চকরিয়া টাইমস:
“দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যে বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চকরিয়ায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬।
দিবসটির কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা।
মঙ্গলবার (১০মার্চ) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ সংশ্লিষ্ট জনসচেতনতামূলক বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়। মহড়া শেষে চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন দেলোয়ারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জায়নুল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।


0 comments: