
প্রথম অধিবেশন প্রাথমিক শাখার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুর কোরালখালী নুরুল আমিন চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার| এতে প্রধান অতিথি ছিলেন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির| বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ছৈয়দ আলম, শাহারবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ মো. নুরুল হাকিম, দুবাই প্রবাসী ইউনিয়নের উপদেষ্টা সরোয়ার আলম, চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানা যুবদলের নেতা নুরুল ইসলাম|
দ্বিতীয় অধিবেশন মাধ্যমিক শাখার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. ফরিদুল আনোয়ার (বি.এ)| এতে প্রধান অতিথি ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও শাহারবিল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব নজরুল ইসলাম| বিশেষ অতিথি ছিলেন রামপুর কোরালখালী আরকে নুরুল আমিন চৌধুরী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম, ইসলামী ব্যাংক চকরিয়া শাখার আরডিএস অফিসার ও রামপুর কোরালখালী আরকে নুরুল আমিন চৌধুরী বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দীন এবং শাহারবিল ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক দুবাই প্রবাসী এনায়েতুল করিম খোকন| এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিকক্ষ প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন|
আয়োজক সংস্থা ব্রাইট ফিউচার স্কলারশিপের সভাপতি এখলাছ উদ্দিন বিএ (অনার্স) এম.এ, বি.এড’র সার্বিক তত্বাবধানে সহ-সভাপতি মোহাম্মদ ওসমান গণি, সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ.এম নুরুল হান্নান ও প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিনের সার্বিক সযোগিতায় পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলাউল হাসান আতিক|
অতিথিবৃন্দ আলোচনা শেষে একজন স্বর্ণপদকসহ চকরিয়া এবং মাতামুহুরী দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক শাখার বৃত্তিপ্রাপ্ত সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন|
মাস্টার রফিক উদ্দিন জেলা পর্যায়ে আবারো শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত

মাস্টার রফিক উদ্দিন জেলা পর্যায়ে আবারো শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত

চকরিয়া টাইমস:

আবারো জেলা পর্যায়ে ২য় বারের মতো শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন চকরিয়ার নিজপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিক উদ্দিন।

তিনি কক্সবাজার জেলার আইসিটি অ্যাম্বাসেডর এবং সিএএলটি সম্পন্নকারী উডব্যাজার।

এদিকে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় মাস্টার রফিক উদ্দিন বলেন, মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর “শ্রেষ্ঠ কাব শিক্ষক” ক্যাটাগরিতে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হই। এ জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

পেকুয়ার ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

পেকুয়ার ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

চকরিয়া টাইমস:

পেকুয়া উপজেলাস্থ ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী, সাধারণ সভা ও দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০মে) প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব এএইচএম বদিউল আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা কামাল হোছাইন, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বারেক আহমদ, মোস্তাক আহমদ সাবেক এমইউপি, মাওলানা বদিউল আলম, মাওলানা মোহাম্মদ ইউছুফ, অধ্যাপক নুরুল হাকিম, মাওলানা রফিক বিন সিদ্দিকী প্রমুখ।
স্বাগত বক্তব্যে সভাপতি বলেন বর্তমান সিলেবাস অনুযায়ী আলিয়া মাদ্রাসায় আরবি বিষয়ে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তাই প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে গত বছর থেকে আরবি বিষয়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যা এ বছরও চলমান থাকবে; সাথে আইসিটি বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামী ২ বছরের জন্য গঠনতন্ত্র অনুযায়ী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আজিম সভাপতি, কে.এম. মুফিজুর রহমান নিজামীকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ হেলাল উদ্দিনকে অর্থ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি গঠন করা হয়।
বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস: 

কিশোর-কিশোরী, নারী এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলায় জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে| এতে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে চূড়ান্তপর্বে চকরিয়া কোরক বিদ্যাপীঠকে হারিয়ে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়| 

সোমবার (১১ মে) চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উইমেন ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড রেসিলিয়েন্ট সোসাইটি (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস& (বিসিসিপি)’র আয়োজনে এ প্রতিযোযগিতা সম্পন্ন হয়| 

প্রতিযোগিতার মডারেটর চকরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম| বিশেষ অতিথি ছিলেন আয়োজক সংস্থা বিসিসিপি’র পরিচালক ও প্রধান  নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান| 

প্রতিযোগিতায় বিচারকের  দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, ইনফরমেশন সার্ভিস অফিসার রুমানা রেজভিন চৌধুরী ও চকরিয়া ইউআইটিআরসিই মোহাম্মদ নোমান| অতিথিরা সংক্ষিপ্ত আলোচনা শেষে বিতর্কে অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের হাতে ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন| 

“জলবায়ু পরিবর্তনের ফলে  নারী ও কিশোরীরা পুরুষদের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ” এবং “জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় নারীর নেতৃত্ব অপরিহার্য” এই দুটি বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও চকরিয়া সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন|

উল্লেখ্য, এই বিতর্ক প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে, জলবায়ু পরিবর্তন  কীভাবে নারী, কিশোরী  এবং জেন্ডার বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবিকাকে প্রভাবিত করে এবং এর প্রতিকূল প্রভাব মোকাবিলা ও অভিযোজন প্রক্রিয়ায় বিভিন্ন অংশীজন ও কমিউনিটির ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ করা|


চকরিয়া সিটি কলেজে “শিক্ষার গুণগত মানোন্নয়নে দিক-নির্দেশনা” শীর্ষক আলোচনা সভা

চকরিয়া সিটি কলেজে “শিক্ষার গুণগত মানোন্নয়নে দিক-নির্দেশনা” শীর্ষক আলোচনা সভা

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত চকরিয়া সিটি কলেজের উদ্যোগে “শিক্ষার গুণগত মানোন্নয়নে দিক-নির্দেশনা” শীর্ষক এক আলোচনা সভা সিটি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে|

রোববার (১০ মে) কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দীন ফরায়েজীর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালাহউদ্দিন খালেদ|

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ আবদুস ছালাম| বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ কায়সার|

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক|

অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন চকরিয়া সিটি কলেজের প্রভাষক আবদুল মালেক| অতিথিবৃন্দ চকরিয়া সিটি কলেজের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন|

চকরিয়া আল ইয়ামিন মডেল দাখিল মাদরাসার মেধাবি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

চকরিয়া আল ইয়ামিন মডেল দাখিল মাদরাসার মেধাবি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস

চকরিয়া আল ইয়ামিন মডেল দাখিল মাদরাসার মেধাবি শিক্ষাথী, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে|

বুধবার (৬ মে) মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আখতার আহমদের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা কফিল উদ্দিন| বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম| বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা  কমিটির সদস্য অধ্যাপক বশির আহমদ, অধ্যাপক রুহুল আমিন ও অধ্যাপক চৌধুরী মুহাম্মদ আজম খান|

এসময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাস্টার নজরুল ইসলামসহ অভিভাবক, অভিভাবিকা, মাদরাসার শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক হাফেজ জুনাইদ উদ্দিন|

অতিথিদের আলোচনা শেষে মেধাবি শিক্ষার্থী ও বার্ষিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়| পরে মাদরাসার সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়|  

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিক্ষার মানোন্নয়নে ছওয়াবের কার্যক্রম

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিক্ষার মানোন্নয়নে ছওয়াবের কার্যক্রম

কামাল হোসেন আজাদ, কক্সবাজার: 

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসরত শিশুদের শিক্ষার মান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা “ছওয়াব” SAWAB (Social Agency for Welfare and Advancement in Bangladesh)। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় দাতা সংস্থার আর্থিক সহায়তায় সংস্থাটি দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। 

রোহিঙ্গা শিবিরগুলোতে বসবাসরত বিপুল সংখ্যক শিশু নিয়মিত কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত। এ বাস্তবতা বিবেচনায় ছওয়াব শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের জন্য কোয়ালিটি এডুকেশনসহ নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি করছে। এর আওতায় লার্নিং সেন্টার পরিচালনা, প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, শিক্ষাসামগ্রী বিতরণ এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংস্থাটির কর্মকর্তারা জানান- শুধু প্রাথমিক শিক্ষা নয়, বরং শিশুদের নৈতিক মূল্যবোধ, জীবন দক্ষতা এবং মানসিক বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মেয়েশিশুদের শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে শরণার্থী পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণে খাদ্য, পোশাক এবং অন্যান্য জরুরি সহায়তাও নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা মনে করছেন- এ ধরনের উদ্যোগ রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘমেয়াদে এই কার্যক্রম টিকিয়ে রাখতে ডোনারদের সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

ছওয়াবের প্রতিনিধি বলেন- “আমাদের লক্ষ্য হলো শিক্ষার মাধ্যমে রোহিঙ্গা শিশুদের একটি নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা। আমরা চাই তারা তাদের যেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়।”

বিশেষজ্ঞরা মনে করছেন- এমন উদ্যোগ শুধু শিক্ষা নয়, বরং সামগ্রিক মানবিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলছে এবং শরণার্থী সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখছে।

ক্যাম্প ইনচার্জগণ ছওয়াব পরিচালিত লার্নিং সেন্টার গুলো নিয়মিত পরিদর্শন করেন এবং তারা ছওয়াবের শিক্ষা কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন এবং রোহিঙ্গা ক্যাম্পের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবেও বিবেচনা করেন। এছড়াও এডুকেশন সেক্টরের বিভিন্ন ডোনার পার্টি লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

সুরাজপুর তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা হেফজখানার ২দিন ব্যাপী বার্ষিক সভা সম্পন্ন

সুরাজপুর তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা হেফজখানার ২দিন ব্যাপী বার্ষিক সভা সম্পন্ন

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার চতুর্থ বারের মতো ২দিনব্যাপী বার্ষিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে|

স্থানীয় ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়|

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপি বার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম মাওলানা ক্বারী বদরুল ইসলাম এবং দ্বিতীয়দিন সভাপতিত্ব করেন ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদরসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল মন্নান এবং কৈয়ারবিলপাড়া ও নয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হোছাইন|

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন শাাখার সভাপতি তরুণ সমাজসেবক মুহাম্মদ সাইফুল কবির চৌধুরী| তিনি মাদ্রাসার সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে সাধ্যমতো সহযোগিতা প্রদানের আশ্বাস দেন|

মাহফিলের বিশেষ আকর্ষণ ছিলো হিফজ সমন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান| চলতি শিক্ষাবর্ষে কুরআনুল কারীম হিফজ সমাপ্ত করায় ৬জন কৃতি শিক্ষার্থীকে মাদ্রাসার পক্ষ থেকে দস্তারবন্দী ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়| এছাড়া বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়| প্রধান মেহমান বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক| তিনি তার বক্তব্যে দ্বীনি বাগান তথা মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সচেতন অভিভাবকসহ বিত্তবানদের পাশে আসার আহ্বান জানান|

বার্ষিক সভায় আলোচনা রাখেন মাওলানা ক্বারী নূরুস সোলতান, মাওলানা সালেম আজীজী, খতিব ইসলাম হযরত মাওলানা আলমগীর আজীজী, মাওলানা শামসুল আলম, মাওলানা আইয়ুব আনসারী ও মাওলানা আকবর আহমদসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ| এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

এদিকে মাদ্রাসার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় দুবাই প্রবাসী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর তিনি তার শুভেচ্ছা বক্তব্যে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

টেকনাফের অর্ধশতাধিক শিক্ষার্থী পেলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তির পুরস্কার

টেকনাফের অর্ধশতাধিক শিক্ষার্থী পেলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তির পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

আল-আমিন সংঘের আয়োজনে ১৫তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে (৪র্থ ধাপ) আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ পর্যটন শহরের হোটেল গোল্ডেন হিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে|

শনিবার (২৫ এপ্রিল) বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাছেরের সভাপতিত্বে এবং আয়োজক সংস্থা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তির পরিচালক জহির উদ্দিন মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার  সরকারি কলেজের সাবেক ভিপি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর|

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শহরের কলাতলী গোল্ডেন হিল’র চেয়ারম্যান বাঁশখালীর কৃতি সন্তান মোহাম্মদ শাহেদ আলী| 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুর হোসাইন ও হ্নীলা ইউনিয়ন হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুস সালাম| 

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন আল আমিন সংঘের অন্যতম মুখপাত্র এম.এন নাছির উদ্দীন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠক মুহাম্মদ শোয়াইবুল ইসলাম, মোহাম্মদ খোবাইব ও হামিদুর রহমান।

আলোচনা শেষে অতিথিবৃন্দ; এ প্লাসপ্রাপ্ত হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা মিয়া ফারুকী ও নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ের দশম শিক্ষার্থী শারিকা শাব্বিরসহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ অর্ধশতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, সনদপত্র, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ ফাইল তুলে দেন| অনুষ্ঠানে আয়োজন সংগঠন আল আমিন সংঘের পক্ষ থেকে সংবর্ধিত গুণীজনদের হাতেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়|


নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কক্সবাজার সরকারি কলেজে ইসলামী ছাত্রআন্দোলনের মানববন্ধন

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কক্সবাজার সরকারি কলেজে ইসলামী ছাত্রআন্দোলনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : 

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন কক্সবাজার সরকারি কলেজ শাখা| গতকাল রোববার (২৬ এপ্রিল) কলেজ সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ নেজাম উদ্দিনের সভাপতিত্বে কলেজের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়|

এতে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের প্রতিনিধি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী মোর্শেদুল আলম কাওসার ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহমান আরেফী|

মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তারা; সংশ্লিষ্ট প্রশাসনের কাছে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রম বন্ধ, রাজনৈতিক সহাবস্থান ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান|

উল্লেখ্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের আজ সারাদেশের কলেজ/বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহে মানববন্ধন পালনের কর্মসূচি ঘোষণা করা হয়|   


চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শওকত আলমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম সাজেদীর সঞ্চালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান।

এতে প্রধান মেহমানের বক্তব্য রাখেন বাটাখালী নূরীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ওসমান গণি।

প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ইকবাল হাসান আনোয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জিয়াউল করিম জিয়া ও হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা হিফজ মাদরাসার প্রধান পরিচালক এম. তারেকুল ইসলাম তারেক। এছাড়া অনুষ্ঠানে পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

পরে পরীক্ষার্থীদের শারীরিক সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চকরিয়া তাহজীবুল উম্মাহ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়া তাহজীবুল উম্মাহ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:

চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল শনিবার (১৮ এপ্রিল) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার সহযোগি অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উল্লাহ, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মাওলানা জাফর আলম হামিদী।
এসময় মাদ্রাসার শিক্ষকদের মধ্যে যথাক্রমে; মাওলানা কামাল উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, হাফেজ মাওলানা মুবিনুল হক, রবিউল হাসান, আব্দুল মান্নান, রমিজ উদ্দিন, আফরোজা খানম হ্যাপি, আরজু বেগম, রোজিনা আকতার, তাছমিন জান্নাত, জান্নাতুল ফেরদৌস, উম্মে কুলসুম, লীনা ম্যাম, অফিস সহায়ক রিমিসহ পরীক্ষার্থী ও অধ্যয়নরত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা- বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং তাদের সফলতা ও শারীরিক ‍সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উল্লেখ্য, চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসা থেকে ২০২৬সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে ১২জন ছাত্র-ছাত্রী। তন্মধ্যে রয়েছেন; সাজ্জাদ হোসাইন, আবু জুনাইদ, নাইবুল আলম তায়েফ, আল আফ্রিদ্রী মুন্না, মিনহাজ উদ্দিন, নাইমা জান্নাত, সোহার মণি, তাসফিয়া জান্নাত, কাউছার জান্নাত মীম, আশরাফুল জান্নাত সামিয়া, তুহিন জান্নাত, তাসফিয়া জান্নাত তুরিন।
চকরিয়ার পালাকাটা আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

চকরিয়ার পালাকাটা আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়ার পালাকাটা আলিম মাদ্রাসায় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুফতি মাওলানা মুহাম্মদ এহছানুল হক নাঈমী।

এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সেজান মাহাবুব। এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পরীক্ষার্থীদের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
চকরিয়ার দারুল হিকমাহ একাডেমির দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

চকরিয়ার দারুল হিকমাহ একাডেমির দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:  

চকরিয়ার সাহারবিল রামপুরস্থ দারুল হিকমাহ একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ২০২৬সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে| 

বৃহস্পতিবার (১৬এপ্রিল) অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসা সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ হামিদ উল্লাহ| তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন| 

দারুল হিকমাহ এসোসিয়েটসের সহ-সভাপতি নুরুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাছান| 

বিশেষ অতিথির বক্তব্য দারুল হিকমাহ এসোসিয়েটসের সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক এম. কাইছার হামিদ, সহ-সভাপতি ফরিদুল আনোয়ার, সহ-সভাপতি মো. আবদুস সামাদ, সদস্য ওসমান গণি ও চোয়ারফাড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল কাদের| 

এছাড়া বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ এবং বক্তব্য প্রদান করা হয়| এসময় দারুল হিকমাহ এসোসিয়েটসের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন| 

অতিথিবৃন্দ আলোচনা শেষে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন| পরে দাখিল পরীক্ষার্থীদের সফলতা এবং শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়|

হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিকের পুরস্কার বিতরণ

হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিকের পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস:  

চকরিয়ার হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|

সোমবার (১৩ এপ্রিল) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কবির হোসাইন|  

উপাধ্যক্ষ মাওলানা জাফর আলমের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| 

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়| পরে ২০২৬সালের দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়|  


হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত

হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত

চকরিয়া টাইমস: 

চকরিয়ার বিএমচর ইউনিয়নের বেতুয়াবাজারস্থ হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) আয়োজিত মহান স্বাধীনতা  দিবসের কর্মসূচির মধ্যে ছিল; মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃতি, হামদ-নাত, কুরআন তেলাওয়াত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও আলোচনা সভা। 

মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কবির হোছাইন। এতে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

এসময় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাফর আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

আল্লাহর সন্তুষ্টি লাভে মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে: জেলা আমীর

আল্লাহর সন্তুষ্টি লাভে মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে: জেলা আমীর

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেছেন, মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। সামনে প্রতিটি স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী দিতে উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা প্রধান করেন। তিনি আরো বলেন জাতীয় নির্বাচনে যেভাবে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে সময়, শ্রম ও অর্থ দিয়ে সংগ্রাম করেছেন স্থানীয় নির্বাচনেও সাধারণ জনতাকে সাথে নিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। দায়িত্বশীল সমাবেশে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

রামু উপজেলা জামায়াতের আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতি ও উপজেলা সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর নুর আহমদ আনোয়ারী এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবুল্লাহ, কক্সবাজার শহর জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল আলম বাহাদুর ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ আইয়ুব আনছারী।

এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলার সাবেক আমির মাস্টার আব্দুল মান্নান, রামু উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হাকিম, মাওলানা হাবিব উল্লাহ, যুব বিভাগের সভাপতি মাহবুবুর রহমান, মাওলানা আব্দুস শাকুর, মুহাম্মদ তৈয়ব উল্লাহ, মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলার সভাপতি জনাব মোক্তার আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামু উপজেলার সভাপতি মোহাম্মদ শামসুল আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সমন্বয়কারী আহসানুল জুবাইর, বৃহত্তর গর্জনিায় আদর্শ সাংগঠনিক থানা শাখার সভাপতি মুহাম্মদ সালামত উল্লাহ, কচ্ছপিয়া ইউনিয়ন আমীর মাওলানা মো. নাসিম, গর্জনিয়া  ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সাত্তার আল ফারুক, খুনিয়াপালং ইউনিয়ন সভাপতি ফখরুদ্দিন রাজি, দক্ষিণ মিটাছড়ি ইউনিয়নের সভাপতি তারেক বিন হাসান, কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি মাওলানা কলিম উল্লাহ, জোয়ারিয়ানালা ইউনিয়ন সভাপতি মাওলানা মিজানুর রহমান, রশিদনগর ইউনিয়ন সভাপতি মোক্তার আহমদ, চাকমারকুল ইউনিয়ন সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ইউসুফসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

চকরিয়া সিটি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

চকরিয়া সিটি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

চকরিয়া টাইমস: 

চকরিয়া সিটি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাহউদ্দিন খালেদ। 

আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এসময় কলেজের শিক্ষক-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাতের মাধ্যমে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয়। 

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস পালিত

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস পালিত

চকরিয়া টাইমস:

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল দশটায় মাদরাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনে মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এরপর মাদরাসারে অফিস মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ হাছান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুলতান মুহাম্মদ হেলাল উদ্দিন, মাস্টার ফজলে এলাহী, মোহাম্মদ আলী বিপিএড ও সহকারী শিক্ষক মো. শিবলী নোমান। এসময় মাদরাসার শিক্ষক-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ হাছান।