জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের দাবিতে কক্সবাজার জামায়াতের মানববন্ধন

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের দাবিতে কক্সবাজার জামায়াতের মানববন্ধন

কক্সবাজার সংবাদদাতা: 

৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা। 

বুধবার (১৫ অক্টোবর) ‘জুলাই সনদের ভিত্তিতে ‘পিআর’ পদ্ধতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।  

জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা মানবাধিকার সেক্রেটারি এডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ ইবরাহিম খলীল, এডভোকেট মুহাম্মদ নূরুল ইসলাম, এডভোকেট দেলাওয়ার হোসাইন।

সভাপতির বক্তব্যে তিনি বলেছেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা জনগণের একটি বৃহৎ অংশকে প্রতিনিধিত্বহীন করে রেখেছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো 'পিআর' পদ্ধতি গ্রহণ করা, যা এখন 'সময়ের দাবি, জনগণের দাবি এবং গণতন্ত্র রক্ষার দাবি'।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক। একই সাথে আগামী জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে জনগণের মতামত জানতে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির লক্ষ্যে আয়োজিত গণভোটের সাথে পিআর পদ্ধতিকেই অন্তর্ভুক্ত করে আগামী নভেম্বরের মধ্যে তা বাস্তবায়নের দাবি জানান তিনি। অন্যথায়, এই দাবি আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই চূড়ান্ত সমাধান করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে প্রতিটি রাজনৈতিক দল তাদের মোট ভোটের আনুপাতিক ভিত্তিতে সংসদে আসন পাবে, ফলে কোনো ভোট নষ্ট হবে না এবং ছোট-বড় সব দলই প্রকৃত সমর্থনের অনুপাতে প্রতিনিধিত্ব পাবে। জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। তিনি মনে করেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রভিশনাল সাংবিধানিক আদেশে জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে আলাদাভাবে গণভোট আয়োজনের অতীত নজির রয়েছে উল্লেখ করে তিনি 'রাষ্ট্রপতি আস্থা গণভোট' এবং সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তনের লক্ষ্যে 'সাংবিধানিক গণভোট’-এর উদাহরণ দেন। 

বক্তারা মানববন্ধন থেকে ঘোষিত পাঁচ দফার আলোকে নিন্মোক্ত সারসংক্ষেপ তুলে ধরেন।

১. পিআর পদ্ধতি চালু: উভয় কক্ষে সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে, যাতে প্রতিটি ভোট ও ছোট-বড় সব দলের মর্যাদা নিশ্চিত হয় এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। তাছাড়া ভোট ডাকাতি, কালো টাকার ছড়াছড়ি, কেন্দ্র দখল, নমিনেশন বাণিজ্যসহ অগণতান্ত্রিক আচরণ বন্ধে পিআর এর কোনো বিকল্প নাই।

২. জুলাই সনদ ও গণভোট: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে সনদকে আইনি মর্যাদা দিতে হবে এবং এর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। সেইসাথে পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে জনমত জরীপের জন্য তা ওই গণভোটে অন্তর্ভুক্ত করতে হবে।

৩. লেভেল প্লেয়িং ফিল্ড: আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকাসহ সকল প্রার্থীর জন্য নির্বাচনি আচরণবিধি, সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা সমানভাবে নিশ্চিত করে 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি করতে হবে।

৪. রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি: ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের সহযোগী ১৪ দলীয় জোটের সকল রাজনৈতিক দলগুলোর রাজনীতি নিষিদ্ধ এবং নির্বাচনে নমিনেশন বাণিজ্য, কালোটাকা ও পেশিশক্তির ব্যবহার রোধ করতে হবে।

৫. বিচার: জুলাই গণঅভ্যুত্থানে ২০০০ শহীদ ও ৩০০০০ আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই-বোনদের ন্যায্য দাবী উই ওয়ান্ট জাস্টিসের ভিত্তিতে খুনি ও লুটেরাদের বিচার দৃশ্যমান করার ধারাকে জোরদার করতে হবে।

বক্তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত এই দাবিগুলো আজ 'সারা দেশের মানুষের হৃদয়ের দাবিতে পরিণত হয়েছে'। তাই দাবিগুলো বাস্তবায়নে সরকার কে সকল প্রকার চাপমুক্ত হয়ে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।


চকরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 


“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। 

বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ.এম ওমর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলী, মেরিন ফিসারিজ কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেকুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হ্যান্ড স্যানিটাইজেশন, সাবান-পানির দ্বারা হাত ধোয়া কর্মসূচি সম্পন্ন হয়। 

আলোচনা সভায় বক্তারা- সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নানাবিধ রোগ বালাই থেকে নিজেদেরকে বাঁচাতে এবং নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় সকলের মাঝে বিশুদ্ধ হাত ধোয়ার অভ্যাস বাড়াতে জনসচেতনতা তৈরির আহবান জানান।

ন্যায় ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আলেম সমাজকে ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

ন্যায় ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আলেম সমাজকে ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলাম মাশায়েখদের নিয়ে এক মতবিনিময় সভা শুক্রবার (১০ অক্টোবর) জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া পৌরসভা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জামাল হোসাইন নূরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে সুযোগ এসেছে। আজকে ক্বওমী, আলিয়া, জামায়াতে ইসলামীসহ একই ঘরনার আলেম ওলামাদের মধ্যে একটি ঐক্য তৈরি হয়েছে। এটির জাতির জন্য বিশাল সুসংবাদ ও সম্ভাবনা। গুটি কয়েক মানুষ ব্যতিক্রম থাকবে; এটি নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। তাই স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী আলেম সমাজকে সেই সুযোগকে কাজে লাগিয়ে ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। 

এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। 

এসময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ ও চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে দারসুল কুরআন পেশ করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এনয়ামুল হক। মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন মসজিদ-মাদরাসার শতাধিক সুপরিচিত ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করেন। 


চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চকরিয়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৩ অক্টোবর) চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুনীর চৌধুরী এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যারহাউস ইন্সপেক্টর দিদারুল হক। 

এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে রেড ক্রিসেন্ট সদস্য এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক শিক্ষনীয় বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। 


বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ‘পিআর’ পদ্ধতি’র বিকল্প নেই : কক্সবাজারে গোলটেবিল বৈঠক

বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ‘পিআর’ পদ্ধতি’র বিকল্প নেই : কক্সবাজারে গোলটেবিল বৈঠক

চকরিয়া টাইমস :

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবিতে ১১ অক্টোবর শনিবার সন্ধ্যায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম মীর, খেলাফত মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবু মুছা, জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী, খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা জুনায়েদ মাহমুদ, নেজাম ইসলাম কক্সবাজার জেলা সেক্রেটারি মাওলানা নূরুল হক আরমান, জাতীয় নাগরিক পার্টি জেলা সংগঠক অধ্যাপক ওমর ফারুক, জেলা যুব ইসলামী আন্দোলন সভাপতি নূরুল ইসলাম আজিজী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, কক্সবাজার ৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, শ্রমিক নেতা মাওলানা মুহাম্মদ মুহসীন, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল।
জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক জসিম উদ্দীন, অধ্যাপক নূরুল আজিম, অধ্যাপক শহীদুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হাশিম, দৈনিক নয়া দিগন্ত কক্সবাজার অফিস প্রধান জিএএম আশিক উল্লাহ, আমার দেশ প্রতিনিধি আনছার হোসেন, ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কক্সবাজার জেলা সহ-সভাপতি ছৈয়দুল হক সিকদার।
উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার সদর জামায়াতের আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী,
ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জুনাইদ, প্রশিক্ষণ সম্পাদক আবু নাসের, পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ ইসমাইল, মাওলানা শামসুল হক আজিজী, মাওলানা শাহজাহান আব্দুল্লাহ, মাওলানা মোস্তাফিজুল হক চৌধুরী, হাফিজ মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, সাংবাদিক হুমায়ূন সিকদার, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ আবদুর রশীদসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও নেতৃবৃন্দ।
বৈঠকে বক্তারা বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে দেশের মানুষ সাড়ে পনেরো বছরে পর পর তিনটি নির্বাচনে ভোট প্রদান করতে পারেনি। প্রচলিত পদ্ধতির দুর্বলতার সুযোগ নিয়ে আ'লীগ জনগণের ভোটাধিকার হরণ করে দিনের ভোট রাতে এবং আমি ডামি মার্কা নির্বাচন করেছে। যার কারণে সুশাসনের পরিবর্তে দেশবাসী সাড়ে পনেরো বছর ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে পড়েছিল। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ।
দুই হাজার শহীদের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ আবারো পুরানো কাঠামোতে ফিরে যাবে এটা দেশবাসী প্রত্যাশা করে না। তাই জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী ও সমমনা দলগুলো 'পিআর' পদ্ধতিতে নির্বাচন আয়োজনে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা অবিলম্বে জুলাই সনদের আইনী ভিত্তি এবং সেই আলোকে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি। অন্যথায় দেশে আবারো অবিশ্বাস, আস্থাহীনতা এবং নতুন ফ্যাসিবাদ তৈরির সুযোগ সৃষ্টি হবে। নেতৃবৃন্দ আরো বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই একটি বৃহৎ রাজনৈতিক দল প্রশাসন, সচিবালয়, পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন স্থানে নিজস্ব বলয় তৈরি করে প্রভাব বিস্তারের আলামত পরিলক্ষিত হচ্ছে। এই অবস্থায় নির্বাচন হলে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হলে দেশে অরাজকতা বৃদ্ধি পাবে জাতীয় ঐক্য বিনষ্ট হবে যার কারণে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে যা আমরা কখনোই কামনা করি না। সুতরাং ক্ষমতার মোহ এবং দলীয় দৃষ্টিভঙ্গির উর্ধ্বে উঠে দেশের সংকট সমাধানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বক্তারা আরো বলেন, আমরা পরিলক্ষিত করছি কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্নস্থানে আওয়ামী চক্রের চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী ও ভোট ডাকাতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পরিকল্পিত খুন-খারাবি করে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, প্রশাসনের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে তারা বড় ধরনের অঘটন ঘটানোর চেষ্টা চালাবে আমরা চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং আ'লীগের দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। আমরা সকল ইসলামী দল দেশব্যাপী একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।
দেশের মানুষ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে পাঁচ দফা দাবি বাস্তবায়নের কোন বিকল্প নেই। জন আকাঙ্ক্ষার সরকার যদি জনমানুষের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয় তাহলে দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।
কক্সবাজারে ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল ও স্মারকলিপি

কক্সবাজারে ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল ও স্মারকলিপি

চকরিয়া টাইমস :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, শ্রমিক নেতা মাওলানা মুহাম্মদ মুহসীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানের পূর্বে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল।

সমাবেশে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এর মাধ্যমে দেশ কে নতুন কাঠামোয় নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন সাধনে জনমত তৈরি হয়েছে। কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দলের অনীহা ও চাপের কারণে সরকার জনমতকে উপেক্ষা করে যেনতেন একটি নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ছাত্র- জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ কে আমরা পুরাতন ধারায় ফিরিয়ে নিতে চায় না। পুরাতন বন্দোবস্ত চলতে দেশে নতুন ফ্যাসিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবিলম্বে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে 'পিআর' পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান তিনি

চকরিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

চকরিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

শাহজালাল শাহেদ, চকরিয়া:

সারাদেশের ন্যায় চকরিয়ায় পৌরসভা ও একাধিক ইউনিয়ন কেন্দ্রিক ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি।

রোববার (১২ অক্টোবর) চকরিয়া গ্রামার স্কুলে প্রধান অতিথি হিসেবে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত ও চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর হায়দার আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাইফুল আলম, চকরিয়া পৌরসভা টিকাদান সুপার ভাইজার মো. নাজেম উদ্দিনসহ সাংবাদিক, বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, অভিভাবকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
জনকল্যাণমুখী সমাজ গঠনে নৈতিক ও আদর্শিক দৃষ্টান্ত স্থাপন করতে হবে : আবদুল্লাহ আল ফারুক

জনকল্যাণমুখী সমাজ গঠনে নৈতিক ও আদর্শিক দৃষ্টান্ত স্থাপন করতে হবে : আবদুল্লাহ আল ফারুক

 কক্সবাজার শহর জামায়াতের রুকন সমাবেশ 

চকরিয়া টাইমস : কক্সবাজার শহর জামায়াতে ইসলামী আয়োজিত এক রুকন (সদস্য) সমাবেশ শনিবার (১১ অক্টোবর) শহরের অভিজাত হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শহর জামায়াতের কর্মপরিষদ ও শূরা সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের রোকনগণ উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় রুকনগণ হচ্ছেন জামায়াতের মূল ভিত্তি। ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রুকনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান অন্যায়-অবিচারের যুগে রুকনদের দৃঢ় ঈমান ও ত্যাগের মনোভাব নিয়েই কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে শহর আমীর আবদুল্লাহ আল ফারুক বলেন, “আমরা আল্লাহভীরু, দেশপ্রেমিক ও জনকল্যাণমুখী সমাজ গঠনে কাজ করছি। প্রতিটি রুকনকে নৈতিক ও আদর্শিক দৃষ্টান্ত হয়ে উঠতে হবে।”


কুতুবদিয়ার মাওলানা শামশুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনের শ্রেষ্ঠ মডেল কেয়ারটেকার নির্বাচিত

কুতুবদিয়ার মাওলানা শামশুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনের শ্রেষ্ঠ মডেল কেয়ারটেকার নির্বাচিত

চকরিয়া টাইমস: 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে-২০২৫ সালের শ্রেষ্ঠ মডেল কেয়ারটেকার নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া উপজেলার মাওলানা শামশুল ইসলাম।

কর্মক্ষেত্রে সার্বিক যোগ্যতা ও দক্ষতা বিবেচনায় জেলার ২ জন শ্রেষ্ঠ নির্বাচিতদের মধ্যে মাওলানা শামশুল ইসলাম প্রথম স্থান অধিকার করেন। ২০১৭ থেকে শুরু করে এবছরসহ চতুর্থবারের মতো তিনি জেলার শ্রেষ্ঠ মডেল কেয়ারটেকার নির্বাচিত হন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি স্বরূপ এ সনদ ও পুরস্কার প্রদান করা হয়। 

ইফার উপ-পরিচালক কৃষিবিদ ড. আবু তালহার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর, ফিল্ড অফিসার মোহাম্মদ ফজল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে কাজের স্বীকৃতি প্রদান করায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক, সহকারী পরিচালক ও ফিল্ড অফিসারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাওলানা শামশুল ইসলাম। সেইসাথে এধারা অব্যাহত রাখতে তিনি সবার দোয়া কামনা করেছেন।

চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:

চকরিয়ায় “প্রবীণ পরিচর্যা ও সুরক্ষায় সামাজিক অঙ্গীকার” শীর্ষক এক সেমিনার-২০২৫ উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল পাঁচটায় চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজিবুল হক বিএসসি ও চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মুজিবুল হক রতন।

এসময় চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. জুবাইদুল হক, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার সালেহ আহমদ, সদস্য মাস্টার আবুল কালাম, মাস্টার রাম প্রসাদ, হাজী রুকুন উদ্দিন, আলহাজ্ব এস.জি.এম আফজাল হোসেন (কাউসার)সহ প্রবীণ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পরে প্রবীণ পরিচর্যায় ভূমিকা পালন করায় মাস্টার সালেহ আহমদ ও উম্মে হাবিবার হাতে মমতাময়ী সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।