চকরিয়া টাইমস:
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী সংগীত কর্মশালা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
চকরিয়া টাইমস:
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী সংগীত কর্মশালা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শাহজালাল শাহেদ, চকরিয়া :
“তারুণ্য বিনিয়োগ টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যে চকরিয়ায় প্রত্যাশীর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এস.এফ)’র সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি কৈশোর কার্যক্রমের আওতায় দিনব্যাপি কৈশোর মেলা-২০২৫ এর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের সুগন্ধ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইভেন্ট ছিল- কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, চিত্রাংকন, একক ও দলীয় নৃত্য, একক ও দলীয় অভিনয়। এরআগে বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে সাইকেল র্যালি বের করা হয়।
বিকাল ৩টায় প্রতিযোগিতা শেষে প্রত্যাশীর এরিয়া ম্যানেজার আবদুল মাবুদ সুমনের সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম অফিসার মো. সাখাওয়াত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বিএমচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা (বি.এস.সি)।
অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চকরিয়া শিল্পকলা একাডেমির শিক্ষক রাজিব বড়ুয়া, মোহনা শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এম.এইচ ইয়াছির আরফাত চৌধুরী ও প্রবাল শিল্পী গোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক আবু তৈয়ব আজাদ।
পুরস্কার বিতরণ শেষে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথিসহ বিশিষ্টজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেলায় ১০টি স্টলে বিভিন্ন উদ্ভাবনী নিয়ে কিশোর কিশোরী ক্লাবের টিম অংশগ্রহণ করে।
উল্লেখ্য, চকরিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন কেন্দ্রিক ৩৪২টি কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে মেধা ও মননে সুন্দর আগামী গড়ার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন প্রত্যাশী ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এস.এফ)।
চকরিয়া টাইমস:
চকরিয়ায় সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশে প্রতিষ্ঠিত প্রবাল শিল্পী গোষ্ঠীর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়নে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
তিনি বলেন।“ইসলামী সংস্কৃতি জাতির আত্মার খোরাক দেয়। এই ধরনের অনুষ্ঠান তরুণ প্রজন্মকে নৈতিকতায় উদ্বুদ্ধ করে।” “ইসলামী সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয় বরং এটি একটি আদর্শিক ও মূল্যবোধভিত্তিক পথনির্দেশনা দেয়। সমাজকে কল্যাণমুখী করতে এ ধরনের সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।”
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শিল্পী মিনার উদ্দিন।
প্রবালের পরিচালক আবু হুরায়রা বিপ্লবের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, আবাসিক মহিলা কলেজের অধ্যাপক মুহাম্মদ শওকত আলী, বিশিষ্ট সুরকার ও গীতিকার শিল্পী শোয়াইব বিন হাবিব, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, অনির্বানের পরিচালক মো. আব্দুল গফুর, প্রবালের সাবেক পরিচালক আরমান মাহমুদ, ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান প্রমুখ।
এসময় সাংবাদিক জহিরুল আলম সাগর, দৈনিক সংগ্রামের প্রতিনিধি শাহজালাল শাহেদ, সাবেক ছাত্রনেতা আসহাব উদ্দিন আছাদ, কক্স টিভির প্রতিনিধি কফিল উদ্দিন, থিয়েটার বিভাগের প্রশিক্ষক আবু তৈয়ব আজাদসহ শিল্পীদের বিভিন্ন পর্যায়ের অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে বিকাল চারটায় প্রবালের থিমসং পরিবেশনের মধ্যদিয়ে শিশু-কিশোর শিল্পী ও অতিথিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রবাল ও অতিথি শিল্পী গোষ্ঠীর মোহনার শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় মনমুগন্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে শতাব্দী সাংস্কৃতিক সংসদের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক : সুস্থ ধারার সংস্কৃতি চর্চার অন্যতম প্ল্যাটফর্ম শতাব্দী সাংস্কৃতিক সংসদ কক্সবাজারের উদ্যোগে সিরাতুন্নবী (স.) উপলক্ষে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (৪ অক্টোবর) কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
শতাব্দী সাংস্কৃতিক সংসদের আহবায়ক আল আমিন মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ দেশজ’র চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ।
তিনি বলেন, অসুস্থ সংস্কৃতি আজ আমাদেরকে ধংস করে দিচ্ছে। চলছে অপসংস্কৃতির প্রতিযোগিতা। এই আগ্রাসন থেকে ছোট বড় কেউই রেহাই পাচ্ছেনা। ভভিষ্যত প্রজন্মতো হুমকির মুখে। কৃত্রিম কোন উপায়ে এর থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন অভিভাবক হিসেবে চোখ-কান খোলা রাখা। জাতিকে এর থেকে মুক্তি দিতে হলে ঘরে ঘরে কুরআন ও সীরাতের চর্চা বাড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, কুদরত-ই খোদা প্রবর্তিত শিক্ষাব্যবস্থা আওয়ামী লীগ সরকার পুনরায় চালু করে পুরো জাতিকে ধ্বংসের কিনারে নিয়ে এসেছে। এই অসুস্থ শিক্ষা ব্যবস্থা সংস্কার নয়, পুরোপুরি বাতিল করতে হবে। তাহলে উন্নত ও সমৃদ্ধ একটি জাতি গড়া সম্ভব।
এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আব্দুল কাদের এবং শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
শিল্পী ইকবাল হাসান ও জাবেরুল গনির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জাহেদুল ইসলাম, মাওলানা শফিউল হক জিহাদী, অধ্যাপক খুরশিদ আলম আনসারী, অধ্যাপক ফরিদুল আলম, রিয়াজ মোহাম্মদ শাকিল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট গীতিকার ও সুরকার ড. চৌধুরী আব্দুল হালিম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আবদুল্লাহ আল ফারুক ও সাংবাদিক জি.এ.এম আশেক উল্লাহ।
অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক অঙ্গণে বিশেষ অবদান রাখায় অধ্যাপক ফরিদুল আলমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রম্য উপস্থাপক আতিক সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন, শতাব্দী সাংস্কৃতিক সংসদ, প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নির্ঝর সাহিত্য সংস্কৃতিক সংসদ, আলো সাংস্কৃতিক সংসদ ও অর্ণব সাংস্কৃতিক সংসদ।
চকরিয়া টাইমস :
নিজস্ব প্রতিবেদক :
দেশের সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন ও কক্সবাজার জেলার বৃহত্তর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র প্রবাল শিল্পী গোষ্ঠীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে এক দশক পূর্তি উদযাপন অনুষ্ঠান চকরিয়া পৌরশহরের অভিজাত কনভেনশন হল সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫জুলাই) প্রবালের পরিচালক শিল্পী মো. আবদুল গফুরের সভাপতিত্ব ও সহকারী পরিচালক মো. ইয়াছিন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নির্বাহী পরিচালক আহমেদ তাউফিক।
এতে বিশেষ অতিথি দেশের সুপরিচিত সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী মো. ইকবাল হাসান, প্রবাল শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী মুসা ইবনে হোসাইন বিপ্লব ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আইনজীবী প্রফেসর মো. শওকত আলী।
এসময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ, বিশিষ্ট প্রাবন্ধিক ও ছড়াকার কবি সাদ্দাম হোসেন, নিসর্গ সাংস্কৃতিক সংসদের পরিচালক হাফেজ মুহাম্মদ জুনাইদ, চকরিয়া মোহনা শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী সাইফুল ইসলাম, শিল্পী এম আই মুকুল, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি মোহাম্মদ আরফান, দৈনিক বিজয় বাংলাদেশের প্রতিনিধি আরফাত হোসেনসহ প্রবালের একঝাঁক শিশু-কিশোর শিল্পী, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, অভিভাবক-অভিভাবিকা ও বিভিন্ন শ্রেণির পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিদের আলোচনা শেষে প্রবালের শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন প্রবাল শিল্পী গোষ্ঠী ২০১৪ সালের ৩০জুন প্রতিষ্ঠা করা হয়।
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে চকরিয়ায় নিসর্গ সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নজরুল সংগীত ও নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা-২০২৪।
শনিবার (২৫ মে) সংগঠনটির সমন্বয়কারী মো. ইবরাহিমের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিসর্গের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুল কবির। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি গবেষক ফখরুল ইসলাম ও প্রভাষক মাহফুজুল করিমসহ বিশিষ্টজনেরা।
অতিথিবৃন্দ কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবনের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর নির্ধারিত বাংলা রচনা লিখন প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া উপজেলার বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আফিফা আফতাব রাইসা। এরই মধ্যদিয়ে কৃতি শিক্ষার্থী রাইসা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছে।
জানা গেছে, মেধাবি শিক্ষার্থী রাইসা জাতীয় শিক্ষা সপ্তাহ নির্ধারিত রচনা প্রতিযোগিতায় ওই বিদ্যালয় থেকে অংশ গ্রহণ করে চকরিয়া উপজেলা, কক্সবাজার জেলা পর্যায়ে প্রথম হয়। পরে চকরিয়ার মেয়ে কক্সবাজার জেলার প্রতিনিধিত্ব করতে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাইসা। সেখানেও বিভাগ চ্যাম্পিয়ন হয়ে ক্ষুদে রাইসা কৃতীত্বের সাক্ষর রাখে ধারাবাহিকভাবে। এরই ধারাবাহিকতায় চকরিয়ার মেয়ে আফিফা আফতাব রাইসা এবার অংশগ্রহণ করবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায়। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলে তার জন্য চকরিয়া তথা জেলাবাসীর দোয়া কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক :
মোহনা শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠার ২০ বছরে পদার্পন উপলক্ষে সাবেক ও বর্তমান শিল্পী, উপদেষ্টা, শুভাকাঙ্খি এবং সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার (৫এপ্রিল) চকরিয়া পৌরশহরের ধানসিঁড়ি কনভেনশন হলে সম্পন্ন হয়েছে।
চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহনা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আবদুল মজিদের সার্বিক ব্যবস্থাপনায় মাহে রমযানের তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন রাজাখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কফিল উদ্দিন ফারুখ ও চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন হেলালী।
মোহনার পরিচালক শিল্পী শাহিন চৌধুরী আসাদের সভাপতিত্বে ও শিল্পী জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা শিল্পী গোষ্ঠীর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংক কর্মকর্তা মো. আরিফুল কবির, দৈনিক পূর্বকোণের প্রতিনিধি এম. জাহেদ চৌধুরী, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মিজবাউল হক, মোহনার প্রধান উপদেষ্টা মোজাম্মেল হকের প্রতিনিধি আবুল কাসেম, চট্টগ্রাম অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা খলিল উল্লাহ সোহাগ, ইসলামিক ফাউন্ডেশনের হাফেজ মাওলানা আবুল হাসেম, দৈনিক জনতার প্রতিনিধি আবদুল মতিন চৌধুরী, দৈনিক সংবাদের চকরিয়া প্রতিনিধি এম. জিয়াবুল হক, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মনসুর মহসিন, দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি জহিরুল আলম সাগর, দৈনিক সকালের কক্সবাজারের প্রতিনিধি জামাল হোসাইন, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নাজমুল সাঈদ সোহেল ও মোহনার সাবেক অভিনেতা আকতার কামাল মিরাজ।
এসময় ব্যবসায়ী নেতা আবদুর রশিদ, শিল্পী হুমায়ুন কবির পারভেজ, শিল্পী দিদারুল ইসলাম ইমন চৌধুরী, শিল্পী সাইফুল ইসলাম, অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক রাজন সরকার, দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিনিধি রুহুল কাদের, দৈনিক কক্সবাজার বাণী প্রতিনিধি নুরুল আমিন টিপু, নতুন বাংলাদেশের প্রতিনিধি বেলাল উদ্দিন, সংবাদকর্মী রুবেল খান, আহবান শিল্পীগোষ্ঠী কক্সবাজারের পরিচালক শাহেদুল ইসলাম সাকিব, শেফায়ত হোসেন, দস্তগীর রহমান, জাহেদুল ইসলাম, মনোয়ার আলম, আবু তৈয়ব আজাদ, সাদ্দাম হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে যেভাবে অপসংস্কৃতি ছেয়ে গেছে তা থেকে মুক্ত হতে ইসলামি ভাবধারার সাংস্কৃতিক কার্যক্রম আরো প্রসারিত করতে হবে। সুষ্ঠু সংস্কৃতির বিকাশে মোহনা শিল্পী গোষ্ঠী বিগত ২০ বছর ধরে যে অবদান রেখে আসছে, তা সত্যিই বিরল। এধরণের সাংস্কৃতিক কার্যক্রমে সকলকে আরো বেশি সহযোগিতার হাত বাড়াতে হবে। বক্তারা মোহনার সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে মোহনার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোজাম্মেল হকের পক্ষে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রবাল শিল্পী গোষ্ঠীর নিয়মিত সদস্য মুদাববিরুল ইসলাম একক অভিনয়ে “সেরাদের সেরা” জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় “ক” গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (৩মার্চ) গার্লস গাইড হাউস মিলনায়তনে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত সেরাদের সেরা-২০২৩ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার (জাতীয় পর্যায়ে অডিশন) গ্র্যান্ড ফিনাল সম্পন্ন হয়।
এতে সারা বাংলাদেশের জাতীয় মানের সকল প্রতিযোগিদের চমকে দিয়ে দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে ক্ষুদে অভিনেতা মুদাববিরুল ইসলাম। প্রবাল শিল্পী গোষ্ঠীর অভিনয় বিভাগের প্রশিক্ষক সাবেক সহকারী পরিচালক ও থিয়েটার বিভাগের সাবেক পরিচালক আবু তৈয়ব আজাদ রচিত “নিরাপদ সড়ক চাই” শিরোনামে অভিনয় পরিবেশন করে বিচারকদের নজর কাড়তে সক্ষম হলে; চ্যাম্পিয়ন তথা কৃতিত্বপূর্ণ সাফল্যের এ দৃষ্টান্ত স্থাপন করে মুদাববির। চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে অভিনয় রচয়িতা নিজেই সাফল্যের নেপথ্যে অব্যাহত ভূমিকা পালন করেন।
সসাস পরিচালক আহমেদ তৌফিকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের খ্যাতিমান সাহিত্যিক কবি মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সুরকার ও গীতিকার আবু তাহের বেলাল ও বিশিষ্ট নাট্য অভিনেতা মুনিরুল ইসলাম। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্যকার জাকারিয়া হাবিব পাইলট, মির্জা তারেক ও তাহসিন সকাল।
এদিকে প্রবালের সদস্য মুদাববিরুল ইসলাম অভিনয়ে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে ও ক্ষুদে অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সুরকার ও গীতিকার শিল্পী শোয়াইব বিন হাবিব, প্রবাল শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান আবদুল মজিদ আরমান, ভাইস চেয়ারম্যান প্রবালের প্রতিষ্ঠাতা পরিচালক মুসা ইবনে হোসাইন বিপ্লব ও প্রবাল পরিচালক মো. আবদুল গফুরসহ বিশিষ্টজনেরা। অভিনন্দনদাতারা তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। উল্লেখ্য, দেশসেরা ক্ষুদে অভিনেতা মুদাববিরুল ইসলাম মার্শাল আর্ট তায়কোয়ানদো বাংলাদেশের সর্বকনিষ্ঠতম ব্ল্যাক বেল্টপ্রাপ্ত সদস্য। বর্তমানে সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিজস্ব প্রতিবেদক :
এতে বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ রচিত “সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ” বই প্রদর্শনী করা হয়। সেই সঙ্গে উপস্থিত বিশিষ্টজনের মাঝে বইটির সৌজন্য কপি বিতরণ ও সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করা হয়।
শতাব্দী সাংস্কৃতিক সংসদের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ।
এসময় শিক্ষাবিদ অধ্যাপক আবু তাহের চৌধুরী, সমাজসেবক জাহেদুল ইসলাম, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, সমাজসেবক মাওলানা নূরুল হক, রিদওয়ানুল হক, নূরুল আবছার, ফয়সাল উদ্দিন চৌধুরী ও আকতার হোছাইনসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিল্পী, সাহিত্যিক, কবিগণ উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এদিকে “সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ” বইয়ের লেখক ড. আ.জ.ম ওবায়েদুল্লাহর নিকট থেকে অটোগ্রাফ নেন প্রত্যেক ক্রেতা। লেখকের আন্তরিকতাপূর্ণ ব্যবহার ও অটোগ্রাফ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা।
পরিচালক মিনার : সহকারী পরিচালক শাহনেওয়াজ ও সাইদুল
নিজস্ব প্রতিবেদক: পর্যটন শহর কক্সবাজারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের ২০২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরী সভায় শিশু, কিশোর, সিনিয়র শিল্পী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানে অনির্বাণের ভাইস চেয়ারম্যান কবি সালমান নূরী এ কমিটি ঘোষণা করেন।
এতে শিল্পী মিনার উদ্দিনকে পরিচালক এবং শিল্পী মো. শাহ নেওয়াজ ও শিল্পী সাইদুল ইসলামকে সহকারী পরিচালক করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন দেশের সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন ঢাকা সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী ইকবাল হাসান এবং দৈনিক সাঙ্গুর কক্সবাজার প্রতিনিধি ও সিবিএন’র বার্তা সম্পাদক সাংবাদিক ইমাম খাইর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোররা হলো ফুলের মতো, এই ফুলগুলো আগামীতে সুগন্ধি ছড়াবে, সুস্থ সংস্কৃতির মধ্যদিয়ে। পাড়া-মহল্লায় বা সমাজে এবং সর্বোপরি দেশের কল্যাণে এরাই তৈরী হবে বলে আশা করা যায়। তাই অশ্লীলতা থেকে প্রজন্মকে ফিরিয়ে আনার জন্য নৈতিকতা সমৃদ্ধ সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এই অনির্বাণ নৈতিকতা যুক্ত সুস্থ সংস্কৃতির বীজ বপন করতে চাই সকলের মনের কোণায়।
এসময় অভিভাবকদের উদ্দেশ্য বক্তারা বলেন, আল্লাহ রাসূল (স.) কবি ও শিল্পীদেরকে অনেক বেশি ভালোবাসতেন। নিঃসন্দেহে আপনারা যদি এই সুস্থ সংস্কৃতির সাথে আপনার ছেলে মেয়েকে নিয়মিত চর্চায় রাখতে পারেন তাহলে আপনারা দুনিয়া ও আখিরাতের শান্তি ও মুক্তি লাভ করতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর সাংস্কৃতিক প্রতিযোগিতা মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুভ উদ্বোধন করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলাম।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে.এম গিয়াস উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া বর্ণমালা একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুর রশিদ দুলাল ও চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তীতু।
এসময় সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবুল কালাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফোরকানুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ মো. আবদুল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিধানসহ নানান আনুষ্ঠানিকতায় বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকা ও স্কাউট টিমের চৌকস সদস্যরা। পরপরই প্রধান অতিথির হাতে সিনিয়র শিক্ষক খোরশেদ আলম, উদ্বোধকের হাতে সিনিয়র শিক্ষক নরেশ রুদ্র টিটু ও বিশেষ অতিথির হাতে সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এদিকে সপ্তাহব্যাপি কর্মসূচির চতুর্থদিন বুধবার (৭ফেব্রুয়ারি) ২০২৪সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষা চিন্তক ড. শামসুদ্দিনন শিশির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সপ্তাহব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর প্রতিযোগিদের বিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা, শহীদ তীতুমির ও হাজী শরীয়তুল্লাহ নামে চারটি হাউজে বিভক্ত করা হয়।
তন্মধ্যে মাস্টারদা সূর্যসেন হাউজে দায়িত্ব পালন করছেন মো. তাজুল ইসলাম (তত্ত্বাবধায়ক), হোসাইন মুহাম্মদ কাউসার (সদস্য সচিব), আবু নোমান মো. ফরহাদ, বশির আহমদ ও মাওলানা শাহাব উদ্দিন মিজবাহ।
প্রীতিলতা হাউজে দায়িত্ব পালন করছেন মো. আনিসুজ্জামান (তত্ত্বাবধায়ক), মো. শাহজাহান (সদস্য সচিব), হোহিনুর আক্তার, আবদুল কাইয়ুম ও ওসমান গণি।
শহীদ তীতুমির হাউজে আরিফ উদ্দিন (তত্ত্বাবধায়ক), শেখাব উদ্দিন (সদস্য সচিব), রোমানা আফরোজ, ওসমান আলী ও মনজুর মোরশেদ।
হাজী শরীয়তুল্লাহ হাউজে সালাহ উদ্দিন (তত্ত্বাবধায়ক), নার্গিস আক্তার (সদস্য সচিব), নিয়ামুল হক, সাজ্জাত হোসাইন, মাওলানা মজিবুর রহমান।
পরিচালক আবদুল গফুর : সহকারী পরিচালক ইয়াছিন আরফাত
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ (প্রবাল শিল্পী গোষ্ঠী)’র বার্ষিক শিল্পী সমাবেশ ও নতুন কর্মকর্তা নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) প্রবাল মিলনায়তনে পরিচালক মো. আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) কেন্দ্রীয় কমিটির প্রকাশনা ও সাহিত্য সম্পাদক কবি ওয়াহেদুজ্জামান আহমেদ।
তিনি বলেন, আলোকিত সমাজ বিনির্মাণে সুস্থ সংস্কৃতির বিকল্প নেই। সুস্থ সংস্কৃতির বিকাশে অনুশীলন কিংবা চর্চার প্রয়োজনীতা রয়েছে। আল্লাহর এবং রাসুল (সাঃ) এর সন্তুষ্টি অর্জনে একটি নান্দনিক সমাজ পরিচালনার জন্য সুস্থ সংস্কৃতিকে সর্বত্রে ছড়িয়ে দিতে হবে। সেই লক্ষ্যেই প্রবালের অগ্রযাত্রা। তিনি প্রবাল শিল্পী গোষ্ঠীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন প্রবালের চেয়ারম্যান শিল্পী আবদুল মজিদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এইচ.এম এহসানুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, অনির্বাণ কক্সবাজারের পরিচালক মো. মিনার উদ্দিন, প্রবালের অভিনয় বিভাগের প্রশিক্ষক আবু তৈয়ব আজাদ ও সাবেক সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মিনারুল ইসলাম মিনার।
এসময় অফিস সম্পাদক ইয়াছিন আরফাত, অর্থ সম্পাদক ছোটন উদ্দিন, শিশু বিভাগের পরিচালক মোরশেদুল ইসলাম, ক্বিরাত বিভাগের পরিচালক হাফেজ আসাদ বিন হোসাইন নাজাতসহ কার্যকরী পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিশু-কিশোর শিল্পীরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দের আলোচনা শেষে নতুন বছর ২০২৪ সেশনের জন্য শিল্পী আবদুল গফুরকে পুনরায় পরিচালক মনোনীত এবং শিল্পী মো. ইয়াছিন আরফাতকে নতুন সহকারী পরিচালক নির্বাচিত করা হয়।
বিশেষ প্রতিবেদক :
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত সেরাদের সেরা-২৩ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আবৃত্তিতে বরিশাল বিভাগ চ্যম্পিয়ন কৃতি শিল্পী মারজুক মিরহান। সে ভোলা আদর্শ একাডেমি’র ৩য় শ্রেণির শিক্ষার্থী।
গত (২৫ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন কলেজ মিলনায়তনে সসাসের পরিচালনায় ৫ম জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে ‘ক’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদে শিল্পী মারজুক মিরহান বিভাগ চ্যাম্পিয়ন হয়। এরই মধ্যদিয়ে ভোলা জেলার মারজুক এককভাবে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করবে জাতীয় পর্যায়ে।
প্রতিযোগিতা শেষে বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভাগ চ্যাম্পিয়ন মারজুক মিরহানের হাতে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সনদপত্রসহ ক্রেস্ট তুলে দেন দেশের বরেণ্য শিল্পী গোলাম মাওলাসহ উপস্থিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, মারজুক মিহরান এরআগে একই ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেয়।
নিজস্ব প্রতিবেদক :
এবার জাতীয় সংসদে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছেন সেই কমেডিয়ান কমর উদ্দিন আরমান। যেতে হবে সংসদে; তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের পর দাখিলের পালাও শেষ করেছেন তিনি। দুই বাংলার জনপ্রিয় কমেডিয়ান হিসেবে খ্যাত মিরাক্কেল তারকা আরমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জমাদানের শেষদিন সহকারী রিটার্নিং অফিসার চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের হাতে দলবল ছাড়াই মনোবল বুকে নিয়ে একাই মনোনয়ন ফরমটি জমা দেন তিনি।
কমেডিয়ান কমর উদ্দিন আরমান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয়তা যাচাই করতে স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহ প্রদান করেছেন। এতে আমি উৎসাহিত হই। আমি দুই বাংলায় মিরাক্কেল তারকা হিসেবে পরিচিত ও জনপ্রিয় মুখ। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমি চকরিয়াবাসীর সাথে ছিলাম। সমাজের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠির কল্যাণে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি।
তিনি বলেন, আমার এলাকায় এখন পর্যন্ত যারা প্রার্থী হয়েছেন তারা অনেক সম্মানিত ব্যক্তিত্ব। তাদের প্রতি সম্মান রেখে আমার জনপ্রিয়তা যাচাই করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন ফরম নিয়েছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি বার্তা দিতে চাই; মহান জাতীয় সংসদে শিল্পী, অভিনেতা, খেলোয়াড় সবার প্রতিনিধি থাকলেও একজন কমেডিয়ান নেই। স্টান্ড আপ কমেডিয়ানরা মজার ছলে অনেক গুরুত্বপূর্ণ সত্য জাতির সামনে উপস্থাপন করে। তাই স্টান্ড আপ কমেডিয়ানদের প্রতিনিধি হিসেবে আমি মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে চাই।
নিজস্ব প্রতিবেদক :
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত সেরাদের সেরা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে “ক” গ্রুপে কৃতিত্বের স্বাক্ষর রাখায় কক্সবাজারের প্রবাল শিল্পী গোষ্ঠীর নিয়মিত সদস্য তিন কৃতি শিল্পীকে সংবর্ধনা দিয়েছে প্রবাল পরিবার।
সংবর্ধিত শিল্পীরা হলেন- মুদাববিরুল ইসলাম (অভিনয়ে প্রথম), মাহিয়া নূর (অভিনয়ে দ্বিতীয়) ও আবদুল্লাহ আল মাসুম (গানে দ্বিতীয়)।
শুক্রবার (২০অক্টোবর) সকাল এগারোটায় প্রবাল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে পরিচালক মো. আবদুল গফুরের সভাপতিত্বে ও শিল্পী আসাদ বিন হোসাইন নাজাতের সঞ্চালনায় কৃতীত্বের স্বীকৃতি হিসেবে উত্তরীয় পরিধান ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক শাহজালাল শাহেদ, অভিনয় বিভাগের প্রশিক্ষক শিল্পী আবু তৈয়ব আজাদ ও আবৃতি বিভাগের প্রশিক্ষক শেফায়েত হোসেন।
এসময় প্রবালের সহকারী পরিচালক ইয়াছিন আরাফাত, প্রশিক্ষণ সম্পাদক মোবারক হোসাইন, সাবেক সংগঠক মো. মিনার উদ্দিনসহ অভিভাবক-অভিভাবিক এবং একঝাঁক শিশু-কিশোর শিল্পীরা উপস্থিত ছিলেন। পরে সকলের মাঝে মিষ্টান্ন পরিবেশন করা হয়।
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের প্রবাল শিল্পী গোষ্ঠীর নিয়মিত সদস্য মুদাব্বিরুল ইসলাম একক অভিনয়ে বিভাগীয় পর্যায়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সমন্বিত সাংস্কৃতিক সংসদ আয়োজিত সেরাদের সেরা-২০২৩ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অভিনয় “ক” গ্রুপে চট্টগ্রাম বিভাগের অডিশন সম্পন্ন হয়।
এতে “ক” গ্রুপে প্রথম হওয়ার মধ্যদিয়ে জাতীয় পর্যায়ের অংশগ্রহণের জন্য উন্নীত হয় ক্ষুদে অভিনেতা মুদাব্বির। তার এই কৃতীত্বপূর্ণ সাফল্যের নেপথ্যে ভূমিকা পালন করেন প্রবাল শিল্পী গোষ্ঠীর অভিনয় বিভাগের প্রশিক্ষক আবু তৈয়ব আজাদ।
বিভাগীয় অডিশনের অভিনয় প্রতিযোগিতায় মূল বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্যকার অভিনেতা জাকারিয়া হাবিব পাইলট।
এদিকে প্রবালের সদস্য মুদাব্বিরুল ইসলাম অভিনয়ে বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন প্রবাল শিল্পী গোষ্ঠীর পরিচালক মো. আবদুল গফুর। তিনি তার উত্তরোত্তর সফলতা কামনা করে জাতীয় পর্যায়েও এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া চেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন প্রবাল শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত ১২ই রবিউল আউয়াল উপলক্ষে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রবালের পরিচালক শিল্পী আবদুল গফুরের সভাপতিত্বে ও অফিস সম্পাদক শিল্পী ইয়াছিন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার শোয়াইব বিন হাবিব।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক শাহজালাল শাহেদ, কক্সবাজার অনির্বান শিল্পী গোষ্ঠী পরিচালক শিল্পী মিনার উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক কবি সাদ্দাম হোসেন ও শিল্পী সাইফুল ইসলাম।
এসময় প্রবালের সাবেক সংগঠক শিল্পী আবু তৈয়ব আজাদ, শিল্পী শেফায়েত হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চমসহ বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করেন।