Showing posts with label চকরিয়া. Show all posts
Showing posts with label চকরিয়া. Show all posts
লংমার্চ সফল করতে চকরিয়ায় এগারো দলীয় ঐক্যের স্বাগত মিছিল

লংমার্চ সফল করতে চকরিয়ায় এগারো দলীয় ঐক্যের স্বাগত মিছিল

চকরিয়া সংবাদদাতা: 

ঢাকা টু চট্টগ্রাম এগারো দলীয় ঐক্যের লংমার্চ সফল করার আহবানে চকরিয়ায় স্বাগত মিছিল বের করেছে চকরিয়া পৌরসভা এগারো দলীয় ঐক্য।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সোয়া পাঁচটায় অনুষ্ঠিত মিছিলটি শহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলের অগ্রভাগে নেতৃত্বে দেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। তিনি সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন।

এসময় এগারো দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ নেতা চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম, জামায়াত নেতা জামাল হোছাইন, সৈয়দ মুহাম্মদ রাসেল, সাবেক ছাত্রনেতা মাহফুজুল করিম, যুবনেতা জিয়াউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

চকরিয়া টাইমস: 

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত পালাকাটা আলিম মাদ্রাসায় নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করা হচ্ছে। পদসমূহ হলো; ১. প্রভাষক (আরবি) একজন, ২. প্রভাষক (বাংলা) একজন, ৩. প্রভাষক (ইংরেজি) একজন, ৪. প্রভাষক (আইসিটি) একজন। শিক্ষাগত যোগ্যতা- কামিল / সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স। আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩১/০৮/২০২৬ খ্রিস্টাব্দের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বেতন- আলোচনা সাপেক্ষে।

ঠিকানা: পালাকাটা আলিম মাদ্রাসা ৭নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ডাকঘর- চিরিংগা সি. সি, উপজেলা- চকরিয়া, জেলা- কক্সবাজার।

সভাপতি- পালাকাটা আলিম মাদ্রাসা pdmchk1950@gmail.com মোবাইল- 01852-518744

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং উপজেলার সাবেক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। 

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার। 

অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন জঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন। এসময় চকরিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ.এস.এম মনির উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। 

পরে বিদায়ী ও সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে তাঁদের সুস্বাস্থ্য, সুখী ও শান্তিময় অবসর জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।