Showing posts with label সংগঠন/সমিতি. Show all posts
Showing posts with label সংগঠন/সমিতি. Show all posts
শিবির নেতা আমিমুল ইহসানের নামাযে জানাযা সম্পন্ন

শিবির নেতা আমিমুল ইহসানের নামাযে জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস

চকরিয়ার বদরখালীর কৃতি সন্তান ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর পাঁচলাইশ থানা শাখার সভাপতি মো. আমিমুল ইহসান ফাহিমের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে| 

বুধবার (৩জুন) সকাল ১০টায় বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযায় অংশগ্রহণ করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবুহেনা মোস্তফা কামাল ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা|

এসময় মাতামুহুরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন| পরে মসজিদ সংসলগ্ন কবরস্থানে শিবির নেতা আমিমুল ইসলাম ফাহিমের লাশ চিরনিদ্রায় শায়িত হয়| 

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরী পাঁচলাইশ থানা ছাত্রশিবিরের সভাপতি মো. আমিমুল ইহসান ফাহিম (২৬) মঙ্গলবার (২জুন) সন্ধ্যায় হিট স্ট্রোক জনিত কারণে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন| সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন|

সংযুক্ত আরব আমিরাতে চকরিয়া প্রবাসী ইউনিয়নের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সংযুক্ত আরব আমিরাতে চকরিয়া প্রবাসী ইউনিয়নের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া টাইমস: 

প্রবাসে ঈদের আনন্দকে ভাগাভাগি আর পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে চকরিয়া প্রবাসী ইউনিয়ন ও চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি (রেজি: নং-২৫৪৪) এর ঈদ পুনর্মিলনী এবং সংবর্ধনা অনুষ্ঠান| 

ঈদের দ্বিতীয়দিন বৃহস্পতিবার (২৮ মে) দুবাইয়ের আল মামজার পার্কে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মিলিত হয় দুবাইয়ে অবস্থানরত চকরিয়া উপজেলার শতাধিক প্রবাসী|

সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি শাহিনুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আলী হোছাইন, সিনিয়র সাধারণ সম্পাদক এম আলাউদ্দিন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা খান বাহাদুর আবুহেনা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ এমরান খান, প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিনসহ অন্যান্যরা| 

বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত চকরিয়াবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা| এছাড়া প্রবাসীদের ভিসা-পাসপোর্ট জটিলতা নিরসনে সরকারের আন্তরিক সহযোগিতা ও সুনজর কামনা করেন বক্তারা| 

আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও নিজেদের শেকড় ও সামাজিক বন্ধন ধরে রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে| 

পরে ঈদ শুভেচ্ছা বিনিময়, সংবর্ধনা প্রদান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় এই আয়োজন|

উল্লেখ্য, চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির বর্তমানে নেতৃত্বে রয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রিদুয়ানুল ইসলাম নিরব|

চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার সভাপতি মনোনীত হলেন নাছির উদ্দিন

চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার সভাপতি মনোনীত হলেন নাছির উদ্দিন

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সংগঠক মোহাম্মদ নাছির উদ্দিন।

গত রোববার (১৯ মে-২০২৬) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে মোহাম্মদ নাছির উদ্দিনকে সভাপতি মনোনীত করে আগামী ২বছরের জন্য ৫সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।

ওই কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন; সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সিনিয়র সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ ও সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন।

এদিকে ওমান শাখার কমিটির সভাপতি মনোনীত হওয়ায় মোহাম্মদ নাছির উদ্দিনকে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তায় নবমনোনীত ওমান কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, আগামীতে সংগঠনকে নিরপেক্ষ পরিচালনার মধ্যদিয়ে ঐক্যের দ্বারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। পাশাপাশি সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার কমিটি গঠিত

চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার কমিটি গঠিত

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

গত রোববার (১৭ মে) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে আগামী ২বছরের জন্য ৫সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে মোহাম্মদ নাছির উদ্দিনকে সভাপতি, বেলাল উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, আশরাফুল ইসলামকেকে সাধারণ সম্পাদক, পারভেজ মোশারফকে সিনিয়র সাধারণ সম্পাদক ও নেজাম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এদিকে ওমান শাখার নতুন কমিটিকে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন কমিটির নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।একইসাথে সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবার ঐক্যমত করেন।
চকরিয়ায় দিনব্যাপি বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা সম্পন্ন

চকরিয়ায় দিনব্যাপি বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

উইমেন ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড রেসিলিয়েন্ট সোসাইটি (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)’র আয়োজনে চকরিয়ায় দিনব্যাপি জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে| 

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়| র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে সমবেত হয়| র‌্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার| তিনি র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন| 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিসিপি’র উপ-পরিচালক সোনিয়া ইসলাম ও চকরিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুনীর চৌধুরী| পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিসিপি’র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুস সালাম| 

জমকালো আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপি এ মেলার স্টলে অংশগ্রহণ করে স্ব-স্ব ব্যানারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও উদ্যোক্তা নির্ভর শিল্প প্রতিষ্ঠান| এ মেলায় সাধারণ নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দর্শণার্থী হিসেবে মেলা উপভোগ করেন| তাছাড়া মেলায় স্বেচ্ছায় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়| 

উল্লেখ্য, জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কিশোর-কিশোরী, নারী এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিসিসিপি দিনব্যাপি এ মেলার আয়োজন করে|


বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস: 

কিশোর-কিশোরী, নারী এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলায় জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে| এতে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে চূড়ান্তপর্বে চকরিয়া কোরক বিদ্যাপীঠকে হারিয়ে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়| 

সোমবার (১১ মে) চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উইমেন ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড রেসিলিয়েন্ট সোসাইটি (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস& (বিসিসিপি)’র আয়োজনে এ প্রতিযোযগিতা সম্পন্ন হয়| 

প্রতিযোগিতার মডারেটর চকরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম| বিশেষ অতিথি ছিলেন আয়োজক সংস্থা বিসিসিপি’র পরিচালক ও প্রধান  নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান| 

প্রতিযোগিতায় বিচারকের  দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, ইনফরমেশন সার্ভিস অফিসার রুমানা রেজভিন চৌধুরী ও চকরিয়া ইউআইটিআরসিই মোহাম্মদ নোমান| অতিথিরা সংক্ষিপ্ত আলোচনা শেষে বিতর্কে অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের হাতে ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন| 

“জলবায়ু পরিবর্তনের ফলে  নারী ও কিশোরীরা পুরুষদের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ” এবং “জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় নারীর নেতৃত্ব অপরিহার্য” এই দুটি বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও চকরিয়া সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন|

উল্লেখ্য, এই বিতর্ক প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে, জলবায়ু পরিবর্তন  কীভাবে নারী, কিশোরী  এবং জেন্ডার বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবিকাকে প্রভাবিত করে এবং এর প্রতিকূল প্রভাব মোকাবিলা ও অভিযোজন প্রক্রিয়ায় বিভিন্ন অংশীজন ও কমিউনিটির ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ করা|


চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি হলেন আলী হোছাইন

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি হলেন আলী হোছাইন

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজমান প্রদেশের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোছাইন।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে ২বছরের জন্য ৪সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে মো. আলী হোছাইনকে সিনিয়র সহ-সভাপতি করা হয়।

ওই কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন মো. শাহিনুল ইসলাম। তাছাড়া মোহাম্মদ নুরুল হোছাইনকে সাধারণ সম্পাদক এবং এম. আলাউদ্দিন চৌধুরীকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক করা হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাত শাখার কমিটিতে প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় মো. আলী হোছাইনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ।

অন্যদিকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তায় সংযুক্ত আরব আমিরাত শাখার নতুন সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোছাইন মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে প্রবাসীদের প্রাণের সংগঠন চকরিয়া প্রবাসী ইউনিয়নকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের কমিটি গঠিত

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের কমিটি গঠিত

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে আগামী ২বছরের জন্য ৪সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দুবাই শাখার সাবেক সভাপতি বিশিষ্ট প্রবাসী সংগঠক শাহিনুল ইসলাম। কমিটিতে মোঃ আলী হোছাইনকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ নুরুল হোছাইনকে সাধারণ সম্পাদক এবং এম. আলাউদ্দিন চৌধুরীকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক করা হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাত শাখার নতুন কমিটিকে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন কমিটির নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয়বারের সভাপতি নির্বাচিত হলেন শাহিনুল ইসলাম

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয়বারের সভাপতি নির্বাচিত হলেন শাহিনুল ইসলাম

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দুবাই শাখার সাবেক সভাপতি বিশিষ্ট প্রবাসী সংগঠক শাহিনুল ইসলাম।

সম্প্রতি, চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৪জন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল-২০২৬) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে শাহিনুল ইসলামকে সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি করে আগামী ২বছরের জন্য ৪সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।
ওই কমিটিতে মোঃ আলী হোছাইনকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ নুরুল হোছাইনকে সাধারণ সম্পাদক এবং এম. আলাউদ্দিন চৌধুরীকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক করা হয়।
এদিকে সংযুক্ত আরব আমিরাত শাখার কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় মো. শাহিনুল ইসলামকে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত শাখার দ্বিতীয়বারের নির্বাচিত সভাপতি মো. শাহিনুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামীতে সংগঠনকে নিরপেক্ষ পরিচালনার মধ্যদিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
চকরিয়ার মগবাজার কাঁচাবাজারের শুভ উদ্বোধন

চকরিয়ার মগবাজার কাঁচাবাজারের শুভ উদ্বোধন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে মগবাজার কাঁচাবাজারের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল পাঁচটায় কাঁচাবাজার চত্বরে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। তিনি কেক ও ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিশেষ দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন।

পরে তিনি বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে বাজার ব্যবস্থাপনার সুযোগ সুবিধা এবং অসুবিধার সমূহ সম্ভাবনা নিয়ে কুশলাদি বিনিময় করেন। এসময় ইউএনও'র বাজার পরিদর্শন নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির সভাপতি খাইরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজ ও চকরিয়া সিটি কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রমিজ উদ্দিন, চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুচ ছালাম, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম ও সমিতির যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম।

আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে ইউএনও শাহীন দেলোয়ারসহ অতিথিদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
কক্সবাজার জেলা ইউপি সচিব সমিতির কমিটি অনুমোদন

কক্সবাজার জেলা ইউপি সচিব সমিতির কমিটি অনুমোদন

চকরিয়া টাইমস:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক কক্সবাজার জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ আল মোমিনের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়। 

নতুন গঠিত কক্সবাজার জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) সমিতির কমিটিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শিহাব উদ্দিনকে সভাপতি, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আলীম সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন কাদেরকে সাংগঠনিক সম্পাদক ও মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রজ্জাককে দপ্তর সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। 

এছাড়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন; ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিরোদবরণ পাল সিনিয়র সহ-সভাপতি, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শাহজাহান সহ-সভাপতি, হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা যুগ্ম সাধারণ সম্পাদক-১, কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক-১,  ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সরওয়ার কামাল সহ-সাংগঠনিক সম্পাদক, ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক অর্থ সম্পাদক, ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শুভ দে প্রচার সম্পাদক। 

উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নবগঠিত জেলা কমিটি দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক।

একতা ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

একতা ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস :

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড একতা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আবছার ছিদ্দিকী, নূরানী কাফেলার সভাপতি সৈয়দ মোহাম্মদ রাসেল, বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা জামাল হোসাইন নূরী, চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এহসানুল হক, সাবেক ছাত্রনেতা তায়েফুল ইসলাম সাওয়াল, রাইজিং স্টার ফাউন্ডেশনের সাবেক সভাপতি রাইহানুল ইসলাম ও ব্রাইট স্টার ফাউন্ডেশনের সাবেক সভাপতি আরফাতুল ইসলাম।


এছাড়াও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের আলেমসমাজ, শিক্ষাবিদ, মুরব্বি, তরুণ প্রজন্ম, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী সর্বস্তরের জনসাধারণ।

চকরিয়ার রাইজিং স্টার ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়ার রাইজিং স্টার ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস :

এসো স্বপ্ন নয় সেবার মাধ্যমে লক্ষ্য বিজয় এই স্লোগানকে ধারণ করে চকরিয়া পৌরসভার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী সদস্য ও শুভকাঙ্খীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) চকরিয়া বাস টার্মিনালস্থ আইকনিক ফুটবল টার্ফে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশিদ।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরমানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রবাসী সদস্য খালেদ হাসান খালেদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান প্রবাসী রাসেল মোস্তফা, জাহেদ হাসান, সৌদি প্রবাসী মেহেদী হাসান ও সৌদি প্রবাসী তাপস শার্মা।

এতে দিক নির্দেশনামূলক সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা পেশ করেন মো. খাইরুল ইসলাম, মোহাম্মদ পারভেজ, রায়হানুল ইসলাম, শহিদুল ইসলাম ওপেল প্রমুখ। নান্দনিক এ অনুষ্ঠানে ৯নং ওয়ার্ডের তরুণ প্রজন্মের একঝাঁক ক্রীড়া প্রেমিরাও অংশগ্রহণ করেন।

পরে আয়োজক কমিটির পক্ষ থেকে ফাউন্ডেশনের কল্যাণে বিশেষ ভূমিকা রাখায় একাধিক প্রবাসী সদস্যদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
চকরিয়া প্রবাসী সমিতির নির্বাচনে পুনরায় মুবিন সভাপতি ও রিদুয়ান সম্পাদক নির্বাচিত

চকরিয়া প্রবাসী সমিতির নির্বাচনে পুনরায় মুবিন সভাপতি ও রিদুয়ান সম্পাদক নির্বাচিত

চকরিয়া টাইমস:

দেশের বিভিন্ন রাষ্ট্রে অবস্থানরত চকরিয়ার প্রবাসীদের সংগঠন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) পৌরশহরের সায়মা প্লাজাস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সভাপতি-সম্পাদকসহ ১২টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
এতে মুবিনুল ইসলাম মুবিন সভাপতি পদে ও রিদুয়ানুল হক নিরব সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন; সহ-সভাপতি আব্দুল খালেক, কোষাধ্যক্ষ সাগরুল ইসলাম, সদস্য যথাক্রমে নুরুল আমিন, মো: এমরান, মোঃ কাজল, সিরাজুল ইসলাম, বেলাল উদ্দিন, মোবারক হুসাইন, মোশারফ হুসাইন ও সাহেদ হোসাইন।
ভোটারদের ঝামেলা ছাড়া এ নির্বাচন পরিচালনা করেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. রমিজ উদ্দিন। তিনি আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক ফারহানা জান্নাত ও আজিজুল হক মনজু।
শ্রেষ্ঠ সমবায়ীর সম্মাননা পেলেন দর্পন সমবায় সমিতির সভাপতি ডাঃ তেজেন্দ্র লাল দে

শ্রেষ্ঠ সমবায়ীর সম্মাননা পেলেন দর্পন সমবায় সমিতির সভাপতি ডাঃ তেজেন্দ্র লাল দে

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ীর সম্মাননা পেয়েছেন দর্পন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি গরীবের চিকিৎসক হিসেবে সুপরিচিত ডাক্তার তেজেন্দ্র লাল দে। 
শনিবার (১ নভেম্বর) “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সুগন্ধা মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে দর্পন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে’র হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। 
চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মোঃ তৌহিদুল আনোয়ার। 
এছাড়াও চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপি নেতা তরুণ চন্দ্র শীলসহ বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির উদ্যোগে ২৩জন প্রবীণ ব্যবসায়ী সংবর্ধিত

চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির উদ্যোগে ২৩জন প্রবীণ ব্যবসায়ী সংবর্ধিত

চকরিয়া টাইমস:

চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির সাধারণ সভা-২০২৫ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠান জমকালো আয়োজনে বাজার ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানে ২৩জন প্রবীণ সফল ব্যবসায়ীকে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৯টায় সমিতির সভাপতি ডাঃ খাইরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ।

প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাঃ রতন কুমার চৌধুরী, দয়াল বাবু ও রশিদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।

আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে সফলতার স্বীকৃতি স্বরূপ সংবর্ধিত প্রবীণ ২৩জন ব্যবসায়ীর মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধিত প্রবীণ ব্যবসায়ীরা হলেন; আলহাজ্ব মৌলভী ইয়াকুব সওদাগর, আলহাজ্ব আব্দুল গণি কোম্পানি, আলহাজ্ব আবুল হাশেম সওদাগর, আলহাজ্ব আব্দুল হাকিম সওদাগর, আলহাজ্ব শাহ আলম সওদাগর, আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর, হায়াতুল ইসলাম সওদাগর, আলহাজ্ব দলিলুর রহমান সওদাগর, আলহাজ্ব শাহ আলম সওদাগর, আলহাজ্ব আবু তাহের সওদাগর, নিবারণ শীল সওদাগর, আলহাজ্ব সিকান্দর সওদাগর, দেলোয়ার হোসেন সওদাগর, আব্বাস আহমদ সওদাগর, আবুল কালাম সওদাগর, আবদুল হাকিম সওদাগর, আবুল কাশেম সওদাগর, শাহজাহান সওদাগর, আলহাজ্ব আকতার আহমদ সওদাগর, ডাঃ রতন কুমার চৌধুরী, ওসমান গণি সওদাগর, মোহাম্মদ নূরু সওদাগর ও হাজী জালাল উদ্দিন সওদাগর।

এসময় সমিতির সহ-সভাপতি মৌলভী এরফান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল কাদের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুবিনুল ইসলাম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শহীদ, সহ-অর্থ সম্পাদক আবদুল মালেক, স্মার্ট কিচেনের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আতিকুর রহমানসহ সমিতিভুক্ত সর্বস্তরের ব্যবসায়ী সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত র‌্যাফেল ড্রয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ২৫জন ভাগ্যবান বিজয়ীর হাতে আকর্ষণীয় উপহার তুলে দেয়া হয়।

চকরিয়ায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেলো চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি

চকরিয়ায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেলো চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):

চকরিয়ায় জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেয়েছে চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি।

শনিবার (১ নভেম্বর) দুপুর বারোটায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সুগন্ধা মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির ডিরেক্টর জিয়াউল করিম জিয়ার হাতে সম্মানা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মোঃ তৌহিদুল আনোয়ার।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভূক্ত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভূক্ত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন

চকরিয়া টাইমস: 


চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডার গার্টেনসহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চকরিয়া আদালত এলাকার প্রধান সড়কে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার অর্ধশতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ অসংখ্য শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

এসোসিয়েশনের চকরিয়া উপজেলা সভাপতি চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখেরের সভাপতিত্বে ও সেক্রেটারি সাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ.এম নুরুল হান্নান, অর্থ সম্পাদক মো. শহিদুল আলম, চাইল্ডস মর্ডান স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ শিক্ষক নেতৃবৃন্দ। ন্যায্য এ দাবির সাথে একাত্মতা পোষন করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়। যার অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

এদিকে সমাবেশে বক্তারা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঘোষিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ক্ষোভে ফেটে পড়েন।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘শিক্ষা অধিকার, অনুগ্রহ নয়’ এবং ‘আমার শিশুর বিচার তার মেধায় চাই’ এসব স্লোগান দিতে থাকেন।

বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত সরাসরি সংবিধান পরিপন্থি এবং বৈষম্যের একটি ন্যক্কারজনক উদাহরণ।

তারা বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও জাতীয় শিক্ষাক্রমে পাঠ গ্রহণ করে, বছরজুড়ে প্রস্তুতি নেয়। অথচ প্রতিষ্ঠান সরকারি নয় এই অজুহাতে তাদের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এতে প্রশ্ন উঠছে, ‘শিক্ষা কি প্রতিষ্ঠাননির্ভর, না শিক্ষার্থীর যোগ্যতা ও মেধাভিত্তিক?’

বক্তারা আরও জানান, সরকার যদি সত্যিই বৈষম্যবিরোধী অবস্থানে থাকে, তাহলে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে সকল বেসরকারি প্রা. বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

চকরিয়া কাঁকড়া উৎপাদন ও সরবরাহকারী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

চকরিয়া কাঁকড়া উৎপাদন ও সরবরাহকারী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি সেলিম উদ্দিন॥ সাধারণ সম্পাদক প্রভাত কুমার বড়ুয়া 

চকরিয়া টাইমস: চকরিয়া কাঁকড়া উৎপাদন ও সরবরাহকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ ১৩৫৯) এর পঞ্চমবারের মতো ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পৌরসভার ভাঙ্গারমুখস্থ নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। 

সোমবার (৩০ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সমিতির সদস্যরা তাদের পছন্দের প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করে। 

ভোট গণনা শেষে মো. সেলিম উদ্দিন সভাপতি, ছৈয়দ আলম সহ-সভাপতি, প্রভাত কুমার বড়ুয়া সাধারণ সম্পাদক ও শিপন বড়ুয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়। 

নির্বাচনে উপজেলা সমবায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও থানা পুলিশ ভোট পরিচালনার দায়িত্ব পালন করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।    


চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি খাইরুল : সাধারণ সম্পাদক আনোয়ার

চকরিয়া টাইমস : চকরিয়া পৌরসভার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির প্রথমবারের মতো মনোনয়নের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান-২০২৫ মগবাজার মার্কেট চত্বরে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) এ উপলক্ষ্যে এক জরুরী সভা সমিতির উপদেষ্টা ডাঃ আনোয়ার হোসাইন আনু’র সভাপতিত্বে ও উপদেষ্টা রুহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৯সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে ডাঃ খাইরুল আলমকে সভাপতি ও ডাঃ আনোয়ার হোসেন আনুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটিতে অন্যান্য পদবির কর্মকর্তারা হলেন; সহ-সভাপতি এরফান উদ্দিন, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শহিদ, সদস্য যথাক্রমে আরিফ উল্লাহ (উত্তর), মিজবাহ উদ্দিন ছোটন (দক্ষিণ), রুহুল কাদের (পশ্চিম), মুবিনুল ইসলাম (মধ্যে) ও আবদুল মালেক (মধ্যে)। সভা শেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয়।