চকরিয়া টাইমস:
চকরিয়া সরকারি হাসপাতালকে ১০০শয্যায় উন্নীতকরণে দুই সচিবের পরিদর্শন
চকরিয়া টাইমস:
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত অবস্থা ও চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব।
সোমবার (৪ মে) চকরিয়ার কৃতী সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শরীফ উদ্দীন ও আবদুর রউফ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে ফিরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন, স্বাস্থ্য প্রকৌশল দপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিশকাত উদ্দিন আহমদ।
চকরিয়া জমজম ট্রমা সেন্টারের উদ্যোগে প্রান্তিক চিকিৎসকদের দ্বিতীয় ধাপের কর্মশালা সম্পন্ন
চকরিয়া টাইমস:
চকরিয়ার জমজম ট্রমা সেন্টারের ব্যবস্থাপনায় প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের নিয়ে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী দ্বিতীয়ধাপের কর্মশালা শনিবার (২ মে) জমজম হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে|
হাসপাতালের পরিচালক মো. কামাল হোছাইনের সভাপতিত্বে এবং পরিচালক জিএম রুকুন উদ্দীনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবদুল করিম|
কর্মশালায় আলোচনা পেশ করেন হাসপাতালের ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ ফয়জুর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ অনিক সরকার পলাশ , অর্থোপেডিক্স সার্জন ডাঃ মোঃ বাবর আলী, প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ ও চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডাঃ এরফান উল্লাহ রায়হান|
এসময় পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন, পরিচালক ফখরুল আনাম ও চকরিয়া পল্লী চিকিৎসক সমিতির সভাপতি খাইরুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
কর্মশালায় বক্তারা বলেন, চকরিয়াসহ দেশের প্রান্তিক পর্যায়ে বিশ্বমানের চিকিৎসাসেবা পৌঁছে দিতে যে স্বপ্ন নিয়ে জমজম ট্রমা সেন্টার পথ চলছে, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে সেই ¯^প্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে| আজকের উপস্থিত চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা|
কক্সবাজারে বার্ন ইউনিট চালুসহ আইসিইউ বেড বৃদ্ধির দাবিতে জাতীয় যুবশক্তির মানববন্ধন
চকরিয়া টাইমস:
কক্সবাজারে আধুনিক বার্ন ইউনিট স্থাপন, আইসিইউ বেড বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ জনবল নিয়োগের দাবিতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) বিকাল ৪টায় জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনির স্থানীয় মুখপাত্র আসিফ বাপ্পী, শামিম ফরহাদ, মুহাম্মদ খালিদ বিন সাঈদ, জুনায়েদ হোসাইন ও ইঞ্জিনিয়ান জায়েদ বিন আমান।
মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ পর্যটন জেলা হওয়া সত্ত্বেও এখানে এখনো আধুনিক বার্ন ইউনিট ও পর্যাপ্ত আইসিইউ সুবিধা গড়ে ওঠেনি। ফলে অগ্নিদগ্ধ ও গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে পাঠাতে হয়, যা অনেক ক্ষেত্রে জীবনহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের নিয়ে জমজম ট্রমা সেন্টারের কর্মশালা
চকরিয়া টাইমস:
চকরিয়ার জমজম ট্রমা সেন্টারের ব্যবস্থাপনায় চকরিয়া উপজেলার পাশ্ববর্তী বিভিন্ন উপজেলায় কর্মরত প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের নিয়ে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা জমজম হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে| সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক মো. কামাল হোছাইন|
জমজম হাসপাতাল পিএলসি’র এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড সিইও মো. গোলাম কবিরের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে অংশগ্রহণ করেন চকরিয়া সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিশকাত উদ্দিন মাহী, জমজম হাসপাতালের প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ অনিক সরকার পলাশ, অর্থোপেডিক্স সার্জন ডাঃ মো. বাবর আলী, ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রবাল বড়ুয়া, পরিচালক জি.এম রুকুন উদ্দীন, চকরিয়া পল্লী চিকিৎসক সমিতির সভাপতি খাইরুল আলম প্রমুখ|
এসময় জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবদুল করিম, পরিচালক যথাক্রমে মুহাম্মদ শামসুদ্দিন, জালাল উদ্দিন, ফখরুল আনামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
এদিকে জমজম হাসপাতাল পিএলসি’র এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড সিইও মোঃ গোলাম কবির তিনি তার বক্তব্যে- মানুষের দোরগোড়ায় মানসম্মত সঠিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রান্তিক চিকিৎসকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান|
চকরিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
চকরিয়া টাইমস:
জমজম হাসপাতালে ‘ট্রমা সেন্টার’ উদ্বোধন
চকরিয়া টাইমস:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম স্বনির্ভর বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান চকরিয়ার জমজম হাসপাতাল পিএলসিতে চালু করা হয়েছে আঘাত ও দুর্ঘটনায় আক্রান্তদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে “জমজম ট্রমা সেন্টার”। একইসাথে উদ্বোধন উপলক্ষ্যে পুরো এপ্রিল মাস জুড়ে চলবে ‘সেবা মাস’।
শনিবার (১১এপ্রিল) দুপুর বারোটায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব। পরে তিনি উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, দুর্ঘটনা পরবর্তী ‘গোল্ডেন আওয়ার’ বা প্রাথমিক সময়টুকু চিকিৎসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চকরিয়ায় একটি পূর্ণাঙ্গ ট্রমা সেন্টারের অভাব দীর্ঘদিনের ছিল। জমজম ট্রমা সেন্টার সেই অভাব পূরণ করে এই অঞ্চলের মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। তিনি হাসপাতালের আধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন এবং সেবার মান বজায় রাখার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিশকাত উদ্দিন আহমদ।
হাসপাতালের ডিরেক্টর মোহাম্মদ কামাল হোছাইনের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও মো. গোলাম কবিরের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ডিরেক্টর আ.ন.ম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবদুল করিমের সার্বিক তত্বাবধানে বর্ণাঢ্য অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ডিরেক্টর এহসানুল আনোয়ার, সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফয়েজুর রহমান ও অর্থোপেডিক বিভাগের সিনিয়র কনসালটেন্ট অনিল সরকার পলাশ। এসময় হাসপাতাল পরিচালনা পর্ষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে চকরিয়াবাসীর স্বাস্থ্যসেবা নিয়ে দূরদর্শী পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও মো. গোলাম কবির বলেন, চকরিয়া ও আশেপাশের কয়েক লক্ষ মানুষের আস্থার ঠিকানা জমজম হাসপাতাল আজ সেবার পরিধিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। মহাসড়ক সংলগ্ন এই জনপদে ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা আমরা দীর্ঘকাল ধরে অনুভব করেছি। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল।
তিনি বলেন, ‘একজন মানুষের জীবন রক্ষার চেয়ে বড় ইবাদত আর কিছুই হতে পারে না। বিশেষ করে দুর্ঘটনার পরবর্তী মুহূর্তগুলো (গোল্ডেন আওয়ার) অত্যন্ত সংবেদনশীল। আমরা চেয়েছি আধুনিক যন্ত্রপাতি আর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এমন একটি ট্রমা সেন্টার গড়ে তুলতে, যেখানে রোগীরা সময়মতো সর্বোচ্চ সেবা পাবে। আমরা কেবল একটি ভবন নির্মাণ করিনি, আমরা চকরিয়াবাসীর জন্য একটি ভরসার আশ্রয়স্থল গড়ে তুলেছি।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা সেবার মানকে শহরের উন্নত হাসপাতালের সমপর্যায়ে নিয়ে যেতে চাই, যেন এই অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য চট্টগ্রাম বা ঢাকায় ছুটতে না হয়। উদ্বোধন উপলক্ষে ঘোষিত এপ্রিলের বিশেষ সেবা মাস আমাদের সেই অঙ্গীকারেরই একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।
চকরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
চকরিয়া টাইমস:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণীসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। এর পরপরই এক বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মুনতাকিম বিল্লাহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ও বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান। এছাড়া খামারিদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেদওয়ানুল হক ও শাহিনা পারভীন লিপি।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রমিজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আমির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণকারী খামারি ও স্টল প্রতিনিধিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্টসহ পুরস্কার তুলে দেন। এরআগে র্যালি পরবর্তী প্রাণীসম্পদ সপ্তাহের ২৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সাঈদ আল করিম ও আফরোজা বিনতে জহির।
চকরিয়ার দেড় শতাধিক পল্লী চিকিৎসকদের নিয়ে এভার কেয়ার হসপিটালের সায়েন্টিফিক সেমিনার
শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
চকরিয়ার দেড় শতাধিক পল্লী চিকিৎসকদের নিয়ে এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের আয়োজনে “সার্জিক্যাল ইমার্জেন্সি ইন আউটরিচ” শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুর বারোটায় চকরিয়া পৌরশহরের সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি ডাঃ খাইরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ছরোয়ার কামালের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ ফরিদুল ইসলাম।
সেমিনারে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত প্রসঙ্গে গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান আলোচকের বক্তব্য রাখেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট (ভিজিটিং) ডাঃ ঋভুরাজ চক্রবর্তী। তিনি বলেন, আজকের চিকিৎসকদের স্বল্প সময়ের তথ্যবহুল সায়েন্টিফিক সেমিনারটি জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এতদাঞ্চলের রোগির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপস্থিত অংশগ্রহণকারী চিকিৎসকদের সার্বিক সফলতা এবং সমৃদ্ধি কামনা করে বক্তব্যের ইতি টানেন।
এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ মোরশেদের পরিচালনায় পল্লী চিকিৎসক সমিতি চকরিয়া শাখার সহ-সভাপতি ডাঃ আবদুল জলিল, সহ-সাধারণ সম্পাদক ডাঃ মাঈনউদ্দিন সুলতান, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবদুস সামাদসহ আয়োজক কমিটির সেমিনার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সমিতিভুক্ত দেড় শতাধিক চিকিৎসকের মাঝে উপহার ও দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।
টাইফয়েড টিকা পেয়েছে মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর আড়াই শতাধিক শিক্ষার্থী
চকরিয়া টাইমস:
চকরিয়ার কৈয়ারবিল ৭নং ওয়ার্ড ইসলামনগরের অন্যতম শিশু বান্ধব দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর আড়াই শতাধিক শিক্ষার্থী পেয়েছে টাইফয়েড ভ্যাকসিন।
রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে আটটায় মাদরাসা মিলনায়তনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হয়। শিক্ষার্থীরাও সানন্দে স্বেচ্ছায় এ টিকা গ্রহণ করেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রউফ মনছুরের সার্বিক তত্ত্বাবধানে সকল শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় টিকা কার্যক্রম পরিচালনা করেন চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সালাহউদ্দিন ও রাজিয়া সুলতানা।
চকরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ.এম ওমর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলী, মেরিন ফিসারিজ কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেকুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হ্যান্ড স্যানিটাইজেশন, সাবান-পানির দ্বারা হাত ধোয়া কর্মসূচি সম্পন্ন হয়।
আলোচনা সভায় বক্তারা- সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নানাবিধ রোগ বালাই থেকে নিজেদেরকে বাঁচাতে এবং নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় সকলের মাঝে বিশুদ্ধ হাত ধোয়ার অভ্যাস বাড়াতে জনসচেতনতা তৈরির আহবান জানান।
চকরিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
শাহজালাল শাহেদ, চকরিয়া:
জমজম হাসপাতালে সেবা মাস শুরু
শাহজালাল শাহেদ, চকরিয়া:
দক্ষিণ চট্টগ্রামের উন্নত স্বাস্থ্য সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি’র চিকিৎসাব সেবায় রোগিদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধাসমূহ নিয়ে মাসব্যাপি শুরু হয়েছে সেবা মাস।
বুধবার (৮ অক্টোবর) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবদুল করিমের সভাপতিত্বে ও পরিচালক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সেবা মাস উদ্বোধন ও সুধী সমাবেশ-২০২৫ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।
তিনি চকরিয়ায় মানবিক স্বাস্থ্যসেবা বিস্তারে জমজম হাসপাতাল পিএলসি’র উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করে সেবা মাসের আনুষ্ঠানিক শুভ কামনা করেন।
তিনি বলেন, জমজম হাসপাতাল অত্র এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী হাসপাতাল। এই হাসপাতালের উন্নত যন্ত্রপাতি, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা, চকরিয়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য বড় ধরনের উপকারে আসছে। অক্টোবর মাসে সেবা মাস ঘোষণা করে স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করার জন্য জমজম হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি প্রতি মাসে গরিব রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা চালু রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান এন্ড সিইও মো. গোলাম কবির। তিনি বলেন, জমজম হাসপাতালে সিটি স্ক্যান, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, উন্নত ল্যাব সেবা সহ ৩৫/৪০ জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্নভাবে চিকিৎসা সেবায় নিয়োজিত তৎমধ্যে এই হাসপাতালে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন। জমজম হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর এবং সহজলভ্য করার জন্য অক্টোবর মাস কে সেবা মাস ঘোষণা করে ডাক্তার ফি ২০% হইতে ৫০% কম এবং পরীক্ষা নিরীক্ষায় ৩০% হতে ৪০% কম নেওয়া হবে। তিনি অত্র হাসপাতালে আরও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও উন্নত যন্ত্রপাতি সংযোজনের ঘোষণা দেন।
সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমজম হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফয়জুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ জাহিদুল ইসলাম খাঁন, পরিচালক ডাঃ মো. কামাল হোছাইন, এহছানুল আনোয়ার, জিএম রুকুন উদ্দীন, ফখরুল আনাম, জাকারিয়া মো. শাহাব উদ্দিন, শহিদুল আনোয়ার, জালাল আহমদ (বিএ) প্রমুখ।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবদুল করিম উপস্থিত সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, ডাক্তার, নার্স, সম্মানিত অতিথিবৃন্দসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ম্যাক্স হাসপাতাল চকরিয়ার উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার
চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরশহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ম্যাক্স হাসপাতাল লিঃ চকরিয়া শাখার উদ্যোগে পল্লী চিকিৎসক-ধাত্রীদের দক্ষতা, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে “স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার” হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দুইটায় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ জন বাহাদুর ত্রিপুরা’র সভাপতিত্ব অনুষ্ঠিত সেমিনারে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আক্কাস উদ্দিন ও ইসলামী সংগীত পরিবেশন করেন কম্পিউটার অপারেটর মোহাম্মদ আশেক উল্লাহ।
হাসপাতাল ম্যানেজার মঈন উদ্দিনের পরিচালনায় এবং এসিস্টেন্ট ম্যানেজার কাম সুপারভাইজার রায়হান মোহাম্মদ পামিরের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এডমিন ডিরেক্টর ডাঃ নুরুল আমিন খান।
অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞ চিকিসৎসক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মেডিকেল ডিরেক্টর ডাঃ আবদুল মান্নান, ডাঃ মামদুহা রহমান ও ডাঃ নয়ন পাল।
এছাড়া সেমিনারে অংশগ্রহণকারী অর্ধশতাধিক ধাত্রী ও পল্লী চিকিৎসকদের মধ্য থেকেও অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। এসময় হাসপাতাল প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাইলস্টোন ট্রাজেডীতে আহতদের ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে জামায়াত
চকরিয়া টাইমস :
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এ সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তা'য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।
হারবাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংস্কারের দাবিতে স্মারকলিপি
চকরিয়া টাইমস :
যুবদল নেতা ফোরকানের শয্যাপাশে শিবির নেতা মুছা বিপ্লব
চকরিয়া টাইমস:
চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি'র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
চকরিয়া টাইমস:
দক্ষিণ চট্টগ্রাম সুপরিচিত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান চকরিয়া জমজম হাসাপাতাল পিএলসি'র বিশেষ সাধারণ সভা মঙ্গলবার (১৭জুন) চুনতি হোটেল মিডওয়ে ইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জমজম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজু। তিনি স্বাগত বক্তব্য রাখেন।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জমজম হাসপাতালের পরিচালক জি.এম রুকুন উদ্দীন। হাসপাতালের আয় ব্যয়সহ বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবদুল করিম। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ বিভিন্ন প্রশ্ন-উত্তর প্রাণবন্ত আলোচনা পর্যালোচনার মাধ্যমে সম্পন্ন হয়।
পরিচালক ও শেয়ার হোল্ডারদের মধ্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম, জি.এ.এম আশেক উল্লাহ, আবুল আহমদ, এহছানুল আনোয়ার, মোঃ গোলাম কবির প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এনামুল হক মনজু বলেন জমজম হাসপাতাল কক্সবাজার ও দক্ষিণ অঞ্চলের সর্বপ্রথম বেসরকারী হাসপাতাল। এই হাসপাতালের সেবার মান ও ঐতিহ্য সর্বমহলে সমাদৃত এই হাসপাতালের সুনাম ধরে রাখতে হলে ডাক্তার নার্স এবং কর্মচারীদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে । তাছাড়া হাসপাতালের পরিচালক ও শেয়ার হোল্ডারদের ঐক্যবদ্ধভাবে হাসপাতালের উন্নত সেবা নিশ্চিত করার জন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী হাসপাতালকে যেন প্রাইভেট মেডিকেল কলেজ করা যায় তার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে । হাসপাতালে আরও প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে দক্ষিণ অঞ্চলের অত্যাধুনিক সেবা দানকারী হাসপাতাল হিসাবে পরিণত করতে হবে।
জি.এ.এম আশেক উল্লাহ বলেন, আমরা সকলেই চিকিৎসা সেবার মান উন্নয়নের মাধ্যমে এই হাসপাতালকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সভার দ্বিতীয় অধিবেশনে আগামী ৩বছরের জন্য শেয়ারহোল্ডারগণ ১৩ জন পরিচালক নির্বাচন করেন ।
পরিচালকগণ যথাক্রমে- অধ্যাপক এনামুল হক মনজু, ডাঃ মোহাম্মদ কামাল হোসাইন, মোঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ গোলাম কবির, মাওলানা মোঃ আব্দুল করিম, জি.এম রুকুন উদ্দীন, কৃষিবিদ শামসুদ্দিন আহমদ, জালাল আহমদ, জাকারিয়া মোঃ শাহাব উদ্দিন, এহসানুল আনোয়ার, আ.ন.ম. শহিদুল ইসলাম, এস এম ফখরুল আনাম ও শহিদুল আনোয়ার হক।
একইদিন বিশেষ সাধারণ সভা শেষে নবনির্বাচিত ১৩ জন পরিচালক নিয়ে ১ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ড সভায় অধ্যাপক এনামুল হক মনজুকে চেয়ারম্যান, মো. গোলাম কবিরকে এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড সিইও, মো. সিরাজুল ইসলামকে ভাইস-চেয়ারম্যান, মাওলানা মোঃ আবদুল করিমকে ব্যবস্থাপনা পরিচালক ও জি.এম রুকুন উদ্দীনকে ফাইন্যান্স ডাইরেক্টর নির্বাচিত করা হয়। পুরো মিটিং সঞ্চালকের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. গোলাম কবির।
চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু
চকরিয়া টাইমস :
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২৮ মে) এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীপশিখা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জায়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষে সাতদিনের পুষ্টি সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আরিফ উদ্দিন, উপজেলা কৃষি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মো. ইফতেখারুল আলম ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া।
এসময় ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার সুপারভাইজার আমির হোসেন, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান, এসএআরপিভি আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকসুদুল আলম মুহিত, একলাবের প্রজেক্ট ম্যানেজার মাহবুবুল হক ভূঁইয়া, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখের, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপু মজুমদার, কাকারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুর রহমান, বিএমচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল মানিকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও অনুষ্ঠান সভাপতিসহ উপস্থিত সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়। উল্লেখ্য, বুধবার ২৮ মে থেকে শুরু হওয়া পুষ্টি সপ্তাহ কর্মসূচি চলবে ৩জুন মঙ্গলবার পর্যন্ত।
চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
চকরিয়ায় অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বমানের চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি।
মঙ্গলবার (২০ মে) কক্সবাজারের চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং একেএস ফার্মেসির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এ. কে. শামসুদ্দিন খান।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ (আইএফইউ) এর প্রতিনিধি মি. ক্লাউস প্রেবেনসেন ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিস. সামানজার এস. খান।
অনুষ্ঠান পরিচালনা করেন একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা চকরিয়া ও তার আশপাশের অঞ্চলের দ্রুত উন্নয়নশীল অবস্থার কথা তুলে ধরে বলেন, সময়ের সাথে সাথে চকরিয়া একটি উদীয়মান এলাকায় রূপান্তরিত হচ্ছে, যেখানে আধুনিক নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সাম্প্রতিক সময়ে এখানকার জনসংখ্যা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। তাই এই এলাকায় আধুনিক, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি চকরিয়া, মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী ও আশেপাশের অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও উন্নত, সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আইএফইউ একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সংস্থা, যারা বাংলাদেশ জুড়ে ১০০টিরও বেশি নতুন ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতা করছে। এই উদ্যোগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা সরবরাহের পথ উন্মোচন করবে।
আইএফইউ-এর ইনভেস্টমেন্ট ডিরেক্টর মি. ক্লাউস প্রেবেনসেন বলেন, "একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের সাথে আমাদের অংশীদারিত্বের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী ও মানসম্মত ঔষধ এবং ডায়াগনস্টিক সেবা পৌঁছে দেওয়া। আজ চকরিয়ায় উদ্বোধন হওয়া এই ডায়াগনস্টিক সেন্টার আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ। এই যৌথ উদ্যোগের ফলে মানুষের কাছে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা এদেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে চাই।"
বক্তারা আরও বলেন, একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের এই উদ্যোগ চকরিয়ার মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী ও আশেপাশের অঞ্চলের স্থানীয় জনগণের জন্য উন্নত ডায়াগনস্টিক সেবা, মানসম্মত ঔষধ এবং নির্ভরযোগ্য পরামর্শ সরবরাহ করবে, যা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। তারা আশা প্রকাশ করেন যে, উদ্যোগটি এই সকল অঞ্চলের স্বাস্থ্যসেবা খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। অনুষ্ঠান শেষে অতিথিরা একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

















