Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts
শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম

শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম

চকরিয়া টাইমস: 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” প্রতিযোগিতায় ১২–১৪ বছর বয়সী (জন্ম তারিখ ০২ মে ২০১২ থেকে ০২ মে ২০১৪ এর মধ্যে) শিশু-কিশোরদের অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হয়েছে—এ মর্মে জানানো যাচ্ছে; প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, মার্শাল আর্ট (কারাতে, উশু, তায়কোয়ান্দে, জুডো), ব্যাডমিন্টন, দাবা ও সাতার ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে; আগ্রহীদের *আগামী ২৪ এপ্রিল ২০২৬* তারিখের মধ্যে

লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে; জেলার সকল যোগ্য শিশু-কিশোরদের এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে নিজেদের ক্রীড়া প্রতিভা বিকাশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।
এছাড়া যেকোন প্রয়োজনে জনাব মো: আলাউদ্দিন, জেলা ক্রিড়া অফিসার, কক্সবাজার এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
চকরিয়ার দারুল হিকমাহ একাডেমির দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

চকরিয়ার দারুল হিকমাহ একাডেমির দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:  

চকরিয়ার সাহারবিল রামপুরস্থ দারুল হিকমাহ একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ২০২৬সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে| 

বৃহস্পতিবার (১৬এপ্রিল) অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসা সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ হামিদ উল্লাহ| তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন| 

দারুল হিকমাহ এসোসিয়েটসের সহ-সভাপতি নুরুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাছান| 

বিশেষ অতিথির বক্তব্য দারুল হিকমাহ এসোসিয়েটসের সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক এম. কাইছার হামিদ, সহ-সভাপতি ফরিদুল আনোয়ার, সহ-সভাপতি মো. আবদুস সামাদ, সদস্য ওসমান গণি ও চোয়ারফাড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল কাদের| 

এছাড়া বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ এবং বক্তব্য প্রদান করা হয়| এসময় দারুল হিকমাহ এসোসিয়েটসের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন| 

অতিথিবৃন্দ আলোচনা শেষে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন| পরে দাখিল পরীক্ষার্থীদের সফলতা এবং শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়|

হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিকের পুরস্কার বিতরণ

হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিকের পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস:  

চকরিয়ার হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|

সোমবার (১৩ এপ্রিল) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কবির হোসাইন|  

উপাধ্যক্ষ মাওলানা জাফর আলমের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| 

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়| পরে ২০২৬সালের দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়|  


চকরিয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

চকরিয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

চকরিয়া টাইমস: 

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে একাধিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬। 

বুধবার (৮ এপ্রিল) এ উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব। এছাড়া স্কাউটের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমাবেশে বক্তব্য রাখেন। 

পরে এক বর্ণাঢ্য র‌্যালি চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়।  


স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস: 

মহান স্বাধীনতা দিবস-২০২৬ এর কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পৌর কমিউনিটি সেন্টার মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। 

এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস ছাড়া প্রতিযোগিতার আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। 

দৃষ্টিনন্দন সুশৃংখল কুচকাওয়াজ এবং মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে বিচারকদের নাম্বারে উভয় ইভেন্টে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন।

কুচকাওয়াজ টিমের সার্বিক তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমান, সহকারী শিক্ষক সাজ্জাদ হোসাইন ও রুহুল আমিন এবং ডিসপ্লে টিমে সার্বিক তত্ত্বাবধান করেন সিনিয়র শিক্ষক নার্গিস আক্তার, নরেশ রুদ্র টিটু, সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম ও অরুণাভ ভট্টাচার্য্য। 

এদিকে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে  চকরিয়া কেন্দ্রীয় কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ। তিনি উভয় টিমের তত্ত্বাবধাকারী শিক্ষক এবং শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। 


মামুন ঈদ পুনর্মিলনী টুর্নামেন্টে আর্সেনাল ইসলামনগর চ্যাম্পিয়ন

মামুন ঈদ পুনর্মিলনী টুর্নামেন্টে আর্সেনাল ইসলামনগর চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস : 

চকরিয়ার ইসলামনগরের বিশিষ্ট ক্রীড়ানুরাগি ও সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৭মার্চ) ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

এতে খেলার নির্দিষ্ট সময় শেষে টাইব্রেকারে মুর্তজা হোসাইনের টিম বায়ানমেনিক ইসলামনগর ফুটবল একাদশকে পরাজিত করে প্যানেল চেয়ারম্যান ইলিয়াছ সাঈদীর টিম আর্সেনাল ইসলামনগর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক শেকাব উদ্দিন। 

ফাইনাল খেলার উদ্বোধন করেন টুর্নামেন্টের আয়োজক কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বিশিষ্ট ক্রীড়ানুরাগি ও সমাজসেবক মামুনুর রশিদ মামুন। এসময় স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।   


চকরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চকরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় নানান কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আটটায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এরপর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং আকাশে শান্তির পায়রা কবুতর ও বর্ণিল বেলুন উড়ানো হয়। 

বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন। 

অতিথিদের উপস্থিতিতে কুচকাওয়াজ ও মনমুগ্ধকর ডিসপ্লেতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার বাহিনী এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 


পরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মাঝে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন অতিথিবৃন্দ। 


কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন চকরিয়া থানার এ.এস.আই সোহরাব মোস্তফা। 

এসময় চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়াঙ্গণে ভূমিকা পালনে ক্রীড়া সংগঠকের সম্মাননা পেলেন মামুনুর রশিদ মামুন

ক্রীড়াঙ্গণে ভূমিকা পালনে ক্রীড়া সংগঠকের সম্মাননা পেলেন মামুনুর রশিদ মামুন

চকরিয়া টাইমস:

ক্রীড়াঙ্গণে বিশেষ ভূমিকা পালন করায় ক্রীড়া সংগঠক হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগি এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মামুনুর রশিদ মামুন।

সোমবার (২৩ মার্চ) কৈয়ারবিল ইউনিয়নের একটি সামাজিক সংগঠনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা লাভ করেন তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এমানুল হক ও সাধারণ সম্পাদক এম. মোবারক আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মামুনুর রশিদ মামুন সমাজসেবার পাশাপাশি যুব সমাজকে মাদকমুক্ত ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে ব্যক্তিগত অর্থায়নে মৌসুম কেন্দ্রিক ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টের টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। যার সম্পূর্ণ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বও নেন তিনি। তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের ক্রীড়া চর্চার প্রতি উদ্ভুদ্ধ করতে পৃষ্ঠপোষকতাও করেন তিনি।

চকরিয়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস:  

চকরিয়ায় ৫৪ তম জাতীয় স্কুল এন্ড মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার ৮জানুয়ারি উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার রতন কুমার বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও  শিক্ষাপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল, ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।  


চকরিয়ার ক্রীড়া সংগঠক শওকতের পিতার ইন্তিকাল : জানাযায় এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

চকরিয়ার ক্রীড়া সংগঠক শওকতের পিতার ইন্তিকাল : জানাযায় এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলার বাসিন্দা বিশিষ্ট ক্রীড়া সংগঠক শওকত হোসেনের পিতা মোহাম্মদ হোছাইন মেম্বারের (৯০) নামাযে জানাযামঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দুইটায় ফুলতলা স্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 

বিশাল নামাযে জানাযায় অংশগ্রহণ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন।


এছাড়া জানাযার নামাযে কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। পরে মরহুম হোসাইন মেম্বারের লাশ স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। 

উল্লেখ্য, ক্রীড়া সংগঠক শওকত হোসেনের পিতা মোহাম্মদ হোসাইন মেম্বার সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ গ্রাম চকরিয়া পৌরসভার ফুলতলাস্থ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস : 

চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস-২০২৫ এর অনুষ্ঠানে মাধ্যমিক শাখার কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে বিদ্যালয়টির সহকারী শিক্ষক সাজ্জাদ হোসাইন ও রুহুল আমিনের তত্ত্বাবধানে কুচকাওয়াজ এবং সিনিয়র শিক্ষক নরেশ রুদ্র, ইমরানুল ইসলাম ও নার্গিস আক্তারের তত্বাবধানে মনমুগ্ধকর ও নান্দনিক ডিসপ্লে প্রদর্শন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন। 

অতিথিবৃন্দ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় টিমের হাতে পুরস্কার তুলে দেন। 

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এদিকে চ্যাম্পিয়ন টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ। 


রাইজিং স্টার ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাইজিং স্টার ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের সফলতার অর্ধযুগ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতা-২০২৫ এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান কার্যালয় সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে জমকালো আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত ইভেন্টে ছিলো; স্থানীয় যুবসমাজ ও মুরব্বীদের অংশগ্রহণে হাড়ি ভাঙ্গা, মুরগির লড়ায়, মিনি টাইব্রেকার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা।

বিকাল সাড়ে ৪টায় রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমানুল ইসলামের সঞ্চালনায় বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাবেক এজিপি এডভোকেট আহমেদ মিরাজ, চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর মোহাম্মদ এহসানুল হক ও বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মোহাম্মদ ইসমাঈল।

এসময় রাইজিং স্টার ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাবেক সভাপতি রাইহানুল ইসলাম, সাবেক সম্পাদক মোহাম্মদ পারভেজ, বর্তমান সাংগঠনিক সম্পাদক তানজিরুল ইসলাম, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ওপেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, শিক্ষা উপকরণসহ আর্ষণীয় পুরস্কার তুলে দেন।  


চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই স্মৃতি আন্তঃ কলেজ শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুর বারোটায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় দ্বাদশ মানবিক ক্রিকেট একাদশের মুখোমুখি হয় দ্বাদশ ব্যবসায় শিক্ষা ক্রিকেট একাদশ। এতে ৬২রানে দ্বাদশ ব্যবসায় শিক্ষা একাদশ চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা গোলাম মোস্তফা কাইছার। 

বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান, ছাত্রনেতা নুরুল ইসলাম, তায়েফুল ইসলামসহ আয়োজক সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।            


অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : শহিদুল ইসলাম ফোরকান

অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : শহিদুল ইসলাম ফোরকান

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড ক্রিকেট ফোরাম কর্তৃক আয়োজিত লংপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা মাতামুহুরী ব্রিজ সংলগ্ন চরে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ডিসেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত খেলায় এমআরএর কিংস ইলেভেনকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা টাইগার ক্রিকেট একাদশ। 

খেলা শেষে বিকাল ৪টায় বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান। তিনি এরআগে সমাপনী ম্যাচের শুভ উদ্বোধন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম ফোরকান বলেন, অপরাধমুক্ত সমাজ  গঠনে খেলাধুলার বিকল্প নেই। নিজেকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চায় ব্যস্ত রাখতে হবে। সুস্থতার জন্য প্রয়োজন শারীরিক চর্চা। তাই সুস্থ ক্রীড়া আয়োজনের মাধ্যমে পরিবর্তনের সমাজ বিনির্মাণে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। 

অনুষ্ঠানে চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আল নুরু, খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক রিদুয়ানুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম ও সমাজসেবক মনজুর আলম বিশেষ অতিথি ছিলেন। 

টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাজ্জাদ, মিজানুর রহমান, মাহবুবুল ইসলাম মারুফ ও মিরাজ উদ্দিন সোহাগ। 

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।    


চকরিয়া সরকারি কলেজে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চকরিয়া সরকারি কলেজে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চকরিয়া টাইমস: 

ইসলামী ছাত্রশিবির চকরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট রোববার (৯ নভেম্বর) কলেজ মাঠে শুরু হয়েছে। 

উদ্বোধনী খেলায় মানবিক প্রথমবর্ষ ক্রিকেট একাদশকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে মানবিক দ্বিতীয়বর্ষ ক্রিকেটদল। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মো. আরিফুল কবির। 

টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলাম। 

কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মোরশেদ ও সেক্রেটারি মো. মনির উল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের ৮টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। 


শহীদ খাইরুল ইসলাম স্মরণে ফুটবল টুর্নামেন্টে ফুলতলা একাদশ চ্যাম্পিয়ন

শহীদ খাইরুল ইসলাম স্মরণে ফুটবল টুর্নামেন্টে ফুলতলা একাদশ চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রশিবিরের আয়োজনে ইসলামী ছাত্রশিবিরের শহীদ খায়রুল ইসলাম স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা শুক্রবার (৩১ অক্টোবর) স্থানীয় দৃষ্টিনন্দন টার্ফে অনুষ্ঠিত হয়েছে। 

এতে পশ্চিম বাটাখালী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফুলতলা ফুটবল একাদশ। 

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মামুনুর রশিদ। 

তরুণ সমাজসেবক ও ক্রীড়ানুরাগি মামুনুর রশিদ নূরীর সার্বিক সহযোগিতায় চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি এবি সিদ্দিক ও সেক্রেটারি মো. নিশাতের তত্ত্বাবধানে এ টুর্নামেন্ট সম্পন্ন হয়। 

পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।  


গ্রীষ্মকালীন ক্রীড়ার ফুটবলে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

গ্রীষ্মকালীন ক্রীড়ার ফুটবলে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস :

চকরিয়ায় ৫২তম জাতীয় স্কুল এন্ড মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। এরই মধ্যদিয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ নিশ্চিত করে দলটি। চকেউবি টিমের সার্বিক তত্ত্বাবধান করেন সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম, সাজ্জাদ হোসাইন ও ওসমান গণি।

সন্ধ্যায় খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাসসহ উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ রকমারি পুরস্কার তুলে দেন।

এদিকে ফুটবলে চ্যাম্পিয়ন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ।

গ্রীষ্মকালীন ক্রীড়ার নারী হ্যান্ডবল ও দাবাতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ উপজেলা চ্যাম্পিয়ন

গ্রীষ্মকালীন ক্রীড়ার নারী হ্যান্ডবল ও দাবাতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ উপজেলা চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস: 

৫২ তম জাতীয় স্কুল -মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ মহিলা হ্যান্ডবল ও দাবাতে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে মহিলা হ্যান্ডবলে খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এবং মহিলা দাবাতে মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠ মহিলা হ্যান্ডবল ও মহিলা দাবা টিম উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

টিম দুটির সার্বিক তত্ত্বাবধান করছেন বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক জেলা স্কাউট সম্পাদক মাস্টার মো. আনসারুল করিম। 

এদিকে উপজেলা চ্যাম্পিয়ন মহিলা হ্যান্ডবল ও দাবা টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের। তিনি জেলা পর্যায়েও তাদের উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন।

ইসলামনগরের মামুনুর রশিদ গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত

ইসলামনগরের মামুনুর রশিদ গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

চকরিয়ার কৈয়ারবিল ইসলামনগরের তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে চরম উত্তেজনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) বিকাল পৌঁনে পাঁচটায় স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ইসলামনগর ফুটবল একাডেমিকে ৩-২ গোলে হারিয়ে ইউনিভার্সাল ফ্রেন্ডস ক্লাব ফাইনালে খেলার সুযোগ নিশ্চিত করে। 

এইদিন অতিথি হিসেবে খেলা উপভোগ করেন খেলার উদ্বোধক চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক একরামুল হক, চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক সাইমুল হক জামশেদ ও সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন। 

টুর্নামেন্টের আয়োজক ইসলামনগরের তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় উপস্থিত অতিথিদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। 

খেলার সার্বিক তত্ত্বাবধান করেন টুর্নামেন্ট পরিচালক কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারেক ও শওকত উসমান। 

রেফারির দায়িত্ব পালন করেন মো. এরফান উদ্দিন ও মো. রমিজ উদ্দিন। টুর্নামেন্টে ধারা ভাষ্যকার ছিলেন পেকুয়ার মুহাম্মদ জিয়া ও কৈয়ারবিল ইসলামনগরের মো. ইসমাঈল।

ইসলামনগর মামুনুর রশিদ ফুটবল টুর্নামেন্টে টাইগার স্পোর্টিং ক্লাব ফাইনালে

ইসলামনগর মামুনুর রশিদ ফুটবল টুর্নামেন্টে টাইগার স্পোর্টিং ক্লাব ফাইনালে

চকরিয়া টাইমস:

চকরিয়ার কৈয়ারবিল ইসলামনগরের তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রথম সেমি ফাইনাল খেলা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

রোববার (২৯ জুন) স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার নির্দিষ্ট সময়ে গোল সমতায় ফেরায় টাইব্রেকারে বানিয়ারকুম ইয়ং স্টার ক্লাবকে হারিয়ে হামিদুল্লাহ সিকদাপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠে।

এইদিন খেলা উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মনজুর। প্রধান মেহমান ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সিকদার।

উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি সাবেক চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান।

টুর্নামেন্টের আয়োজক ইসলামনগরের তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

খেলার সার্বিক তত্ত্বাবধান করেন টুর্নামেন্ট পরিচালক কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারেক।

টুর্নামেন্টে ধারা ভাষ্যকার ছিলেন পেকুয়ার মুহাম্মদ জিয়া ও কৈয়ারবিল ইসলামনগরের মো. ইসমাঈল।