Showing posts with label মানবতা. Show all posts
Showing posts with label মানবতা. Show all posts
চকরিয়ায় বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন

চকরিয়ায় বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন

চকরিয়া টাইমস: 

সম্প্রতি সৃষ্ট ভয়াবহ বন্যায় নিমজ্জিত চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এভাবে চকরিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে উপজেলা প্রশাসন ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২০জুলাই) বিকালে প্রধান অতিথি হিসেবে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বরইতলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এসময় চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, বরইতলী ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জালাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এদিন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা, ডেইঙ্গাকাটা, রসুলাবাদসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

দুর্গত মানুষের পাশে শ্রমিক কল্যাণের ভূমিকা প্রশংসনীয়: চকরিয়ায় মুহাম্মদ হেদায়েত উল্লাহ

দুর্গত মানুষের পাশে শ্রমিক কল্যাণের ভূমিকা প্রশংসনীয়: চকরিয়ায় মুহাম্মদ হেদায়েত উল্লাহ

চকরিয়া টাইমস: 

সম্প্রতি সপ্তাহজুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণ।

শুক্রবার (১৭ জুলাই) চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কাদেরের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি বিশিষ্ট যুবনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ। 

তিনি বলেন, এই দুর্যোগে দুর্গত মানুষের পাশে শ্রমিক কল্যাণের ভূমিকা প্রশংসনীয়। এভাবেই বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শ্রমিক কল্যাণের এ ধরনের উদ্যোগে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার ও সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম। 

এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি যুবনেতা আবদুল্লাহ আল মামুর ও জেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক জসীম উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মামুনুল ইসলাম।

ত্রাণ সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। এ মানবিক দায়িত্ববোধ থেকে শ্রমিক কল্যাণ আপনাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও শ্রমিক কল্যাণের পক্ষ থেকে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

জনগণের সরকার জনগণের পাশেই আছে: চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জনগণের সরকার জনগণের পাশেই আছে: চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন পরিদর্শন ও বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কুমারীছড়া ভাঙন পরিদর্শন, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলার বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভা ৮নম্বর ওয়ার্ড কোচপাড়ার মাতামুহুরী নদীর ভাঙন এবং বিলীন হওয়া বাড়িঘরসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জনগণের সরকার, তাই আমরা মানুষের পাশেই আছি। জনগণের পাশেই আমরা সবসময় থাকব। দুর্যোগ মোকাবিলার সব প্রস্তুতি আমাদের সরকারের রয়েছে। সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে সহযোগিতা নিয়ে আমরা বন্যা কবলিত মানুষের জন্য ব্যবস্থা নিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের যে সমস্ত এলাকা ইতোমধ্যে বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এরমধ্যে কী ক্ষতি হয়েছে এর ওপর সরকারিভাবে জরিপ চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদি পশু, কৃষকের ফসলসহ সবকিছুর জরিপ করা হচ্ছে। সেই জরিপের ফলাফলের মাধ্যমে সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার যেসব স্থানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। এরপর শুকনো খাবারসহ অন্যান্য সুবিধা সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে দেওয়ার চেষ্টা করেছি।

সকাল থেকেই তিনি সড়ক পথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন।

এসময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ শফিউল্লাহ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২ দিনের সফরে শুক্রবার সকালে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেন। দিনভর তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং পানিবন্দিদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি শনিবার (১৮ জুলাই) পেকুয়া ও মহেশখালী উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

চকরিয়ায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি সেমিনার

চকরিয়ায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি সেমিনার

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে| 

মঙ্গলবার (১৬জুন) চকরিয়া উপজেলা পরিষদের সাঙ্গু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ| 

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার| 

আলোচক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল| 

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ˆতয়ব আলী| এসময় সেমিনার সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|  


চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শতাধিক পরিবারে কোরবানির কাঁচা গোশত বিতরণ

চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শতাধিক পরিবারে কোরবানির কাঁচা গোশত বিতরণ

চকরিয়া টাইমস:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে হতদরিদ্র অসহায় শতাধিক পরিবারের মাঝে কোরবানির কাঁচা গোশত বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে)-২০২৬ চকরিয়া পৌরসভা মগবাজার স্টেশন জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয় থেকে একাধিক টিম ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ঘরে ঘরে গিয়ে এসব গোশত পৌঁছে দেন।

এ কার্যক্রমের সার্বিক তত্বাবধান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার সহকারী সেক্রেটারি তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ আতিকুর রহমান।
মাংস বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬নং ওয়ার্ড সভাপতি মু. জামাল হোছাইন।

এসময় ওয়ার্ড জামায়াতের রুবেল, গিয়াস, তারেক, দিদারসহ ১০-১২জনের একাধিক টিম গোশত বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
শতাধিক হাফেজ শিক্ষার্থীদের সম্মানে কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের ইফতার মাহফিল

শতাধিক হাফেজ শিক্ষার্থীদের সম্মানে কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের ইফতার মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়া পৌরসভার মগবাজার জামে মসজিদের পশ্চিমে চকরিয়া মারক্বাজুল কুরআন আইডিয়াল মাদরাসার শতাধিক হাফেজ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মগবাজারের সুপরিচিতি পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন আনু। বৃহস্পতিবার (১২ মার্চ) মাদরাসা মিলনায়তনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আ.ফ.ম ইকবাল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন কুতুবী, চকরিয়া উম্মাহাতুল মো’মেনীন মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক কফিল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. আসিফ ও চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরিফুল ইসলাম।

ইফতার মাহফিলের আয়োজক তরুণ সমাজসেবক আনোয়ার হোসেন আনুর সার্বিক ব্যবস্থাপনায় ও মাদরাসা সুপার হাফেজ মাওলানা মফিজুল ইসলামের সভাপতিত্বে বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগবাজার স্মার্ট কিচেনের স্বত্ত্বাধিকারী মো. আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহেদ, তরুণ রাজনীতিবিদ মো. মিজানুর রহমান, মুবিন হার্ডওয়ারের স্বত্ত্বাধিকারী মো. মুবিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে মাদরাসার সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান। এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস : 


চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোক্তার আহমদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আবদুল্লাহ আল ফারুক। 

ঘটনার খবর পেয়ে সোমবার (২২ ডিসেম্বর) তিনি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। 

তিনি আগুনে ভস্মীভুত বাড়ি ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। 

এসময় তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শনকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিবেশী লোকজন উপস্থিত ছিলেন। 

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোয় স্থানীয়রা জননেতা এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী লামার পাড়া এলাকায় গত রোববার (২১ ডিসেম্বর) গভীর রাতে জনৈক মোক্তার আহমদের বসতবাড়িতে আকষ্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারের বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পিতা হারানোর শোক ভুলে মানবসেবায় এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক

পিতা হারানোর শোক ভুলে মানবসেবায় এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

পিতা হারানোর শোক ভুলে পেকুয়ার মগনামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

সংবাদ পেয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে সেখানে ছুটে যান তিনি। 

এদিকে অগ্নি দুর্ঘটনার একদিন আগে বার্ধক্যজনিত কারণে মারা যায় জননেতা আবদুল্লাহ আল ফারুকের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল কবির। এতে তিনি পিতা হারানোর শোকে শোকাহত। এরমধ্যেও অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো সমাজসেবা ভুলে যাননি তিনি। মানবতার সেবায় ভুলে যেতে চান পিতা হারানোর অসহনীয় শোক। 

তিনি এরমাঝেও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করে সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন। 

এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, জেলা শ্রমিক নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

চকরিয়ায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

চকরিয়ায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

চকরিয়া টাইমস :

চকরিয়ায় সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩লাখ ৩৭হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালকের হাতে অনুদানের চেক তুলে দেন।

পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলী। এসময় সমাজসেবা অধিদফতর সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 
জমজম হাসপাতালে সেবা মাস শুরু

জমজম হাসপাতালে সেবা মাস শুরু

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

দক্ষিণ চট্টগ্রামের উন্নত স্বাস্থ্য সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি’র চিকিৎসাব সেবায় রোগিদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধাসমূহ নিয়ে মাসব্যাপি শুরু হয়েছে সেবা মাস। 

বুধবার (৮ অক্টোবর) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবদুল করিমের সভাপতিত্বে ও পরিচালক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সেবা মাস উদ্বোধন ও সুধী সমাবেশ-২০২৫ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। 

তিনি চকরিয়ায় মানবিক স্বাস্থ্যসেবা বিস্তারে জমজম হাসপাতাল পিএলসি’র উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করে সেবা মাসের আনুষ্ঠানিক শুভ কামনা করেন। 

তিনি বলেন, জমজম হাসপাতাল অত্র এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী হাসপাতাল। এই হাসপাতালের উন্নত যন্ত্রপাতি, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা, চকরিয়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য বড় ধরনের উপকারে আসছে। অক্টোবর মাসে সেবা মাস ঘোষণা করে স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করার জন্য জমজম হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি প্রতি মাসে গরিব রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা চালু রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান এন্ড সিইও মো. গোলাম কবির। তিনি বলেন, জমজম হাসপাতালে সিটি স্ক্যান, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, উন্নত ল্যাব সেবা সহ ৩৫/৪০ জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্নভাবে চিকিৎসা সেবায় নিয়োজিত তৎমধ্যে এই হাসপাতালে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন। জমজম হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর এবং সহজলভ্য করার জন্য অক্টোবর মাস কে সেবা মাস ঘোষণা করে ডাক্তার ফি ২০% হইতে ৫০% কম এবং পরীক্ষা নিরীক্ষায় ৩০% হতে ৪০% কম নেওয়া হবে। তিনি অত্র হাসপাতালে আরও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও উন্নত যন্ত্রপাতি সংযোজনের ঘোষণা দেন। 

সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমজম হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফয়জুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ জাহিদুল ইসলাম খাঁন, পরিচালক ডাঃ মো. কামাল হোছাইন, এহছানুল আনোয়ার, জিএম রুকুন উদ্দীন, ফখরুল আনাম, জাকারিয়া মো. শাহাব উদ্দিন, শহিদুল আনোয়ার, জালাল আহমদ (বিএ) প্রমুখ। 

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবদুল করিম উপস্থিত সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, ডাক্তার, নার্স, সম্মানিত অতিথিবৃন্দসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শহীদ আহসান হাবিবের পরিবারে জেলা প্রশাসক সালাহউদ্দিন : তুলে দেন ৫০হাজার টাকার চেক

শহীদ আহসান হাবিবের পরিবারে জেলা প্রশাসক সালাহউদ্দিন : তুলে দেন ৫০হাজার টাকার চেক

চকরিয়া টাইমস : 

জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারে নিহত চকরিয়ার ফাঁসিয়াখালীস্থ শহীদ আহসান হাবিবের পরিবারে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে এ আর্থিক সহায়তা তুলে দেন।

তিনি বলেন, “শহীদদের ত্যাগ জাতির জন্য অনন্ত অনুপ্রেরণার উৎস। তাঁদের পরিবারের খোঁজ খবর নেয়া আমাদের দায়িত্ব। এই ক্ষুদ্র সহায়তা তাঁদের পাশে দাঁড়ানো একটি প্রয়াস মাত্র।”

এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলাম, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইয়াছিন মিয়াসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে শহীদের রুহের মাহফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন জেলা প্রশাসক, ইউএনওসহ অন্যান্যরা।

এদিকে বিষয়টি নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া প্রতিনিধি শামসুল আলম সাঈদী জানান, আজ দুপুরে একটি এনজিও সংস্থা শহীদ আহসান হাবিবের পরিবারে ৫০ হাজার টাকার এ চেকটি প্রদানের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। 

এতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান চেকটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

মাইলস্টোন ট্রাজেডীতে আহতদের ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে জামায়াত

মাইলস্টোন ট্রাজেডীতে আহতদের ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে জামায়াত

চকরিয়া টাইমস :

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এ সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তা'য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

যুবদল নেতা ফোরকানের শয্যাপাশে শিবির নেতা মুছা বিপ্লব

যুবদল নেতা ফোরকানের শয্যাপাশে শিবির নেতা মুছা বিপ্লব

চকরিয়া টাইমস:

ডেঙ্গু জ্বরে গুরুতর আক্রান্ত চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকানের শারীরিক অবস্থার খোঁজ নিতে ছুটে গেলেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলার সাবেক সভাপতি কেন্দ্রীয় সাংস্কৃতিক বিভাগের অর্থ সম্পাদক মুসা ইবনে হোছাইন বিপ্লব।
তিনি আজ সোমবার (৭জুলাই) তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে অসুস্থ শহিদুল ইসলাম ফোরকানের শয্যাপাশে বেশকিছু সময় অতিবাহিত করেন।
শিবির নেতা মুছা বিপ্লব- মহান আল্লাহর দরবারে অসুস্থ ফোরকানের আশু সুস্থতা কামনা করেন।
চকরিয়া উপজেলা বেসরকারি এতিমখানা সমিতির মতবিনিময় সভা

চকরিয়া উপজেলা বেসরকারি এতিমখানা সমিতির মতবিনিময় সভা

চকরিয়া টাইমস :

চকরিয়া উপজেলা বেসরকারি এতিমখানা সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) বিকালে উপজেলা বেসরকারি এতিমখানা সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মো. তৈয়ব আলী।

এসময় সমিতির আওতাধীন বিভিন্ন এতিমখানা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ও সভাপতির হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

চকরিয়ায় অসহায় নারীর মাঝে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

চকরিয়ায় অসহায় নারীর মাঝে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

চকরিয়া টাইমস: 


চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দরিদ্র মহিলার মাঝে মানবিক সহায়তা সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

রোববার (২২জুন) প্রধান অতিথি হিসেবে চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির আনুষ্ঠানিকভাবে এ সেলাই মেশিন তুলে দেন। 

এসময় চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড (ইমারত) জামায়াতের আমীর মো. এহেছনুল হক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া পৌরসভার সহ-সভাপতি মো. আলী আকবর। 

জুলাই অভ্যুত্থানে আহত চকরিয়ার ১০জনের মাঝে দশ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

জুলাই অভ্যুত্থানে আহত চকরিয়ার ১০জনের মাঝে দশ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

চকরিয়া টাইমস:

জুলাই অভ্যুত্থানে আহত চকরিয়ার ১০জনের মাঝে প্রতিজন ১লাখ টাকা করে ১০লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে চকরিয়া উপজেলা প্রশাসন।

রোববার (১জুন) চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিভাবে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।

এসময় উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, ছাত্র প্রতিনিধি মোবারক হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিজন ১লাখ টাকা করে ১০লাখ টাকার আর্থিক অনুদানের চেকপ্রাপ্তরা হলেন- মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ বোরহান উদ্দিন রিমন, মুহাম্মদ হাবিব উল্লাহ মিজবাহ, মুহাম্মদ মোরশেদুল হক, মুহাম্মদ জুনায়েদ খাঁন রাহাত, আব্দুল্লাহ মাহমুদ, মুহাম্মদ সাকিবুল ইসলাম, মুহাম্মদ মঈনুল হাসান জিহাদ, মুহাম্মদ আব্দুল্লাহ ও মুহাম্মদ হাসান।

পেকুয়ায় জুলাই যুদ্ধে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

পেকুয়ায় জুলাই যুদ্ধে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

চকরিয়া টাইমস: 

কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে আহত পাঁচ বীর যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে দেয়া এ অনুদানের চেক হস্তান্তর করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা দেশের সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।

শনিবার (৩১ মে) পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের গণতন্ত্র ও অধিকার রক্ষার সংগ্রামের এক অনন্য অধ্যায়। আহত যোদ্ধারা জাতির গর্ব; তাঁদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।”

তিনি আরও বলেন, “এই আর্থিক অনুদান কেবল সহায়তা নয়, এটি এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি—যেখানে সংস্কৃতি ও সংগ্রাম একে অপরের পরিপূরক।”

সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন বলেন, “আন্দোলনের ইতিহাস যারা রচনা করেন, তাঁদের ত্যাগ ও অবদানের মূল্য কখনোই অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। তবে এই আর্থিক সহায়তা তাঁদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন। সরকার সবসময় দেশপ্রেমিক নাগরিকদের পাশে থাকবে।”

আর্থিক অনুদানপ্রাপ্ত আহত যোদ্ধারা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।

চেক বিতরণ শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পেকুয়া সদরের মেহেরনামা গ্রামের বাড়িতে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পৌরসভা জামায়াত নেতৃবৃন্দ

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পৌরসভা জামায়াত নেতৃবৃন্দ

চকরিয়া টাইমস:

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ রোড়স্থ মিয়াজীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৩টি বাড়ি পরিদর্শন করেছেন চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবিরের নেতৃত্বে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল আগুনে ভষ্মিভূত বাড়িঘর এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

তিনি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এসময় পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, ৮নং ওয়ার্ড জামায়াতের আমীর (ইমারত) মো. ছৈয়দ আলম, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মাহমুদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে মহান আল্লাহর দরবারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মানসিক সুস্থতা ও ধৈর্য কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন।

দেড়শ পরিবারের মাঝে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের রমাদান ফুড প্যাক বিতরণ

দেড়শ পরিবারের মাঝে ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের রমাদান ফুড প্যাক বিতরণ

চকরিয়া টাইমস :

চকরিয়ার ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ডুলাহাজারা ইউনিয়নের হতদরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে মানবিক সহায়তা “রমাদান ফুড প্যাক” বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান।

এতে বিশেষ অতিথি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, উপদেষ্টা কামাল উদ্দিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা, সাবেক চেয়ারম্যান আবু হানিফ মোহাম্মদ নোমান (আপেল), সাঈদ হোসেন প্রমুখ। এসময় দেশ অবস্থানরত ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে হতদরিদ্র অসহায় দেশড় পরিবারের মাঝে মানবিক সহায়তা “রমাদান ফুড প্যাক” তুলে দেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান মিরাজ।

চকরিয়ার মাছঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা

চকরিয়ার মাছঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা

চকরিয়া টাইমস: 

চকরিয়ার বুড়িপুকুর মাছঘাট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন জেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। 

রোববার (৯ মার্চ) বিকাল পাঁচটায় ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীদের সমবেদনা জানাতে ছুটে যান কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়ার জননেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং তাদের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন। 

প্রতিনিধি দলে সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির ও চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম। 

এসময় চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নূরুন্নবী, পেশাজীবী সভাপতি শহিদুল ইসলাম, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড সভাপতি আরিফুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শিল্পী শোয়াইব বিন হাবিব, সেক্রেটারি কফিল উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার ফরিদুল আলম, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মার্চের শুরুতে প্রথম রমযান উপজেলার বুড়িপুকুর মাছঘাট স্টেশনস্থ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় মসজিদের বারান্দাসহ ৭টি ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। তন্মধ্যে রয়েছে- চিত্ত কর্মকারের মালিকানাধীন কামারের দোকান, আবুল কালামের মালিকানাধীন মুরগির দোকান, শাহেদের মালিকানাধীন ভাতঘর, আমিন ডাক্তারের মালিকানাধীন ফার্মেসি, মাহমুদুল হকের মালিকানাধীন চায়ের দোকান, রানার মালিকানাধীন টেইলার্স, এনাম মিকারের দোকান ও পাশ^বর্তী মসজিদের আংশিক বারান্দা।