Showing posts with label চকরিয়া. Show all posts
Showing posts with label চকরিয়া. Show all posts
চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু

চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু

চকরিয়া টাইমস: 

"রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

রোববার (১৬ আগস্ট) সকাল দশটায় চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। তিনি মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ চকরিয়ার কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

পরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুনতাকিম বিল্লাহ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম।

বর্ণাঢ্য অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন। তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম. আলী হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন সফল চাষি, ঘের মালিক ও ব্যবসায়ীর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চকরিয়া টাইমস: 

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।

বুধবার (৫ আগস্ট) এ উপলক্ষে আয়োজন করা হয় রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ। তিনি আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন। 

এছাড়া দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ছলিম উল্লাহ সেলিমসহ অন্যান্য শিক্ষকগণ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ​শিক্ষার্থীদের চমৎকার সৃজনশীলতা আর শিক্ষকদের দিক-নির্দেশনায় জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। এতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মৃতি চারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৮টায় চকরিয়া পৌরশহরের অভিজাত রেস্টুরেন্ট ধানসিঁড়ি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন।

ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম খোকন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সহ-সভাপতি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুলাই যোদ্ধা মোবারক হোসেন জিহান, চকরিয়া পৌর ছাত্রদলের সভাপতি জুলাই যোদ্ধা সাইমুল হাসান জামশেদ ও সাবেক ছাত্রনেতা জুলাই যোদ্ধা মুহাম্মদ সাঈদ হাসান।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই বিজয়কে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইকে ধারণ করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় পারস্পরিক বিভেদ ভুলে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফান চৌধুরী, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক, প্রচার সম্পাদক আরাফাত সানি, সদস্য সুধীর চন্দ্র দাশসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য মাওলানা মুহাম্মদ বাকি বিল্লাহ।

চকরিয়ায় ১১দলীয় ঐক্যের গণমিছিল

চকরিয়ায় ১১দলীয় ঐক্যের গণমিছিল

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১দলীয় ঐক্যের ব্যানারে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) বিকাল চারটায় অনুষ্ঠিত গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের এমপি প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার,  উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম ও চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী।

এছাড়া বক্তব্য রাখেন এনসিপি চকরিয়ার মূখ্য সমন্বয়ক জিল্লুর রহমান ফয়সাল, চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, জামায়াত নেতা মাহফুজুল করিম, ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর এহসানুল হক, ছাত্রনেতা আবদুর রশিদ, ইরাক মিয়া, সাবেক ছাত্রনেতা ইবরাহিম ফারুক সিদ্দিকী, সাঈদ হাসান ও নুরুল ইসলাম।

এসময় সাবেক ছাত্রনেতা মো. গোলাম কবির, ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কাউন্সিলর প্রার্থী হাফেজ মাওলানা এহসানুল হক, তরুণ সমাজসেবক মোবারক হোসেন জিহানসহ ১১দলীয় ঐক্য ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সমাবেশে; বক্তারা অবিলম্বে গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সম্প্রীতির দেশ গড়ার কাজে সরকার ও বিরোধীদলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশ শেষে ১১দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কয়েক হাজার স্বতঃস্ফূর্ত জনতার বিশাল গণমিছিল চকরিয়া পৌরশহরের আল আকসা টাওয়ার থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথায় গিয়ে সমাপ্ত হয়।

চকরিয়া কোরক বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও শাহীন দেলোয়ার

চকরিয়া কোরক বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও শাহীন দেলোয়ার

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 


চকরিয়া কোরক বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং মেধাবি শিক্ষার্থী সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আখেরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। 

এসময় বিদ্যালয়ের দাতা সদস্য, পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনসারুল করিম ও প্রাথমিক শাখার সিনিয়র শিক্ষক মুহাম্মদ রিদুয়ানুল হক। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ফুলকুঁড়ি আসর কক্সবাজারের উপদেষ্টা মাস্টার রেজাউল করিমের নামাযে জানাযা সম্পন্ন

ফুলকুঁড়ি আসর কক্সবাজারের উপদেষ্টা মাস্টার রেজাউল করিমের নামাযে জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

ফুলকুঁড়ি আসর কক্সবাজারের প্রাক্তন সংগঠক ও জেলা শাখার উপদেষ্টা (সহ-সভাপতি) মাস্টার মো. রেজাউল করিম আজাদের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) চকরিয়া পৌরসভার আতব্বরপাড়া বায়তুল হেরম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযায় শোকাহত মানুষের ঢল নামে। 

এতে অংশগ্রহণ করেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আলমগীর, চকরিয়া মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া সিটি কলেজের সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, ছাত্রনেতা মীর মুহাম্মদ আবু তালহা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কুতুব উদ্দিন ও ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার সাবেক পরিচালক মো. সাদ্দাম হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ। এছাড়া মরহুমের শুভাকাঙ্খী , শুভানুধ্যায়ী, সহকর্মী শিক্ষক, শিক্ষক প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়। 

উল্লেখ্য, চকরিয়া পৌরসভার নিজপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মো. রেজাউল করিম আজাদ দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন। সেখানেই তিনি মঙ্গলবার ভোর চারটার দিকে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংসার জীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।

চকরিয়ায় বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন

চকরিয়ায় বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন

চকরিয়া টাইমস: 

সম্প্রতি সৃষ্ট ভয়াবহ বন্যায় নিমজ্জিত চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এভাবে চকরিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে উপজেলা প্রশাসন ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২০জুলাই) বিকালে প্রধান অতিথি হিসেবে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বরইতলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এসময় চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, বরইতলী ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জালাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এদিন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা, ডেইঙ্গাকাটা, রসুলাবাদসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

চকরিয়ায় জুলাই শহীদ আহসান হাবিবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালিত

চকরিয়ায় জুলাই শহীদ আহসান হাবিবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালিত

চকরিয়া টাইমস: 

নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জুলাই আন্দোলনে নিহত চকরিয়ার শহীদ আহসান হাবিবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী। 

শনিবার (১৮ জুলাই) চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের ব্যানারে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল; আলোচনা সভা, দোয়া মাহফিল, খতমে কুরআন, শহীদ আহসান হাবিবের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজখবর গ্রহণ।

সকালে শিবির নেতৃবৃন্দ শহীদের পিতার উপস্থিতিতে কবরস্থান মসজিদে কুরআনখানির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু করেন। কুরআন খতম শেষে নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শহীদ আহসান হাবিবের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, তাদের খোঁজখবর এবং সমবেদনা জ্ঞাপন করেন।

আলোচনা সভাসহ এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ হাম্মদ আবু তালহা। 

তিনি বক্তব্যে বলেন, “আজ ১৮ জুলাই আমাদের প্রিয় ভাই শহীদ আহসান হাবিবের শাহাদাত বার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি। তিনি জুলাই আন্দোলনের একজন সাহসী আত্মত্যাগী। ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আহসান হাবিবের মতো দেশপ্রেমিক তরুণদের আত্মত্যাগের মাধ্যমে জাতি নতুন এক অধ্যায়ে পদার্পণের সুযোগ পেয়েছে। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাঁদের স্বপ্নের ইনসাফভিত্তিক, সুশাসিত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সালমান ফার্সি, জেলা মিডিয়া সম্পাদক নুরুল ইসলাম এবং জেলা বিতর্ক ও ছাত্র অধিকার সম্পাদক ইরাক মিয়া।

এসময় চকরিয়া পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি শামসুল ইসলাম ও মাতামুহুরী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নূর মোহাম্মদ ছোটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সেক্রেটারি কুতুব উদ্দিন।

আলোচনা সভা শেষে শহীদ আহসান হাবিবের রুহের মাগফিরাত, দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

দুর্গত মানুষের পাশে শ্রমিক কল্যাণের ভূমিকা প্রশংসনীয়: চকরিয়ায় মুহাম্মদ হেদায়েত উল্লাহ

দুর্গত মানুষের পাশে শ্রমিক কল্যাণের ভূমিকা প্রশংসনীয়: চকরিয়ায় মুহাম্মদ হেদায়েত উল্লাহ

চকরিয়া টাইমস: 

সম্প্রতি সপ্তাহজুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণ।

শুক্রবার (১৭ জুলাই) চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কাদেরের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি বিশিষ্ট যুবনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ। 

তিনি বলেন, এই দুর্যোগে দুর্গত মানুষের পাশে শ্রমিক কল্যাণের ভূমিকা প্রশংসনীয়। এভাবেই বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শ্রমিক কল্যাণের এ ধরনের উদ্যোগে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার ও সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম। 

এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি যুবনেতা আবদুল্লাহ আল মামুর ও জেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক জসীম উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মামুনুল ইসলাম।

ত্রাণ সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। এ মানবিক দায়িত্ববোধ থেকে শ্রমিক কল্যাণ আপনাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও শ্রমিক কল্যাণের পক্ষ থেকে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

জনগণের সরকার জনগণের পাশেই আছে: চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জনগণের সরকার জনগণের পাশেই আছে: চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন পরিদর্শন ও বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কুমারীছড়া ভাঙন পরিদর্শন, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলার বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভা ৮নম্বর ওয়ার্ড কোচপাড়ার মাতামুহুরী নদীর ভাঙন এবং বিলীন হওয়া বাড়িঘরসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জনগণের সরকার, তাই আমরা মানুষের পাশেই আছি। জনগণের পাশেই আমরা সবসময় থাকব। দুর্যোগ মোকাবিলার সব প্রস্তুতি আমাদের সরকারের রয়েছে। সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে সহযোগিতা নিয়ে আমরা বন্যা কবলিত মানুষের জন্য ব্যবস্থা নিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের যে সমস্ত এলাকা ইতোমধ্যে বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এরমধ্যে কী ক্ষতি হয়েছে এর ওপর সরকারিভাবে জরিপ চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদি পশু, কৃষকের ফসলসহ সবকিছুর জরিপ করা হচ্ছে। সেই জরিপের ফলাফলের মাধ্যমে সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার যেসব স্থানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। এরপর শুকনো খাবারসহ অন্যান্য সুবিধা সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে দেওয়ার চেষ্টা করেছি।

সকাল থেকেই তিনি সড়ক পথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন।

এসময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ শফিউল্লাহ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২ দিনের সফরে শুক্রবার সকালে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেন। দিনভর তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং পানিবন্দিদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি শনিবার (১৮ জুলাই) পেকুয়া ও মহেশখালী উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

চকরিয়ায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা

চকরিয়ায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। 

দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল করিম ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী।

এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, জুলাই আন্দোলন চকরিয়ার সম্মুখ যোদ্ধা শামসুল আলম ও মোবারক হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও উন্নয়নে শহীদদের আদর্শ ধারণ করে কাজ করার আহবান জানান।

ঢাকা ব্যাংক চকরিয়া শাখায় ৩১তম জন্মদিন পালন

ঢাকা ব্যাংক চকরিয়া শাখায় ৩১তম জন্মদিন পালন

চকরিয়া টাইমস:


ঢাকা ব্যাংক চকরিয়া শাখার আয়োজনে ৩১তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

রোববার (৫ জুলাই) শাখা মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শেফায়েত।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজ ও চকরিয়া সিটি কলেজ গভর্ণিং বডির সভাপতি, শহিদ জিয়া উপকূলীয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজি। তিনি আনুষ্ঠানিকভাবে ৩১তম জন্মদিনের কেক কাটেন এবং ব্যাংকটির অগ্রযাত্রায় সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক ও বাংলা বিভাগের প্রভাষক সায়েম রেজা মুনির।
এসময় ব্যাংকটির চকরিয়া শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা যুব জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মামুর : সেক্রেটারি কফিল উদ্দিন

চকরিয়া উপজেলা যুব জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মামুর : সেক্রেটারি কফিল উদ্দিন

চকরিয়া টাইমস: 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন চকরিয়া উপজেলা যুব জামায়াতের কমিটি গঠন করা হয়েছে| 
শুক্রবার (৩জুলাই) উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুরকে উপজেলা সভাপতি এবং চিরিংগা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিনকে উপজেলা সেক্রেটারি করা হয়| 
তাছাড়া লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াত নেতা নুরশেদুল ইসলামকে সহ-সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট চকরিয়া উপজেলা যুব জামায়াতের এ কমিটি ঘোষণা করা হয়|   

জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বাস্তবায়নের লক্ষ্যে মাতামুহুরী উপজেলার জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে| 

সোমবার (২৯জুন) প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগি ও দানবীর আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ| তিনি বিভিন্ন প্রজাতির একাধিক গাছের চারা রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন| 

মাদ্রাসা সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা আজিজুল হক মোজাদ্দেদীর সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ সিদ্দিকী| এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন|   


চকরিয়ায় উপজেলা স্কাউটসের মাসিক সভা অনুষ্ঠিত

চকরিয়ায় উপজেলা স্কাউটসের মাসিক সভা অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:

বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা নির্বাহী কমিটির মাসিক সভা চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১জুলাই) এ সভার সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা স্কাউটস সভাপতি ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার।

সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ স্কাউটস কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবানের সহকারী পরিচালক ও সহকারী লিডার ট্রেনার মোঃ গোলাম রাব্বী।

এসময় চকরিয়া উপজেলা স্কাউটসের সম্পাদক মো. আতিকুর রহমান, স্কাউট লিডার মো. রফিক উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তির তৃতীয় পুরস্কার পেলো তাসরিফুল করিম

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তির তৃতীয় পুরস্কার পেলো তাসরিফুল করিম

চকরিয়া টাইমস:


আল-আমিন সংঘের আয়োজনে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা-২৫ এর ফলাফলে তৃতীয় স্থান অর্জনকারীর পুরস্কার পেয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এস.এম তাসরিফুল করিম আনাস|

শনিবার (২৭ জুন) পেকুয়া স্পোটিং ক্লাব মিলনায়তনে চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার উত্তীর্ণদের নিয়ে আলোচনা সভা, গুণীজন, শিক্ষক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়|

পেকুয়া প্রেসক্লাব ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ছফওয়ানুল করিমের সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম নুরুল আখতার নিলয়|

এতে চকরিয়া উপজেলার তৃতীয় স্থান অর্জনকারী কৃতি ছাত্র এস.এম তাসরিফুল করিম আনাসের পক্ষে অতিথির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তার পিতা চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক মো. আনসারুল করিম|

এদিকে ছোট ছেলে তাসরিফুল করিম আনাসের সাফল্যে মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে এ ধারা অব্যাহত সকলের নিকট দোয়া কামনা করেন মাস্টার আনসারুল করিম| তিনি বাংলাদেশ স্কাউট কক্সবাজার জেলা শাখার সম্পাদক হিসেবে দায়িত্ব রয়েছেন| এরআগে চকরিয়া উপজেলা স্কাউট সম্পাদক হিসেবেও নিষ্ঠা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন|

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তির পুরস্কার পেলো পাঁচ শতাধিক শিক্ষার্থী

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তির পুরস্কার পেলো পাঁচ শতাধিক শিক্ষার্থী

চকরিয়া টাইমস: 

চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায় অনুষ্ঠিত আল-আমিন সংঘের আয়োজনে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা-২০২৫ এর আলোচনা সভা, গুণীজন, শিক্ষক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে| 

শনিবার (২৭ জুন) পেকুয়া স্পোটিং ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া প্রেসক্লাব ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ছফওয়ানুল করিম| 

এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম নুরুল আখতার নিলয়| প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী| 

বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ বোষ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ বেলাল উদ্দিন, পেকুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী| 

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষার পরিচালক জহির উদ্দিন মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মুরাদ, পেকুয়া মেডিকেল সেন্টার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ|


অতিথিবৃন্দ আলোচনা শেষে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী চার উপজেলার একজন ল্যাপটপ বিজয়ীসহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন| অনুষ্ঠান থেকে সংবর্ধিত অতিথিদের হাতেও স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়| পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন আল আমিন সংঘের অন্যতম মুখপাত্র এম.এন নাসির উদ্দিন|

উল্লেখ্য, মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে খ্যাত রংপুর মিঠাপুকুর পায়রাবন্দ গ্রামের ঐতিহ্যবাহী জমিদার ও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে প্রখ্যাত সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে বৃত্তি পরীক্ষাটি পরিচালনা করে আসছেন বেসরকারি মেধাবৃত্তি সংস্থা চট্টগ্রামের আল-আমিন সংঘ| এরই ধারাবাহিকতায় ২০২৫সালে অনুষ্ঠিত ১৫তম বৃত্তি পরীক্ষায় কক্সবাজারের চারটি উপজেলার (চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া ও কুতুবদিয়া) উত্তীর্ণদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়| 


চকরিয়ার ডুলাহাজারায় জামায়াতের শিক্ষাবৈঠক

চকরিয়ার ডুলাহাজারায় জামায়াতের শিক্ষাবৈঠক

চকরিয়া টাইমস:


চকরিয়ার ডুলাহাজারায় বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষবৈঠক করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ জুন) ডুলাহাজারা জামায়াতে ইসলামীর ব্যানারে অনুষ্ঠিত শিক্ষাবৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।

এসময় ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জামায়াত নেতা অধ্যক্ষ আবদুচ সাত্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষাবৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন চকরিয়া উপজেলা ওলামা জামায়াতের সভাপতি মাওলানা আবুল ফজল।

চকরিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

চকরিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

শুক্রবার (২৬জুন) চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের ব্যানারে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শমিম উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা ও জেলা সেক্রেটারি আইয়ুব আনসারী। 

চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে সংগঠনটির স্থানীয় ও বিভিন্ন উপশাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের হাতে ফাইলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। 

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

চকরিয়া টাইমস:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় ১০০ শয্যাবিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীনের নেতৃত্বে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা সচিবকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
এ সময় সচিবের সফরসঙ্গী একান্ত সচিব নাজমুস সাকিব, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, স্বাস্থ্য অধিদপ্তরের (আইএসও) প্রকল্প পরিচালক ডা. বিপাশ খীসা, কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার (এনজিও) কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্য সচিব হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, অন্তঃবিভাগ, ডেলিভারি কক্ষ, অপারেশন থিয়েটার, অফিস, রান্নাঘর, স্টোররুম, আইসোলেশন কর্নার, ইপিআই কোল্ড চেইন রুম, ইপিআই স্টোর এবং হাসপাতাল প্রাঙ্গণ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সচিব হাসপাতালের স্বাস্থ্যসেবার সার্বিক মানে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, যথাযথ পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ১০০ শয্যাবিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল উপজেলা হাসপাতালে পরিণত করা সম্ভব।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন হাসপাতালের চলমান কার্যক্রম, সেবার অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচিবকে অবহিত করেন।
সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্য সচিবের এ সফর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবার গুণগত উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।