Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
সংযুক্ত আরব আমিরাতে চকরিয়া প্রবাসী ইউনিয়নের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সংযুক্ত আরব আমিরাতে চকরিয়া প্রবাসী ইউনিয়নের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া টাইমস: 

প্রবাসে ঈদের আনন্দকে ভাগাভাগি আর পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে চকরিয়া প্রবাসী ইউনিয়ন ও চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি (রেজি: নং-২৫৪৪) এর ঈদ পুনর্মিলনী এবং সংবর্ধনা অনুষ্ঠান| 

ঈদের দ্বিতীয়দিন বৃহস্পতিবার (২৮ মে) দুবাইয়ের আল মামজার পার্কে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মিলিত হয় দুবাইয়ে অবস্থানরত চকরিয়া উপজেলার শতাধিক প্রবাসী|

সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি শাহিনুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আলী হোছাইন, সিনিয়র সাধারণ সম্পাদক এম আলাউদ্দিন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা খান বাহাদুর আবুহেনা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ এমরান খান, প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিনসহ অন্যান্যরা| 

বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত চকরিয়াবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা| এছাড়া প্রবাসীদের ভিসা-পাসপোর্ট জটিলতা নিরসনে সরকারের আন্তরিক সহযোগিতা ও সুনজর কামনা করেন বক্তারা| 

আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও নিজেদের শেকড় ও সামাজিক বন্ধন ধরে রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে| 

পরে ঈদ শুভেচ্ছা বিনিময়, সংবর্ধনা প্রদান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় এই আয়োজন|

উল্লেখ্য, চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির বর্তমানে নেতৃত্বে রয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রিদুয়ানুল ইসলাম নিরব|

চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার সভাপতি মনোনীত হলেন নাছির উদ্দিন

চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার সভাপতি মনোনীত হলেন নাছির উদ্দিন

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সংগঠক মোহাম্মদ নাছির উদ্দিন।

গত রোববার (১৯ মে-২০২৬) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে মোহাম্মদ নাছির উদ্দিনকে সভাপতি মনোনীত করে আগামী ২বছরের জন্য ৫সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।

ওই কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন; সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সিনিয়র সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ ও সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন।

এদিকে ওমান শাখার কমিটির সভাপতি মনোনীত হওয়ায় মোহাম্মদ নাছির উদ্দিনকে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তায় নবমনোনীত ওমান কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, আগামীতে সংগঠনকে নিরপেক্ষ পরিচালনার মধ্যদিয়ে ঐক্যের দ্বারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। পাশাপাশি সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার কমিটি গঠিত

চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার কমিটি গঠিত

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন ওমান শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

গত রোববার (১৭ মে) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে আগামী ২বছরের জন্য ৫সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে মোহাম্মদ নাছির উদ্দিনকে সভাপতি, বেলাল উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, আশরাফুল ইসলামকেকে সাধারণ সম্পাদক, পারভেজ মোশারফকে সিনিয়র সাধারণ সম্পাদক ও নেজাম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এদিকে ওমান শাখার নতুন কমিটিকে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন কমিটির নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।একইসাথে সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবার ঐক্যমত করেন।
শাহ আবরার হজ্ব কাফেলা চকরিয়ার আয়োজনে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শাহ আবরার হজ্ব কাফেলা চকরিয়ার আয়োজনে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

হাজ্বীদের বিশ্বস্ত সেবা প্রতিষ্ঠান শাহ আবরার হজ্ব কাফেলা চকরিয়ার আয়োজনে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ চকরিয়া পৌরশহরের আনোয়ার শপিং কমপ্লেক্স মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে| 

বুধবার (৬ মে) অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ|

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অক্সফোর্ড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আলহাজ্ব প্রকৌশলী  হেমায়েত উদ্দিন রিয়াজ|

শাহ আবরার হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জিয়াউল হকের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা পেশ করেন চকরিয়া আমজাদিয়াা রফিকুল উলুম কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা কফিল উদ্দিন এম.এ, আল ঈমান মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল গাফফার, কোরালখালী জিন্নুরাইন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুর রহমান ও মাদরাসাতুন নূর আল ইসলামিয়া চকরিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সরোয়ার আলম কুতুবী| 

আলোচনা শেষে প্রতিষ্ঠানের সফলতা, হজ্ব যাত্রীদের শারীরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা এনামুল হক| 

পরে কর্মশালায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক হাজীদের মাঝে আইডি কার্ড, ইহরামের জামা, ট্রাভেল ব্যাগ, হজ্ব নির্দেশিকাসহ হজ্ব উপকরণ বিতরণ করা হয়| 

প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবদুর রউফ মনছুরের সার্বিক পরিচালনায় কর্মশালায় ইমাম বোখারী (রঃ) মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মনির উল্লাহ, শাহ আবরার হজ্ব কাফেলা চকরিয়া কার্যালয়ের পরিচালক জয়নাল উদ্দিন, আহসান হাবিব পারভেজ, ব্যবস্থাপক মাওলানা আবু ˆতয়ব, সহকারী ব্যবস্থাপক নুরুল ইসলাম, ফিল্ড অফিসার মোহাম্মদ শাহজাহান কোম্পানি, মার্কেটিং অফিসার আবদুর রহিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|


চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি হলেন আলী হোছাইন

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি হলেন আলী হোছাইন

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজমান প্রদেশের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোছাইন।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে ২বছরের জন্য ৪সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে মো. আলী হোছাইনকে সিনিয়র সহ-সভাপতি করা হয়।

ওই কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন মো. শাহিনুল ইসলাম। তাছাড়া মোহাম্মদ নুরুল হোছাইনকে সাধারণ সম্পাদক এবং এম. আলাউদ্দিন চৌধুরীকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক করা হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাত শাখার কমিটিতে প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় মো. আলী হোছাইনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ।

অন্যদিকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তায় সংযুক্ত আরব আমিরাত শাখার নতুন সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোছাইন মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে প্রবাসীদের প্রাণের সংগঠন চকরিয়া প্রবাসী ইউনিয়নকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের কমিটি গঠিত

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের কমিটি গঠিত

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে আগামী ২বছরের জন্য ৪সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দুবাই শাখার সাবেক সভাপতি বিশিষ্ট প্রবাসী সংগঠক শাহিনুল ইসলাম। কমিটিতে মোঃ আলী হোছাইনকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ নুরুল হোছাইনকে সাধারণ সম্পাদক এবং এম. আলাউদ্দিন চৌধুরীকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক করা হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাত শাখার নতুন কমিটিকে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন কমিটির নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয়বারের সভাপতি নির্বাচিত হলেন শাহিনুল ইসলাম

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয়বারের সভাপতি নির্বাচিত হলেন শাহিনুল ইসলাম

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দুবাই শাখার সাবেক সভাপতি বিশিষ্ট প্রবাসী সংগঠক শাহিনুল ইসলাম।

সম্প্রতি, চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৪জন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল-২০২৬) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে শাহিনুল ইসলামকে সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি করে আগামী ২বছরের জন্য ৪সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।
ওই কমিটিতে মোঃ আলী হোছাইনকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ নুরুল হোছাইনকে সাধারণ সম্পাদক এবং এম. আলাউদ্দিন চৌধুরীকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক করা হয়।
এদিকে সংযুক্ত আরব আমিরাত শাখার কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় মো. শাহিনুল ইসলামকে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত শাখার দ্বিতীয়বারের নির্বাচিত সভাপতি মো. শাহিনুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামীতে সংগঠনকে নিরপেক্ষ পরিচালনার মধ্যদিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
ব্রেকিং দ্যা সাইলেন্স সোচ্চারের সহযোগিতায় চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ব্রেকিং দ্যা সাইলেন্স সোচ্চারের সহযোগিতায় চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

চকরিয়া টাইমস: 

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রদিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ব্রেকিং দ্য সাইলেন্স’র “সোচ্চার” এর সহযোগিতায় চকরিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। 

রোববার (৮মার্চ) সকাল ১১টায় ব্রেকিং দ্য সাইলেন্স’র “সোচ্চার” এবং  ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় প্রায় ৪০জন নারী, যুব ও সিবিও সদস্যরা র‌্যালি ও আলোচনা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরিফ। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আরিফ উদ্দিন, চকরিয়া থানা পুলিশের প্রতিনিধি, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা মিফতা বিনতে ইউসুফ, আনন্দ এনজিও সংস্থার প্রতিনিধি ট্রেনিং অফিসার ক্লাসিডা রোজারিওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এসময় অন্যান্য এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা আন্তর্জাতিক নারী দিবসের নানাবিধ গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। 

এদিকে আলোচনা সভার পূর্বে ব্রেকিং দ্য সাইলেন্সের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নারী দিবসের এক বর্ণাঢ্য র‌্যালি চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ২শতাধিক নারী প্রতিনিধি নারীদের অধিকার সম্বলিত পোস্টার ও প্লেকার্ড নিয়ে এতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি পরে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া প্রবাসী সমিতির নির্বাচনে পুনরায় মুবিন সভাপতি ও রিদুয়ান সম্পাদক নির্বাচিত

চকরিয়া প্রবাসী সমিতির নির্বাচনে পুনরায় মুবিন সভাপতি ও রিদুয়ান সম্পাদক নির্বাচিত

চকরিয়া টাইমস:

দেশের বিভিন্ন রাষ্ট্রে অবস্থানরত চকরিয়ার প্রবাসীদের সংগঠন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন-২৬ সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) পৌরশহরের সায়মা প্লাজাস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সভাপতি-সম্পাদকসহ ১২টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
এতে মুবিনুল ইসলাম মুবিন সভাপতি পদে ও রিদুয়ানুল হক নিরব সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন; সহ-সভাপতি আব্দুল খালেক, কোষাধ্যক্ষ সাগরুল ইসলাম, সদস্য যথাক্রমে নুরুল আমিন, মো: এমরান, মোঃ কাজল, সিরাজুল ইসলাম, বেলাল উদ্দিন, মোবারক হুসাইন, মোশারফ হুসাইন ও সাহেদ হোসাইন।
ভোটারদের ঝামেলা ছাড়া এ নির্বাচন পরিচালনা করেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. রমিজ উদ্দিন। তিনি আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক ফারহানা জান্নাত ও আজিজুল হক মনজু।
চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চকরিয়া টাইমস : 

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো- সযত্নে তোমায় রাখবো আগলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

র‌্যালিটি চকরিয়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। 

চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে র‌্যালিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিন। 

এসময় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি শামসুল হক কমিশনার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার সালেহ আহমদ, সদস্য মাস্টার আবুল কালাম, মাস্টার রাম প্রসাদ, হাজী রুকুন উদ্দিন, আলহাজ্ব এস.জি.এম আফজাল হোসেন (কাউসার) প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিশ্বসেরা গবেষকের তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক

বিশ্বসেরা গবেষকের তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক

নিউজ ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। যা দেশে সর্বোচ্চ।

গত বছর এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছিলেন ১০ জন। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ এ, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।

স্বীকৃত গবেষকরা হলেন- এম. এ. খালেক, মো. মনজুর হাসান, মুহাম্মদ ইব্রাহিম শাহ, মো. আব্দুল মুকতাদির, মো. রাকিবুল হক, মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, নেপাল চন্দ্র রায়, অমিত আবদুল্লাহ খন্দকার, তসলিম উর রশিদ, আব্দুস সালাম, মো. নাজমুল হাসান, কাজী মতিন উদ্দিন আহমেদ, মো. শাদ সালমান, এম. রেজাউল ইসলাম, মোঃ কাওসার আহমেদ, খাদিজা কুবরা, এম. এস. রহমান, তাওসিফুর রহমান, আনিছুর রহমান, সৈকত মিত্র, এম. মঈনুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. আবু বিন হাসান সুসান, মোহাম্মদ মিজানুর রহমান, এম. ফেরদৌস, মো. আব্দুল কুদ্দুস, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, মোহাম্মদ বিল্লাল হোসেন, মো. রবিউল হাসান, আল সাকিব খান পাঠান, মো. আব্দুর রাজ্জাক, অনিমেষ পাল, শেখ এম. এম. ইসলাম এবং মোহাম্মদ আব্দুর রশিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় শিক্ষক ও গবেষকদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই স্বীকৃতি শুধু শিক্ষক ও গবেষকদের অসাধারণ অর্জনকে তুলে ধরে না বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার বিকাশ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটায়। এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উপাচার্য আরো বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষক ও গবেষকদের জন্য একটি টেকসই অনুকূল পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত এক বছর ধরে গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে উৎসাহিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক গবেষণা সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার মতো নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।

সোনার দামে নতুন ইতিহাস

সোনার দামে নতুন ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক : 

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এবার ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৬৯৬ ডলার ছাড়িয়েছে।

মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা ০.৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।

ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে, তবে মূল বিষয় হলো ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে এমন প্রত্যাশা।

সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা আগামীকাল বুধবার দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ব্যাপারে প্রায় নিশ্চিত এবং ৫০-বেসিস-পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহ্বান জানান।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেড আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা সোনার বাজারকে আরও সমর্থন করছে।

স্টাউনোভো বলেন, ফেডের বিবৃতি প্রকাশের সময় আমরা আরও বেশি অস্থিরতা দেখতে পাব, বিশেষ করে যদি বাজারের অংশগ্রহণকারীরা সুদের হার কমানোর সঙ্গে একটি কঠোর বিবৃতি আসবে বলে মনে করেন। তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাঙ্ক্ষার কারণে আমি মনে করি, আগামী কয়েক মাসে সোনা আরও ওপরের দিকে যাবে। -আরটিভি

দুবাই আজমানে চকরিয়ার যুবকের মৃত্যু

দুবাই আজমানে চকরিয়ার যুবকের মৃত্যু

চকরিয়া টাইমস :

সংযুক্ত আরব আমিরাত দুবাই আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে।

আজ বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটায় বাসার পরিত্যক্ত একটি কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক নানা কলহের জেরে সে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। যুবক আলমগীর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টোডাপাড়া বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।

প্রবাসী আলমগীর দীর্ঘ তিন বছর ধরে দুবাইয়ের আজমানে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি সেখানে দর্জি ডিজাইন মাস্টার হিসেবে ব্যবসায়ী মহলে পরিচিতি ছিলেন।
অপপ্রচারের প্রতিবাদ

অপপ্রচারের প্রতিবাদ

চকরিয়া টাইমস: 

সম্প্রতি "দৈনিক সময়ের কথা নিউজ মিডিয়া" ক্রেডিট দিয়ে মোহাম্মদ আবদুল হক নামের একটি ফেসবুক আইডিতে "চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপে বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ" শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে উল্লেখিত তথ্য ও ছবি মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত।

আমার সহধর্মিণী নারী জনপ্রতিনিধি বেবী আক্তারের নাম উল্লেখ করে এবং আমি ও আমার পরিবারকে জড়িয়ে অস্ত্রের ভয়ভীতি, চাঁদাবাজি, নারীর প্রতি অনৈতিক আচরণ, প্রজেক্ট ডাকাতি ও লুটপাটের যে অবান্তর তথ্য উপস্থাপন করা হয়েছে; তা সম্পূর্ণ হাস্যকর। এসব অপকর্মের বিরুদ্ধে আমার সহধর্মিণীর অবস্থান সুস্পষ্ট সোচ্চার ভূমিকা রয়েছে।

মূল বক্তব্য হলো; চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার বেবী আক্তার একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ও সমাজসেবক। তার দৈনন্দিন সমাজসেবামূলক বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহলের ইন্ধনে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। 

সংবাদে একটি এডিটিং টিকটক ভিডিওতে আমার স্কুল পড়ুয়া ছেলের হাতে অস্ত্র রয়েছে মর্মে যে ছবিটি দেখানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও কল্পনাপ্রসূত। সেই ছেলেটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর নিয়মিত ছাত্র। তাছাড়া যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার যথোপযুক্ত সুনির্দিষ্ট কোনো ভুক্তভোগির বক্তব্য নেই। অতএব বিভ্রান্তিকর উদ্দেশ্যপ্রণোদিত ফেসবুক সংবাদটি আমি ও আমার পরিবারের সদস্যদের সামাজিকভাবে মানহানি করতে ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা হয়েছে। 

আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা প্রচারিত সংবাদে প্রশাসন ও পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। 


প্রতিবাদকারী- 

মো. শোয়াইব

চিরিংগা ইউনিয়ন, চকরিয়া।

চীন সফরে যাচ্ছেন জামায়াতের প্রতিনিধিদল

চীন সফরে যাচ্ছেন জামায়াতের প্রতিনিধিদল

চকরিয়া টাইমস : 

৮ জুলাই মঙ্গলবার রাতে ঢাকাস্থ চায়না দূতাবাস চীন সফরের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মান্যবর মি. ইয়াও ওয়েন এবং বক্তব্য প্রদান করেন। 

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংবর্ধনায় অংশগ্রহণ করেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন, সংগঠনের শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, আমীরে জামায়াতের পিএস নজরুল ইসলাম, ওমর হাসিব শফিউল্লাহ ও নওশাদ আলী ফরহাদ প্রমুখ। 

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই চীন সফর করবে ইনশাআল্লাহ।

চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 

চকরিয়ায় অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বমানের চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি।

মঙ্গলবার (২০ মে) কক্সবাজারের চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং একেএস ফার্মেসির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এ. কে. শামসুদ্দিন খান।

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ (আইএফইউ) এর প্রতিনিধি মি. ক্লাউস প্রেবেনসেন ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিস. সামানজার এস. খান। 

অনুষ্ঠান পরিচালনা করেন একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা চকরিয়া ও তার আশপাশের অঞ্চলের দ্রুত উন্নয়নশীল অবস্থার কথা তুলে ধরে বলেন, সময়ের সাথে সাথে চকরিয়া একটি উদীয়মান এলাকায় রূপান্তরিত হচ্ছে, যেখানে আধুনিক নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সাম্প্রতিক সময়ে এখানকার জনসংখ্যা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। তাই এই এলাকায় আধুনিক, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি চকরিয়া, মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী ও আশেপাশের অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও উন্নত, সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আইএফইউ একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সংস্থা, যারা বাংলাদেশ জুড়ে ১০০টিরও বেশি নতুন ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতা করছে। এই উদ্যোগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা সরবরাহের পথ উন্মোচন করবে।

আইএফইউ-এর ইনভেস্টমেন্ট ডিরেক্টর মি. ক্লাউস প্রেবেনসেন বলেন, "একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের সাথে আমাদের অংশীদারিত্বের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী ও মানসম্মত ঔষধ এবং ডায়াগনস্টিক সেবা পৌঁছে দেওয়া। আজ চকরিয়ায় উদ্বোধন হওয়া এই ডায়াগনস্টিক সেন্টার আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ। এই যৌথ উদ্যোগের ফলে মানুষের কাছে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা এদেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে চাই।"

বক্তারা আরও বলেন, একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের এই উদ্যোগ চকরিয়ার মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী ও আশেপাশের অঞ্চলের স্থানীয় জনগণের জন্য উন্নত ডায়াগনস্টিক সেবা, মানসম্মত ঔষধ এবং নির্ভরযোগ্য পরামর্শ সরবরাহ করবে, যা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। তারা আশা প্রকাশ করেন যে, উদ্যোগটি এই সকল অঞ্চলের স্বাস্থ্যসেবা খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। অনুষ্ঠান শেষে অতিথিরা একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই : আবদুল্লাহ আল ফারুক

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস :

চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কক্সবাজার শহর শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল ফারুক বলেছেন, বিশ্বের বিভিন্ন বিপ্লব ও পরিবর্তনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া একটি দেশ কখনো স্বনির্ভর হতে পারে না। মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (১ মে) শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ এর র‍্যালি বের করা হয়। র‍্যালি পরবর্তী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শ্রমিক সমাবেশে অন্তর্বতী সরকারের দৃষ্টি আকর্ষণ করে জননেতা আবদুল্লাহ আল ফারুক- লবণের ন্যায্য মূল্য নির্ধারণের মাধ্যমে লবণ শ্রমিকদের মজুরি নিশ্চিত করণ এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অনতিবিলম্বে ৬ লেনে উন্নীতকরণের জোর দাবি জানান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বর থেকে শুরু করে অনুষ্ঠিত র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসটার্মিনালস্থ ফুড টার্মিনাল রেস্টুরেন্ট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, পৌরসভার প্রধান উপদেষ্টা আরিফুল কবির ও পৌর উপদেষ্টা মাওলানা কুতুবউদ্দিন হেলালী।

এছাড়াও র‍্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ উপদেষ্টা মাস্টার মোহাম্মদ হোছাইন, মাওলানা সিরাজুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নুরুন্নবী, বরইতলীর শওকত ওসমান প্রমুখ।

উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে ও পৌরসভা সভাপতি আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদের, পৌরসভা সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদসহ উপজেলা-পৌর শাখার বিভিন্ন স্তরের শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চকরিয়ার ছেলে স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের গেটিসবার্গ কলেজে

চকরিয়ার ছেলে স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের গেটিসবার্গ কলেজে

ফজলুল কাদের



প্রাথমিকের গন্ডি পেরিয়ে ভর্তি হলো চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে। সেখানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শেষ করে এবার সে ঘাড় ঘুরিয়ে বললো আমি এখানে পড়বো না; অর্থাৎ চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় গ্রামের স্কুলে পড়বে না। পড়বে চট্টগ্রাম শহরের নাম করা কোনো স্কুলে। ব্যাস ভর্তি হয়ে গেলো চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে।
সেখান থেকে এসএসসি পাস করে আবার ঘাড় বাকা করে বললো আমি চট্টগ্রাম পড়বো না; পড়বো ঢাকার কোন এক নাম করা কলেজে যেই কথা সেই কাজ ভর্তি হলো ঢাকা সরকারি কলেজে, এইচএসসি দিল; আর বলতে লাগলো আমি মেডিকেল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়বো না।
তার এমন পাগলামিতে তার মা বাবা আত্মীয় স্বজন কেউ বাঁধা দেননি। কারণ সে ছোটকাল থেকে এমন কোন কাজ করেনি যেটিতে তার মা বাবা আত্মীয় স্বজনের মনঃক্ষুন্ন হয়। তার সফলতার ভার বয়সের চেয়েও বেশি। পঞ্চম, অষ্টম, এসএসসি, এইচএসসি সব পরীক্ষায় তার সফলতা আছে।
আমরা ভাই বোন সাত জনের মধ্যে নাহিয়ানে মা পঞ্চম। সে আমরা সবার চেয়ে আলাদা মেধাবী ও সদা হাস্যোজ্জল। সরকারি মুসলিম হাইস্কুলের এসএসসি ২০২২ এবং ঢাকা কলেজ ২০২৪ ব্যাচের শিক্ষার্থী আহসান ফয়েজ নাহিয়ান। পিতা আবু মোহাম্মদ হাসান মাতা ছাবেকুন নাহার গ্রাম করাইয়া ঘোনা ৫নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা কক্সবাজার।
যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রতিষ্ঠান “গেটিসবার্গ কলেজে” শতভাগ স্কলারশিপ পেয়ে পড়াশুনার সুযোগ পেয়েছে। প্রায় ৪ কোটি টাকা সমপরিমাণ সম্পূর্ণ স্কলারশিপ পাওয়া খুব কম শিক্ষার্থীদের মধ্যে সে একজন।
নাহিয়ান মুসলিম হাই স্কুলের বিতর্ক সংগঠন জি.এম.এইচ.এস.ডি.এস এর ভাইস প্রেসিডেন্ট ছিলো। এছাড়া স্কুলের হয়ে জাতীয় বিজ্ঞান উৎসব এবং বিতর্কে থানা ও জেলা পর্যায়ে তার কৃতিত্ব ছিলো।
নাহিয়ান তার ফ্যাশনের প্রতি অনেক ডেডিকেটেড একটা ছেলে। পড়াশুনা থেকে শুরু করে কো-কারিকুলার,সবকিছুতেই সে পরিশ্রমী ছিলো। তবে নাহিয়ানের স্কুল জীবন খুব একটা সহজ ছিলো না, বাড়ি চকরিয়া হওয়াতে স্কুলের হোস্টেলে থেকে পড়াশুনা করতে হয়েছে তাকে। বাবা-মা থেকে দূরে হোস্টেলের কঠিন পরিবেশে নিজের মতো করে সবকিছু গুছানো, কোচিং করা, বিতর্কসহ অন্যান্য প্রতিযোগিতা থেকে শুরু করে পরিক্ষায় ভালো রেজাল্ট করা সবকিছুই সুন্দরভাবে করেছে। যখনই কোন সুযোগ পেয়েছে সেটাকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছে সে। নাহিয়ানের উপর আমার ভরসা ছিলো, জানতাম সে একদিন নিজের স্বপ্নগুলোকে ছাড়িয়ে যাবে। আশা করি একদিন বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে ইনশা’আল্লাহ।

লেখক: নাহিয়ানের মামা
ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এর যাত্রা শুরু

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এর যাত্রা শুরু

চকরিয়া টাইমস:

দেশে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স২০০। ভিভোর এক্স সিরিজের এই ফ্ল্যাগশিপ দেবে উন্নত জাইস টেলিফটো ক্যাপাবিলিটি, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও পারফরম্যান্স এবং অত্যাধুনিক ডিজাইনের দুর্দান্ত অভিজ্ঞতা।
ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ও চাহিদাকে সামনে রেখেই উদ্ভাবনকে গুরুত্ব দিয়েছে ভিভো। এরই ধারাবাহিকতায় দেশে এসেছে এক্স২০০।
ভিভো এক্স২০০-এর ক্যামেরা দেবে পেশাদার মানের ফটো ও ভিডিওগ্রাফির অভিজ্ঞতা। এতে আছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার সেন্সর জাইস টেলিফটো ক্যামেরা, যা দিবে স্পষ্ট, নিখুঁত এবং ডিটেইলড ছবি। টেলিফটো ম্যাক্রো দিয়ে ২০ গুণ জুমে মিলবে ক্ষুদ্রতম ডিটেইল। পাশাপাশি টেলিফটো পোর্ট্রেট মোডে দীর্ঘ ফোকাল লেন্স এবং জাইস অপটিক্স ব্যবহার করে প্রতিটি ছবি হয়ে উঠবে দৃষ্টিনন্দন। এছাড়াও আছে ১০০ গুণ হাইপারজুম, সুপার ল্যান্ডস্কেপ মোড, জাইস সিনেমাটিক পোর্ট্রেট ভিডিও।
ভিভো এক্স২০০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে জাইস টি-কোটিং প্রযুক্তি। যা সব বাধা বিঘ্ন দূর করে নিশ্চিত করে প্রাণবন্ত ও ঝকঝকে ছবি। জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট দিয়ে ৩ মি.মি. থেকে ১০০ মি.মি. পর্যন্ত বিভিন্ন ফোকাল রেঞ্জে পেশাদার মানের ছবি তোলা যাবে।
ভিভো এক্স২০০ স্মার্টফোনের ৩ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট নিশ্চিত করবে মসৃণ মাল্টিটাস্কিং। সাথে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি রমের ক্ষমতা প্রয়োজনীয় সবকিছু সংরক্ষণ ও নির্বিঘ্নে চালানোর জন্য যথেষ্ট। এতে আছে ৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও থাকবে দৃঢ়। এআই ইরেজ ও এআই নোট অ্যাসিস্ট দিয়ে প্রতিদিনের কাজ হবে আরও গতিময়। ৪৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ৬.৬৭ ইঞ্চি জাইস মাস্টার কালার ও আই প্রোটেকশন ডিসপ্লেতে চোখ কখনো ক্লান্ত হয়ে পড়বে না।
ভিভো এক্স২০০ এ আছে কোয়াড কার্ভড ডিসপ্লে। প্রিমিয়াম মেটালিক ফিনিশ স্মার্টফোনটির লুকে এনেছে বৈচিত্র্য। ভিভো এক্স২০০ স্মার্টফোন এর আইপি ৬৮ ও আইপি ৬৯ রেটিংস। এতে আছে নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেম, যা দেবে আপডেটেড ভিজ্যুয়াল ডিজাইন, নিরাপত্তা এবং স্মুথ পারফরম্যান্স অভিজ্ঞতা। 

ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। প্রি অর্ডার করা যাবে স্মার্টফোনটি। এর দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা। এছাড়া স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় নানা ধরনের গিফট ও অফার। 

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস পালিত

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস পালিত

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :

“থাকবো ভাল- রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়- গড়ব বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির উদ্যোগে ও সংগঠনটির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ুন কবির ইসহাকের সার্বিক তত্ত্বাবধানে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বর্ণিল বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের দুবাই উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা

এসময় চকরিয়া প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সহ সভাপতি আক্তার আহমেদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আজমান শাখার সাংগঠানিক সম্পাদক এস এম বাবু, শারজাহ শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বৃহত্তর উত্তর দুবাই শাখার আব্দুল মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শাহ আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আমিন (মুন্না), ফুজিরা শাখা সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, আজমান শাখার জাহেদ, আসিফ, করিম, সদস্য নুরুল আবচারসহ প্রবাসী ফোরামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-সদস্য, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।