চকরিয়ায় খুনী ডাকাত সদস্যদের গ্রেফতারের সফলতায় থানা পুলিশ পেলো আইজিপি’র পুরস্কার

চকরিয়ায় খুনী ডাকাত সদস্যদের গ্রেফতারের সফলতায় থানা পুলিশ পেলো আইজিপি’র পুরস্কার

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

সম্প্রতি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালীর ঢালায় রশি টানিয়ে সংঘটিত খুনসহ ডাকাতির ঘটনায় অতি অল্প সময়ের ব্যবধানে খুনী ডাকাত সদস্যদের গ্রেফতারে সাফল্য অর্জন করায় চকরিয়া থানা পুলিশ পেয়েছেন আইজিপি প্রদত্ত বিশেষ পুরস্কার। সোমবার (২২ সেপ্টেম্বর) চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহীন। এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপরোল্লেখিত ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানসহ আলামত ও দুই সহযোগিকে গ্রেফতার করতে সক্ষম হন। আদালতে দেওয়া ডাকাত দলের প্রধানের জবানবন্দীর সূত্র ধরে অপর দুই সহযোগিকেও লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় দ্রুত গ্রেফতার ও উদ্ধার অভিযানে সফলতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম (বিপিএম) সংশ্লিষ্ট টিমকে কর্ম উৎসাহ অব্যাহত রাখার লক্ষ্যে নগদ এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন। এমন সাফল্যের স্বীকৃতির সংবাদে পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন এক শুভেচ্ছা বার্তায় চকরিয়া থানা পুলিশের অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে  জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান। 

এদিকে সোমবার সন্ধ্যায় সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করে সম্প্রতি মহাসড়কে রশি টানিয়ে ডাকাতিকালে খুনের ঘটনাসহ সার্বিক বিষয়ে প্রেস কনফারেন্সের আয়োজন করে চকরিয়া থানা পুলিশ। প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও ওসি তৌহিদুল আনোয়ার। 

ব্রিফিং সূত্র জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালায় ডাকাতির সময় উখিয়া বালুখালীর যুবক ২ সন্তানের জনক মাহমুদুল হককে হত্যার ঘটনায় নির্ঘুম নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে ৩জনকে চকরিয়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে দায়িত্বরত ওসি তৌহিদুল আনোয়ারও আহত হয়। 

সূত্রে আরো জানা যায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ের গহীন জঙ্গলের ভেতরে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ, থানার ওসি তৌহিদুল আনোয়ার ও উপপরিদর্শক আরকানুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় সরাসরি সম্পৃক্ত ৩জনকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রশি, ২টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন, ১টি কালো রংয়ের মানিব্যাগ এবং ১টি হ্যালমেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।


চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সে “মায়া ফ্যাশন” উদ্বোধন

চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সে “মায়া ফ্যাশন” উদ্বোধন

চকরিয়া টাইমস :

চকরিয়ার উপজেলার একমাত্র বাণিজ্যিক কেন্দ্র পৌরশহরের আনোয়ার শপিং কমপ্লেক্সে এর (১ম) তলা ডি ব্লক দুবাই ফেব্রিক্সের পাশে সরাসরি ঢাকা থেকে আমদানীকৃত শিশু থেকে শুরু করে সব বয়সের ভোক্তাদের চাহিদা ও মানসম্মত কাপড়ের বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে “মায়া ফ্যাশন”।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়ােতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। পরে তিনি প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।

এসময় পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মনছুর আলম, স্থানীয় আলেম-ওলামাসহ আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মায়া ফ্যাশনের সত্ত্বাধিকারী মোহাম্মদ মুফিজুর রহমান বলেন- আজ মায়া ফ্যাশন উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে আজ সারাদিন ডিসকাউন্ট থাকবে। তাছাড়া ছোট-বড় বৃদ্ধ সকলের চাহিদার সর্বোচ্চ কাপড়ের সমাহার পাওয়া পাওয়া যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানে। তাই তিনি চকরিয়ার সকলকে তার নতুন প্রতিষ্ঠান মায়া ফ্যাশন এসে কেনা-কাটা করার আমন্ত্রণ জানান।

গ্রীষ্মকালীন ক্রীড়ার নারী হ্যান্ডবল ও দাবাতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ উপজেলা চ্যাম্পিয়ন

গ্রীষ্মকালীন ক্রীড়ার নারী হ্যান্ডবল ও দাবাতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ উপজেলা চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস: 

৫২ তম জাতীয় স্কুল -মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ মহিলা হ্যান্ডবল ও দাবাতে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে মহিলা হ্যান্ডবলে খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এবং মহিলা দাবাতে মালুমঘাট খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠ মহিলা হ্যান্ডবল ও মহিলা দাবা টিম উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

টিম দুটির সার্বিক তত্ত্বাবধান করছেন বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক জেলা স্কাউট সম্পাদক মাস্টার মো. আনসারুল করিম। 

এদিকে উপজেলা চ্যাম্পিয়ন মহিলা হ্যান্ডবল ও দাবা টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের। তিনি জেলা পর্যায়েও তাদের উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন।

সোনার দামে নতুন ইতিহাস

সোনার দামে নতুন ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক : 

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এবার ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৬৯৬ ডলার ছাড়িয়েছে।

মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা ০.৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।

ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে, তবে মূল বিষয় হলো ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে এমন প্রত্যাশা।

সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা আগামীকাল বুধবার দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ব্যাপারে প্রায় নিশ্চিত এবং ৫০-বেসিস-পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহ্বান জানান।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেড আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা সোনার বাজারকে আরও সমর্থন করছে।

স্টাউনোভো বলেন, ফেডের বিবৃতি প্রকাশের সময় আমরা আরও বেশি অস্থিরতা দেখতে পাব, বিশেষ করে যদি বাজারের অংশগ্রহণকারীরা সুদের হার কমানোর সঙ্গে একটি কঠোর বিবৃতি আসবে বলে মনে করেন। তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাঙ্ক্ষার কারণে আমি মনে করি, আগামী কয়েক মাসে সোনা আরও ওপরের দিকে যাবে। -আরটিভি

চকরিয়া আবাসিক মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া আবাসিক মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া আবাসিক মহিলা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান কলেজ মিলনায়েতনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

কলেজ এডহক কমিটির সভাপতি অধ্যাপক মু. ফখরুদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে অধ্যাপক জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জুবাইদুল হক। 

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন- একুশ শতকের চ্যালেন্জ মোকাবিলা করার উপযোগী করে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে। এজন্য গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

এছাড়া বক্তব্য রাখেন দাতা সদস্য মো. শেফায়েত হোসেন, কলেজ শিক্ষক অধ্যাপক বুলবুল জান্নাত, অধ্যাপক সায়েম মুনির, শিক্ষার্থীদের পক্ষে একাদশ শ্রেণির ছাত্রী ফারহানা রশিদ কানিশা, দ্বাদশ শ্রেণির শাহরিয়ার জান্নাত সাথী ও আনুওয়াল জয়নাল আনিছা। এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন অধ্যপক মুজিবুল আনোয়ার।

চকরিয়া সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

চকরিয়া সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া সিটি কলেজের উদ্যোগে ২০২৫সালের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ সালাহউদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ এডহক কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরী করতে হবে, এজন্য শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগী হতে হবে। শিক্ষকদেরকে প্রযুক্তিনির্ভর মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আগামীর চ্যালেন্জ মোকাবেলার উপযোগী মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাসের বিভাগের প্রভাষক হারুন সরওয়ার বাদল, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি অধ্যাপক নন্দ দুলাল পাল, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মুহাম্মদ মনজুর আলম, ইসলামের ইতিহাসের বিভাগের শিক্ষক জহির আহমদ ও অভিভাবক প্রতিনিধি আমিনুল ইসলাম আশেক। 

প্রভাষক মো. আবদুল মালেকের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রথম বর্ষেক ছাত্র মুহাম্মদ ইমাম হোছাইন ও গীতা পাঠ করেন রিয়া শীল। আলোচনা শেষে গান পরিবেশন করেন একাদশ শ্রেণির নাঈমা সুলতানা মেরী ও দ্বাদশ শ্রেণির তানিমুল ইসলাম ফায়েদ। 

এসময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ প্রতিনিধি মুহাম্মদ নজরুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারি এবং নবীন ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাঁশখালীর মেয়ে তাসনীম জাহান এখন কক্সবাজারের এডিসি

বাঁশখালীর মেয়ে তাসনীম জাহান এখন কক্সবাজারের এডিসি

চকরিয়া টাইমস:

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগদান করবেন চট্টগ্রাম জেলার বাঁশখালীর মেয়ে তাসনীম জাহান। ইতিমধ্যে তার বদলীর আদেশ হয়েছে। তিনি এখনো অনুষ্ঠানিকভাবে যোগদান করেননি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা প্রশাসনের “মানব সম্পদ ও উন্নয়ন” শাখায় কক্সবাজার পৌরসভার সাবেক প্রশাসক রুবাইয়া আফরোজকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বদলী হওয়ার পর এডিসি (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তাসনীম জাহান “মানব সম্পদ ও উন্নয়ন” শাখায় যোগদান করবেন বলে জানা যায়।


এরআগে তিনি খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাসনীম জাহান চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের সমাজসেবী মরহুম সিরাজুল কবিরের একমাত্র মেয়ে।

কক্সবাজারে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

কক্সবাজারে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক : 

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার আয়োজনে গোটা কক্সবাজার জেলায় ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা চেয়ারম্যান আবদুর রহিম নূরী। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কক্সবাজার জেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নাসির উদ্দিন ও কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কক্সবাজার শহর শাখার সাবেক পরিচালক সাংবাদিক ইমাম খাইর। 

এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ আবু তালহা ও মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম শরীফ। 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার সর্ববৃহৎ মেধাবৃত্তি কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন সরাসরি বা অনলাইনে করা যাবে। স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ফরম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ ০৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর’২০২৫। অসম্পূর্ণ অথবা ভুল তথ্যসংবলিত রেজিস্ট্রেশন ফরম বাতিল বলে গণ্য হবে। বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফিঃ ২০০/- (দুইশত টাকা মাত্র)। পরীক্ষা মানবণ্টন অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে হবে। পরীক্ষা প্রবেশপত্রে নির্দেশিত স্থানে সরাসরি অনুষ্ঠিত হবে। 

পরীক্ষার সময়: ১ ঘণ্টা। পূর্ণমান: ১০০ নম্বর। ৪র্থ ও ৫ম শ্রেণিতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে, প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২০ নম্বর কর্তন করা হবে। প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে। এক্ষেত্রে পাশ নম্বর ৪০%। পরীক্ষার অন্তত তিনদিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার কেন্দ্র, চূড়ান্ত তারিখ ও সময় জেনে নিতে হবে। প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ এই তিনটি গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষা বৃত্তি বাবদ নগদ অর্থ, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। সর্বমোট ৫ লক্ষ টাকার মেধাবৃত্তি প্রদান করা হবে বলে সূত্র নিশ্চিত করেন।


চকরিয়ায় সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারে আর্থিক অনুদান

চকরিয়ায় সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারে আর্থিক অনুদান

চকরিয়া টাইমস: 

চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির উদ্যোগে সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান ও সাধারণ সভা এটিএন পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা। 

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার, চিরিংগা হাইওয়ে থানার ওসি মোঃ আরিফুল আমিন, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন কাউন্সিলর, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, কার্যকরী সভাপতি নুরুল কবির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল আজাদ, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ প্রমুখ। এছাড়াও পরিবহন সেক্টরের বিভিন্ন রোড কমিটির নেতৃবৃন্দ এবং শ্রমিক জনতা উপস্থিত ছিলেন। 

অতিথিবৃন্দ আলোচনা শেষে পরিবহন সংগঠনভুক্ত ১২জন মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেন।         


কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া টাইমস: 

কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ ফাইভসহ উর্ত্তীণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শহরের এক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি সালমান ফারসির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে অতিথিবৃন্দ জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।