Showing posts with label কক্সবাজার. Show all posts
Showing posts with label কক্সবাজার. Show all posts
কক্সবাজার প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

কক্সবাজার প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে শহীদদের স্মরণে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচীর ৫ম দিনে (৪ আগস্ট) বিকালে জুলাই শহীদদের স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

তিনি বলেন, মাফিয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশকে দীর্ঘদিন জিম্মি করে রেখেছিল। মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। তাদের কারণে পুরো দেশ অস্তিত্ব সংকটে পড়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত রক্তের বিনিময়ে এই বাংলাদেশ মুক্তি পেয়েছে। 

তিনি আরো বলেন, বিগত সময়ে সাংবাদিকদের কলম বন্ধ ছিল। রাষ্ট্রীয় প্রতিবন্ধকতার কারণে সঠিক সংবাদ প্রকাশ হয়নি। সাংবাদিকদের কারণে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল আওয়ামী লীগ। গণঅভ্যুত্থান পরবর্তী দেশে মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠিত হয়েছে। 

সমাজের মানুষের আবেগ, অনুভূতি এবং বাস্তবতার কথা জাতির কাছে তুলে ধরার আহ্বান জানান এটিএম নুরুল বশর চৌধুরী।

তিনি বলেন, ছাত্র-জনতা রক্ত না দিলে বিদেশি প্রভুত্ব ও দাসত্ব থেকে মুক্তি পেতোনা বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির আহবায়ক মমতাজ উদ্দিন বাহারী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা এনসিপির আহবায়ক প্রফেসর আখতারুল আলম ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী। আলোচনা সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন, প্রেসক্লাব ও কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্য হুমায়ুন সিকদার। 

প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির সদস্য সচিব হাসানুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, প্রেসক্লাবের সদস্য ইমাম খাইর এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম।

চব্বিশের জুলাইযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, শাহিদুল ওয়াহেদ শাহেদ, মুহাম্মদ খালিদ বিন সাঈদ, সাহাব উদ্দিন, আবদুল মোমেন খান, আরিয়ান খান ফারাবি, সাঈদ স্বাধীন ও ফাহমিদা হাসান হেবা। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত গ্রাফিতি আঁকা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। ৫ আগস্ট ৬ষ্ঠ দিন সরকারী কর্মসূচীতে অংশগ্রহণ ও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করবেন। 

প্রত্যেকদিনের কর্মসূচি ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।

যুবকদের নিয়ে সুন্দর সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়তে চাই: কক্সবাজারে এহসানুল মাহবুব জুবায়ের

যুবকদের নিয়ে সুন্দর সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়তে চাই: কক্সবাজারে এহসানুল মাহবুব জুবায়ের

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই| যুবকদের হাতে অস্ত্রের পরিবর্তে কাজ এবং মাদকের পরিবর্তে কুরআন তুলে দিতে চাই | এমন বাংলাদেশ গড়বো যেখানে আয়নাঘর থাকবে না|

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার শহর জামায়াতের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন|  

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে| এই পরিবর্তন বহুল আকাঙ্ক্ষিত পরিবর্তন| ˆবষম্য, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়াই করেছে|  বিশাল আকাঙ্ক্ষা নিয়ে গণভোটের পক্ষে রায় দিয়েছে| রায় বাস্তবায়নে তালবাহানা চলবে না|

তিনি আরো বলেন, একটি জালিম সরকারের বিরুদ্ধে আমরা ১৭ বছর লড়াই করেছি| অবশেষে রক্ত দিয়ে বহুল আকাঙ্ক্ষিত পরিবর্তন যুবকরাই এনেছে| মাথা ঠান্ডা রক্ত গরম যুবকরা দেশেরা চেহারা পাল্টাতে পারে| যুবকদের সঙ্গে নিয়ে আমরা সিভিল ডিফেন্স গড়ে তুলবো| সমাজের সমৃদ্ধির ক্ষেত্রে যুবকদের কাজে লাগাতে চাই| বিগত সরকারগুলোর সমালোচনা করে এড. এহসানুল মাহবুব যুবায়ের বলেন, যুবকদের কাজে লাগানোর পরিকল্পনা কোন সরকার নেয়নি| যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিচ্ছে| সন্ত্রাসী কাজে ব্যবহার করা হচ্ছে|

তিনি বলেন, দেশের অস্ত্র ও কারাগারের করিডোর হয়ে গেছে কক্সবাজার| সীমান্তের উপারে ফেনসিডিল কারখানা| বাধাহীন ঢুকছে মাদক| টার্গেট যুব সমাজ ধ্বংস করা|

তিনি আরো বলেন, যুবকদের বিরাট একটি অংশ বেকার| তাদের হাতে কাজ না থাকায় অপরাধে জড়াচ্ছে| মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে|

যুব বিভাগের পরিকল্পনার কথা তুলে ধরে এহসানুল মাহবুব যুবায়ের বলেন, যুবকরা স্বপ্ন নিয়ে বিদেশ গেলেও কর্মদক্ষতা না থাকায় স্বপ্নভঙ্গ হয়ে ফেরত আসছে দেশে| কর্মমুখী শিক্ষার মাধ্যমে যুবকদের হাতকে কর্মের হাতে পরিণত করতে চাই| আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ| বড় ধরণের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে| টগবগে যুবকদের আমরা জাতি গড়ার কাজে লাগাতে চাই|

প্রধান অতিথি বলেন, নির্বাচনের মাধ্যমে এসে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে| আমি-ডামি নির্বাচনে মানুষের অধিকার হরণ করেছে| ইতিহাসের ভয়ানক কুখ্যাত দলে পরিণত হয় আওয়ামী লীগ| বিএনপি সরকারকে এখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এডভোকেট যুবায়ের|

তিনি বলেন, সব জায়গায় ব্যাপক দলীয়করণ করছে বিএনপি| তাতে নিজেদের কবর রচনা করবে তারা| গণভোটের রায় বাস্তবায়ন না করলে আন্দোলন ছাড়া বিকল্প পথ থাকবে না বলে মন্তব্য করেন প্রধান অতিথি|

কক্সবাজার শহর যুব জামায়াতের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি এবং জেলা যুব জামায়াতের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক ও শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল| 

এছাড়া বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার সরওয়ার কামাল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি যথাক্রমে বিশিষ্ট নজরুল গবেষক জিএএম আশেক উল্লাহ, অধ্যাপক শফিউল আলম খন্দকার, দরবেশ আলী মুহাম্মদ আরমান, আজিজুর রহমান, সাবেক ছাত্রনেতা ডা. কায়সার আমিন কায়েস, শ্রমিক নেতা মামুনুর রশীদ মামুন প্রমুখ|

সমাবেশে জামায়াত নেতা আবু নাঈম মুহাম্মদ হারুন, মুহাম্মদ শহীদুল্লাহ, আবদুল জব্বার, ইয়াসিন মোহাম্মদ আব্দুল্লাহ, মো. শওকত আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন| 

আদর্শিক ও নৈতিক মূল্যবোধ অক্ষুন্ন রেখে নিজেদের অবস্থান সুদৃড় করতে হবে: মুহাম্মদ শাহজাহান

আদর্শিক ও নৈতিক মূল্যবোধ অক্ষুন্ন রেখে নিজেদের অবস্থান সুদৃড় করতে হবে: মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আদর্শিক ও নৈতিক শক্তিতে যে দলের কর্মীরা যত বলিয়ান, সেই দলের অবস্থান, গ্রহণযোগ্যতা ও বিচরণ জনগণের কাছে তত'ই গ্রহণযোগ্য হয়। শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব নয়। যদি আদর্শিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি না থাকে। তাই জামায়াতের প্রত্যেক সদস্যকে আদর্শিক ও নৈতিক মূল্যবোধ অক্ষুন্ন রেখে রাজনৈতিক ময়দানে নিজেদের অবস্থান সুদৃড় করতে নিরলসভাবে কাজ চালিয়ে যেতে হবে। আদর্শকে বিসর্জন দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান এদেশের মানুষ কে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। দেশের তরুণ প্রজন্মের সাথে আপামর জনসাধারণ কাঁধে-কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশ থেকে তাদের কে বিতাড়িত করেছে। দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। সমাজ ও রাষ্ট্র থেকে বৈষম্য, বিভেদ দূর হওয়ার কথা ছিল। সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতার আলোকে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি ছিল। জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন করার অঙ্গীকার ছিল। কিন্তু বিএনপি সরকার গঠনের পর জাতির কাছে দেয়া সকল প্রতিশ্রুতি একে একে ভঙ্গ করে চলেছে। আমরা জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষের দিনে সরকারকে অবিলম্বে গণভোটের গণরায় মেনে জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনা করার আহ্বান জানাচ্ছি।
শনিবার (৪জুলই) কক্সবাজার জেলা জামায়াত আয়োজিত কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, আমরা এদেশের মানুষকে হেরার আলোয় আলোকিত করে সমৃদ্ধির উচ্চ শিখরে নিতে যেতে চাই। অফুরন্ত সম্ভাবনা নিয়ে আমাদের বাংলাদেশের অবস্থান। এদেশের তারুণ্য শক্তির অদম্য ইচ্ছা কে যদি আমরা সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে পারি, তাহলে অল্প সময়েই আমরা সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো। জাতিকে বিভাজিত রেখে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি হওয়া সম্ভব নয়। তাই ঐক্যবদ্ধ জাতি গঠনে জামায়াতে ইসলামী আগামী দিনে আরো দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে, এক্ষেত্রে জামায়াতের সদস্যদের বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, ড. নিজাম উদ্দিন ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক।
এসময় উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, কুতুবদিয়া উপজেলা আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি সাইদুল আলম, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী ও সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কক্সবাজারে যুব জামায়াতের মানববন্ধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কক্সবাজারে যুব জামায়াতের মানববন্ধন

চকরিয়া টাইমস: 

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কক্সবাজারে শহর যুব জামায়াতের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে| 

শুক্রবার (২৬ জুন) শহরের বাজারঘাটা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও জেলা যুব জামায়াতের সমন্বয়ক মুহাম্মদ হেদায়াত উল্লাহ| 

শহর যুব জামায়াতের সদ্য গঠিত কমিটির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি (মিডিয়া সমন্বয়ক) আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম| 

এসময় যুবনেতা জাহাঙ্গীর আলম, আবদুল জব্বারসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|     


সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর: জেলা আমীর নুর আহমদ

সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর: জেলা আমীর নুর আহমদ

চকরিয়া টাইমস:

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সম্ভাবনাময় বাংলাদেশ আজ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী- শিশু নির্যাতনে জর্জরিত। সম্পদের সুষম বণ্টন না হওয়ায় সুবিধা বঞ্চিত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় রাজনৈতিক ময়দানে অবিশ্বাস ও অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতির কারণে দেশের সম্পদ লুটেরাদের হাতে পড়ে বিদেশে পাচার করা হয়েছে। এহেন অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন সমাজের সকল ক্ষেত্রে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তিনি প্রত্যেক কর্মীকে সততা, দক্ষতা ও জনমানুষের চাহিদার আলোকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
শুক্রবার (১৯ জুন) জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী।
সদর সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন ইসলামী আলোচক মাওলানা আবু সায়েম ফোরকান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাও মুস্তাক আহমদ, তারবিয়্যাত সেক্রেটারি মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মোস্তাক আহমদ, মাও, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহজান, খুরুশকুল ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, চৌফলদন্ডী ইউনিয়ন আমীর মাওলানা রায়হান উদ্দিন, আবুল কালাম প্রমুখ।
মাতামুহুরী উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মাতামুহুরী উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেছেন, রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপরাধীরা প্রকাশ্যে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) মাতামুহুরী উপজেলা জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, দেশে দলীয় প্রভাব প্রতিপত্তিকে পুঁজি করে অনেকে যত্রতত্র খুন, রাহাজানি, চুরি-ডাকাতি, ধর্ষণ, দখলদারিত্ব ও লুটপাটের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সম্প্রতি মাতামুহুরীতে ডাকাতি করতে গিয়ে মা-মেয়ের উপর অমানুষিক নির্যাতন কখনো মেনে নেওয়া যায় না। সমাজে আজ নারী, শিশু সবচেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা তো এমন দেশ চায়নি।
জেলার অন্যান্য এলাকায় এসব অপরাধের প্রভাব আরও প্রকট আকার ধারণ করেছে। তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
সমাবেশে সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এতে মাসিক কর্মপরিধি মূল্যায়ন, জনশক্তিকে জনসম্পদে রূপান্তর, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক ও গণমুখী সংগঠন হিসেবে জনগণের মাঝে কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা সেক্রেটারি হোসনে মোবারকের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কক্সবাজারে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

কক্সবাজারে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

চকরিয়া টাইমস:

সারাদেশের ন্যায় সচেতন গ্রাহক সমাজ কক্সবাজারের ব্যানারে কক্সবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
মঙ্গলবার (২ জুন) সকালে কক্সবাজার শহরের প্রধান সড়ক সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে শতশত ব্যাংকের গ্রাহক অংশ করেন।
মানববন্ধনের সমা‌বে‌শে বক্তব্য রাখেন ব্যাবসায়ী জসিম উদ্দিন, এম. মোজাম্মেল হক, ইন্জিনিয়ার মোতাহের হোসাইন, মুহাম্মাদ নুরুল আমিন, মাওলানা মোজাহের, মাওলানা হাফেজ ফরিদুল হক, মাওলানা আবুল কাসেম, মনসুর আলমসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন হস্তক্ষেপে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শুধু ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, দেশের অর্থনীতি ও লাখো গ্রাহকের আমানতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বক্তারা আরো বলেন, পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা অক্ষুণ্ন রাখা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
পেকুয়ার ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

পেকুয়ার ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

চকরিয়া টাইমস:

পেকুয়া উপজেলাস্থ ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী, সাধারণ সভা ও দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০মে) প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব এএইচএম বদিউল আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা কামাল হোছাইন, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বারেক আহমদ, মোস্তাক আহমদ সাবেক এমইউপি, মাওলানা বদিউল আলম, মাওলানা মোহাম্মদ ইউছুফ, অধ্যাপক নুরুল হাকিম, মাওলানা রফিক বিন সিদ্দিকী প্রমুখ।
স্বাগত বক্তব্যে সভাপতি বলেন বর্তমান সিলেবাস অনুযায়ী আলিয়া মাদ্রাসায় আরবি বিষয়ে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তাই প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে গত বছর থেকে আরবি বিষয়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যা এ বছরও চলমান থাকবে; সাথে আইসিটি বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামী ২ বছরের জন্য গঠনতন্ত্র অনুযায়ী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আজিম সভাপতি, কে.এম. মুফিজুর রহমান নিজামীকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ হেলাল উদ্দিনকে অর্থ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি গঠন করা হয়।
সাম্যের বাংলাদেশ বিনির্মাণে ত্যাগের নজরানা পেশ করতে হবে : জেলা আমীর নুর আহমদ

সাম্যের বাংলাদেশ বিনির্মাণে ত্যাগের নজরানা পেশ করতে হবে : জেলা আমীর নুর আহমদ

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর নূর আহমদ আনোয়ারী বলেছেন, কুরবানির মূল ভিত্তি হলো হযরত ইবরাহীম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর মহান আত্মত্যাগের ঘটনা| আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়ে তাঁরা আত্মত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই স্মরণে এই ইবাদত পালিত হয়| তিনি আরও বলেন, কুরবানি আমাদের মাঝে দানশীলতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সব ধরনের অহংকার ও লোভ-লালসা দূর করতে সাহায্য করে| তাই কুরবানির শিক্ষাকে কাজে লাগিয়ে সাম্যের বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের নজরানা পেশ করতে হবে| 

রোববার (৩১ মে) কক্সবাজারের জোয়ারিয়ানালায় স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন| 

এতে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ রফিক, উপজেলা সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, উপজেলা সমাজকল্যাণ সেক্রেটারি ˆসয়দ সোহরাব হোসেন, উপজেলা মানবসম্পদ সেক্রেটারি মাওলানা বশির উদ্দিন, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স ও জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান|

জোয়ারিয়ানালা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ ঈসার সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক জামায়াতের সভাপতি লোকমান হাকিম, সহ-সেক্রেটারি নুরুল আবছার, অফিস সেক্রেটারি কাওছার আল-মামুন, সাবেক সভাপতি মাওলানা মুনির আহমদ, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মুকশিদ আলী চৌধুরী, উপজেলা পরিবহন শ্রমিক জামায়াতের সেক্রেটারি কবির উদ্দিন আরিফ, ইউনিয়ন জামায়াতের ওলামা সেক্রেটারি হাফেজ আজিজুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ| 


“আমার স্ত্রী একজন সৎ ও নেককার মহিলা ছিলেন”: আবেগঘন বক্তব্যে কক্সবাজার জেলা আমীর নুর আহমদ

“আমার স্ত্রী একজন সৎ ও নেককার মহিলা ছিলেন”: আবেগঘন বক্তব্যে কক্সবাজার জেলা আমীর নুর আহমদ

চকরিয়া টাইমস :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সহধর্মীনি মরিয়ম বেগম (৫৪) এর নামাযে জানাযা সীমান্ত উপজেলা টেকনাফ হোয়াইক্যং কানজরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে|

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন মরহুমার স্বামী জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী| তিনি জানাযাপূর্ব সমাবেশে আবেগঘন বক্তব্যে বলেন, আমি সাক্ষী দিচ্ছি আমার স্ত্রী একজন সৎ ও নেককার মহিলা ছিলেন| আল্লাহ আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট, আল্লাহ তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও| এভাবে কান্নাজড়িত কণ্ঠে সুখ-দুঃখের জীবনসঙ্গীনিকে চিরবিদায় জানান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী|
অনুষ্ঠিত নামাযে জানাযায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর পরিবেশ বিজ্ঞানী মো. নজরুল ইসলাম, কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিব উল্লাহ, এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক সেক্রেটারি সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান এডাভোকেট শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সরোয়ার জাহান চৌধুরী, শ্রমিক জামায়াত চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস.এম লুৎফুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, কক্সবাজার শ্রমিক জামায়াতের সভাপতি শামসুল আলম বাহাদুর, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আফিস সেক্রেটারি আবু হেনা মোস্তফা কামাল, কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ| জানাযা শেষে মরহুমা মরিয়ম বেগমকে স্থানীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়| চট্টগ্রাম আগত মহানগরী নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনায় জানাযা পরবর্তী কবর জিয়ারতে বিশেষ দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন|
উল্লেখ্য, কক্সবাজার জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারীর সহধর্মীনি মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন| সর্বশেশ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল থেকে সুস্থতাবোধ করলে রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের বাসায় নিয়ে আসা হয়| বাসায় ফেরার পর ফের গুরুতর অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে কক্সবাজার ইউনিয়ন হসপিটাল ভর্তি করা হয়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন| পারিবারিক সূত্রে জানা গেছে, জেলা আমীর মাওলানা আনোয়ারীর সহধর্মীণি দীর্ঘ দুই বছর জঠিল রোগে ভুগছিলেন| তার দুটি কিডনি ড্যামেজ থাকার কারণে নিয়মিত ডায়ালাইসিস করতে হতো| প্যারালাইসিসসহ তিনি চোখে দেখতে পেতেন না| সংসার জীবনে মরহুমা মরিয়ম বেগম ৫ মেয়ে এবং ১ ছেলে সন্তানের জননী ছিলেন|
এদিকে কক্সবাজার জেলা আমীর মাওলানা নুর আহমদের সহধর্মীনির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও কক্সবাজার-৩ সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল| শোকদাতাগণ মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন|
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিক্ষার মানোন্নয়নে ছওয়াবের কার্যক্রম

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিক্ষার মানোন্নয়নে ছওয়াবের কার্যক্রম

কামাল হোসেন আজাদ, কক্সবাজার: 

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসরত শিশুদের শিক্ষার মান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা “ছওয়াব” SAWAB (Social Agency for Welfare and Advancement in Bangladesh)। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় দাতা সংস্থার আর্থিক সহায়তায় সংস্থাটি দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। 

রোহিঙ্গা শিবিরগুলোতে বসবাসরত বিপুল সংখ্যক শিশু নিয়মিত কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত। এ বাস্তবতা বিবেচনায় ছওয়াব শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের জন্য কোয়ালিটি এডুকেশনসহ নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি করছে। এর আওতায় লার্নিং সেন্টার পরিচালনা, প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, শিক্ষাসামগ্রী বিতরণ এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংস্থাটির কর্মকর্তারা জানান- শুধু প্রাথমিক শিক্ষা নয়, বরং শিশুদের নৈতিক মূল্যবোধ, জীবন দক্ষতা এবং মানসিক বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মেয়েশিশুদের শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে শরণার্থী পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণে খাদ্য, পোশাক এবং অন্যান্য জরুরি সহায়তাও নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা মনে করছেন- এ ধরনের উদ্যোগ রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘমেয়াদে এই কার্যক্রম টিকিয়ে রাখতে ডোনারদের সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

ছওয়াবের প্রতিনিধি বলেন- “আমাদের লক্ষ্য হলো শিক্ষার মাধ্যমে রোহিঙ্গা শিশুদের একটি নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা। আমরা চাই তারা তাদের যেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়।”

বিশেষজ্ঞরা মনে করছেন- এমন উদ্যোগ শুধু শিক্ষা নয়, বরং সামগ্রিক মানবিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলছে এবং শরণার্থী সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখছে।

ক্যাম্প ইনচার্জগণ ছওয়াব পরিচালিত লার্নিং সেন্টার গুলো নিয়মিত পরিদর্শন করেন এবং তারা ছওয়াবের শিক্ষা কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন এবং রোহিঙ্গা ক্যাম্পের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবেও বিবেচনা করেন। এছড়াও এডুকেশন সেক্টরের বিভিন্ন ডোনার পার্টি লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

কক্সবাজারে বার্ন ইউনিট চালুসহ আইসিইউ বেড বৃদ্ধির দাবিতে জাতীয় যুবশক্তির মানববন্ধন

কক্সবাজারে বার্ন ইউনিট চালুসহ আইসিইউ বেড বৃদ্ধির দাবিতে জাতীয় যুবশক্তির মানববন্ধন

চকরিয়া টাইমস: 

কক্সবাজারে আধুনিক বার্ন ইউনিট স্থাপন, আইসিইউ বেড বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ জনবল নিয়োগের দাবিতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩ মে) বিকাল ৪টায় জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনির স্থানীয় মুখপাত্র আসিফ বাপ্পী, শামিম ফরহাদ, মুহাম্মদ খালিদ বিন সাঈদ, জুনায়েদ হোসাইন ও ইঞ্জিনিয়ান জায়েদ বিন আমান। 

মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ পর্যটন জেলা হওয়া সত্ত্বেও এখানে এখনো আধুনিক বার্ন ইউনিট ও পর্যাপ্ত আইসিইউ সুবিধা গড়ে ওঠেনি। ফলে অগ্নিদগ্ধ ও গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে পাঠাতে হয়, যা অনেক ক্ষেত্রে জীবনহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

গণভোটের রায় বাস্তবায়নসহ একাধিক দাবিতে কক্সবাজারে জামায়াত জোটের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নসহ একাধিক দাবিতে কক্সবাজারে জামায়াত জোটের গণমিছিল

চকরিয়া টাইমস:  


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে কক্সবাজারে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| 

শনিবার (৩ মে) কক্সবাজার পৌরসভার সামনে বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান| 

কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সুজা উদ্দিন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূস, জেলা এনসিপি আহবায়ক অধ্যাপক আকতারুল আলম, সদস্য সচিব ওমর ফারুক, কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন| 

এসময় ১১দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| সমাবেশ শেষে গণমিছিল পৌরসভা এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদ&িক্ষণ করে ইসলামী ব্যাংকের সামনে গিয়ে সমাপ্ত হয়|


টেকনাফের অর্ধশতাধিক শিক্ষার্থী পেলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তির পুরস্কার

টেকনাফের অর্ধশতাধিক শিক্ষার্থী পেলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তির পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

আল-আমিন সংঘের আয়োজনে ১৫তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে (৪র্থ ধাপ) আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ পর্যটন শহরের হোটেল গোল্ডেন হিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে|

শনিবার (২৫ এপ্রিল) বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাছেরের সভাপতিত্বে এবং আয়োজক সংস্থা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তির পরিচালক জহির উদ্দিন মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার  সরকারি কলেজের সাবেক ভিপি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর|

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শহরের কলাতলী গোল্ডেন হিল’র চেয়ারম্যান বাঁশখালীর কৃতি সন্তান মোহাম্মদ শাহেদ আলী| 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুর হোসাইন ও হ্নীলা ইউনিয়ন হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুস সালাম| 

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন আল আমিন সংঘের অন্যতম মুখপাত্র এম.এন নাছির উদ্দীন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠক মুহাম্মদ শোয়াইবুল ইসলাম, মোহাম্মদ খোবাইব ও হামিদুর রহমান।

আলোচনা শেষে অতিথিবৃন্দ; এ প্লাসপ্রাপ্ত হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা মিয়া ফারুকী ও নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ের দশম শিক্ষার্থী শারিকা শাব্বিরসহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ অর্ধশতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, সনদপত্র, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ ফাইল তুলে দেন| অনুষ্ঠানে আয়োজন সংগঠন আল আমিন সংঘের পক্ষ থেকে সংবর্ধিত গুণীজনদের হাতেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়|


নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কক্সবাজার সরকারি কলেজে ইসলামী ছাত্রআন্দোলনের মানববন্ধন

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কক্সবাজার সরকারি কলেজে ইসলামী ছাত্রআন্দোলনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : 

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন কক্সবাজার সরকারি কলেজ শাখা| গতকাল রোববার (২৬ এপ্রিল) কলেজ সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ নেজাম উদ্দিনের সভাপতিত্বে কলেজের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়|

এতে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের প্রতিনিধি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী মোর্শেদুল আলম কাওসার ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহমান আরেফী|

মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তারা; সংশ্লিষ্ট প্রশাসনের কাছে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রম বন্ধ, রাজনৈতিক সহাবস্থান ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান|

উল্লেখ্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের আজ সারাদেশের কলেজ/বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহে মানববন্ধন পালনের কর্মসূচি ঘোষণা করা হয়|   


শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম

শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম

চকরিয়া টাইমস: 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” প্রতিযোগিতায় ১২–১৪ বছর বয়সী (জন্ম তারিখ ০২ মে ২০১২ থেকে ০২ মে ২০১৪ এর মধ্যে) শিশু-কিশোরদের অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হয়েছে—এ মর্মে জানানো যাচ্ছে; প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, মার্শাল আর্ট (কারাতে, উশু, তায়কোয়ান্দে, জুডো), ব্যাডমিন্টন, দাবা ও সাতার ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে; আগ্রহীদের *আগামী ২৪ এপ্রিল ২০২৬* তারিখের মধ্যে

লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে; জেলার সকল যোগ্য শিশু-কিশোরদের এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে নিজেদের ক্রীড়া প্রতিভা বিকাশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।
এছাড়া যেকোন প্রয়োজনে জনাব মো: আলাউদ্দিন, জেলা ক্রিড়া অফিসার, কক্সবাজার এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
কক্সবাজারে জামায়াত জোটের বিক্ষোভ

কক্সবাজারে জামায়াত জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামীসহ ১১দলীয় জোট।

রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টায় অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে ছিলেন কক্সবাজার জেলা আমীর নুর আহমদ, সেক্রেটারি জাহিদুল আলম ও শহর আমীর আবদুল্লাহ আল ফারুক।

মিছিলটি শহরের কালুর দোকান এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করে জেলা ও শহরের ১১দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কক্সবাজার জেলা ইউপি সচিব সমিতির কমিটি অনুমোদন

কক্সবাজার জেলা ইউপি সচিব সমিতির কমিটি অনুমোদন

চকরিয়া টাইমস:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক কক্সবাজার জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ আল মোমিনের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়। 

নতুন গঠিত কক্সবাজার জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) সমিতির কমিটিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শিহাব উদ্দিনকে সভাপতি, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আলীম সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন কাদেরকে সাংগঠনিক সম্পাদক ও মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রজ্জাককে দপ্তর সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। 

এছাড়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন; ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিরোদবরণ পাল সিনিয়র সহ-সভাপতি, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শাহজাহান সহ-সভাপতি, হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা যুগ্ম সাধারণ সম্পাদক-১, কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক-১,  ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সরওয়ার কামাল সহ-সাংগঠনিক সম্পাদক, ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক অর্থ সম্পাদক, ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শুভ দে প্রচার সম্পাদক। 

উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নবগঠিত জেলা কমিটি দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক।

আল্লাহর সন্তুষ্টি লাভে মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে: জেলা আমীর

আল্লাহর সন্তুষ্টি লাভে মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে: জেলা আমীর

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেছেন, মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। সামনে প্রতিটি স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী দিতে উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা প্রধান করেন। তিনি আরো বলেন জাতীয় নির্বাচনে যেভাবে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে সময়, শ্রম ও অর্থ দিয়ে সংগ্রাম করেছেন স্থানীয় নির্বাচনেও সাধারণ জনতাকে সাথে নিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। দায়িত্বশীল সমাবেশে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

রামু উপজেলা জামায়াতের আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতি ও উপজেলা সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর নুর আহমদ আনোয়ারী এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবুল্লাহ, কক্সবাজার শহর জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল আলম বাহাদুর ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ আইয়ুব আনছারী।

এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলার সাবেক আমির মাস্টার আব্দুল মান্নান, রামু উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হাকিম, মাওলানা হাবিব উল্লাহ, যুব বিভাগের সভাপতি মাহবুবুর রহমান, মাওলানা আব্দুস শাকুর, মুহাম্মদ তৈয়ব উল্লাহ, মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলার সভাপতি জনাব মোক্তার আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামু উপজেলার সভাপতি মোহাম্মদ শামসুল আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সমন্বয়কারী আহসানুল জুবাইর, বৃহত্তর গর্জনিায় আদর্শ সাংগঠনিক থানা শাখার সভাপতি মুহাম্মদ সালামত উল্লাহ, কচ্ছপিয়া ইউনিয়ন আমীর মাওলানা মো. নাসিম, গর্জনিয়া  ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সাত্তার আল ফারুক, খুনিয়াপালং ইউনিয়ন সভাপতি ফখরুদ্দিন রাজি, দক্ষিণ মিটাছড়ি ইউনিয়নের সভাপতি তারেক বিন হাসান, কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি মাওলানা কলিম উল্লাহ, জোয়ারিয়ানালা ইউনিয়ন সভাপতি মাওলানা মিজানুর রহমান, রশিদনগর ইউনিয়ন সভাপতি মোক্তার আহমদ, চাকমারকুল ইউনিয়ন সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ইউসুফসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সংসদের চলমান অধিবেশনেই সংবিধান সংস্কারে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে: মিয়া গোলাম পরওয়ার

সংসদের চলমান অধিবেশনেই সংবিধান সংস্কারে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: 

স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসমূহে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, বিএনপি জনরায়কে ভয় পায় আওয়ামী লীগের মতো। তাই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছে। এর পরিণতি শুভ হবে না।

গেল জাতীয় নির্বাচনে এক্সট্রা অর্ডিনারী ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি। ফায়সালা আল্লাহই করবেন।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৫ বছর ভেজাল ধরার ইলম অর্জন করতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ে আমাদের জিততে হবে।

বিএনপি'র উদ্দেশ্যে তিনি বলেন, ৫ আগস্ট থেকে শিক্ষা নিন। রাজনীতিতে আর নতুন সংকট যেন তৈরি না হয়। জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসাবে আপনাদের পাশে থাকবো। জাতীয় সংসদের চলমান অধিবেশনেই সরকারকে সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। চার কোটি মানুষের রায়কে অবজ্ঞা করার ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

বিএনপির কপাল খারাপ মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের কপাল খারাপ না। জনগণের কপালও খারাপ না। যারা কথা দিয়ে কথা রাখে না তাদের কপাল খারাপ।

তিনি বলেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। মানুষের জন্য আইন, আদালত ও সংবিধান। অবিলম্বে জন অভিপ্রায় অনুসারে জুলাই সনদ বাস্তবায়ন করতে পদক্ষেপ গ্রহণ করুন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ভোট হয়েছে জনগণের কাছে তা স্পষ্ট। জনরায়কে উপেক্ষা করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপরও দেশের শান্তি-শৃংখলার স্বার্থে কষ্ট চাপা দিয়ে ফলাফল মেনে নিয়েছে জামায়াত। তার মানে অন্যায়, অসত্য, অনিয়মকে আমরা মেনে নিবো না।

নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদকে কোন আদালতে চ্যালেঞ্জ করা যাবে না মর্মে বিএনপি স্বাক্ষর করেছিল। কিন্তু তারা বর্তমানে ১৮০ ডিগ্রি ব্যাক করেছে। জুলাই সনদ কি, বাড়ির কাজের মেয়েরাও বুঝে। শুধু বিএনপি বুঝে না! 

বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ ও সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম। 

এছাড়া বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আখতার উদ্দিন হেলালী, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মমতাজ উদ্দীন বাহারী, শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি শহিদুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি ঝিলংজা ইউনিয়ন আমীর মুহাম্মদ শহিদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নজরুল গবেষক জিএএম আশেক উল্লাহ ও সাবেক জেলা সভাপতি জাহেদুল ইসলাম নোমান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এডভোকেট শাহজালাল চৌধুরী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিমুল্লাহ  বাহাদুর, জেলা জামায়াত নেতা আবু তাহের চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম হারুন ও জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক।

শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান ও সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ আবদুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কামাল উদ্দিন। অনুষ্ঠানে ঈদের গান, দেশের গানসহ বিভিন্ন প্রেরণামূলক সংগীত পরিবেশন করেন শিল্পী অধ্যাপক ফরিদুল আলমের নেতৃত্বে নির্ঝর সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।