তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

চকরিয়া টাইমস :

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, জনসম্মুখে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ হামিদ হোসেন এরশাদ, মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি আয়েজ রবি, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ আজিম নিহাদ, জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সহ-সম্পাদক মিজানুর রহমান, সাবেক অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, শহিদুল ইসলাম শাহেদ, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, সহ-অর্থ সম্পাদক রতন দ্যা, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন (সুমন), দপ্তর সম্পাদক শওকত আলম, সদস্য শেখ আহমদ ও আরাফাত সিকদার, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন টিপু, মহেশখালী উপজেলা কমিটির সভাপতি আবুল বশর পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ করিম সিকদার, সদস্য মোঃ ইউসুফ, উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার,টেকনাফ উপজেলা সভাপতি,নুরুল হোসাইন,সাধারণ সম্পাদক,ফরহাদ রহমান,সিঃ সভাপতি,আজিজ উল্লাহ,প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদ নির্বাহী সদস্য মোজাম্মেল হক, বিজয় টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি মোঃ ফরিদুল আলম, সদস্য মাহবুব আলম মিনার, আব্দুল করিম,ইমরান, নুরুল আলম ওমর ফারুক সোহাগ এবং অর্থ সম্পাদক ঈমরান প্রমুখ।

সাংবাদিক সিরাজুল ইসলাম আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-পাঠাগার সচিব ও কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি।

বক্তারা তুহিন হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন, তদন্তে স্বচ্ছতা, এবং নিহতের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চকরিয়া প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চকরিয়া প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : 

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় চকরিয়া পৌরশহরের নিউ মার্কেটের সামনে মহাসড়কের ওপরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। 

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ। 

এছাড়াও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক  শওকত আলী, কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের  আহবায়ক হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা মুসা ইবনে হোছাইন বিপ্লব, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, রফিক আহমদ, সাংবাদিক এম.মনছুর আলম রানা, নুরুদ্দোজা জনি, মনিরুল আমিন, নুরুল আমিন টিপু ও ফরিদা ইয়াছিন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ উল হক, চকরিয়া প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সিনিয়র সাংবাদিক আব্দুল মতিন চৌধুরী, সাংবাদিক এম.রায়হান চৌধুরী, সাংবাদিক জামাল হোসেন, সাংবাদিক অলি উল্লাহ রনি, সাংবাদিক শাহজালাল শাহেদ, সাংবাদিক জিয়াউল হক জিয়া, সাংবাদিক নিজাম উদ্দিন, আবদুল হামিদ, আরাফাত চৌধুরী, সাইফুল ইসলাম সাইফ, আব্দুল্লাহ আল মামুন, জুবাইরুল ইসলাম, রিদুয়ান হাফিজ, ফায়সাল আলম সাগর, সাদ্দাম  হোছাইন, আলী ওমর, রেজাউল করিম, মোহাম্মদ আইয়ুব, সরওয়ার ওসমান, আনোয়ার হোছাইন, শওকতুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। 

মানববন্ধনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চকরিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চকরিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

চকরিয়া টাইমস :

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) বিকাল ৪টায় চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চকরিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ।

মানববন্ধনে অংশ নেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. জাহেদ চৌধুরী, দৈনিক এশিয়ান এইজের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার বশির আল মামুন, চকরিয়া প্রেসক্লাবের একাংশের সভাপতি দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি এম. আলী হোসেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিনের মোঃ মনজুর আলম, বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক সংবাদের এম জিয়াবুল হক, দৈনিক কর্ণফুলীর জহিরুল ইসলাম,দৈনিক খবর পত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি মনির আহমদ, দৈনিক ভোরের আকাশ ও মুসলিম টাইমসের জহিরুল আলম সাগর, দৈনিক বাংলাদেশ সমাচারের এম, রিদুয়ানুল হক, দৈনিক সংগ্রামের শাহজালাল সাহেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের নাজমুল সাঈদ সোহেল, দৈনিক বাংলাদেশের আলো শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক সংবাদ সারাবেলার কামাল উদ্দিন, দৈনিক বাংলার ইউসুফ বিন হোসাইন, দৈনিক ভোরের ডাকের সাঈদী আকবর ফয়সাল, দৈনিক ডেসটিনির এইচ এম রুহুল কাদের, এনএএন টিভির রিয়াদ উদ্দিন, দৈনিক জনবাণীর আদিল আহমেদ চৌধুরী, দৈনিক রুপসী গ্রামের রাজু দাশ, দৈনিক নিরপেক্ষ এর কফিলউদ্দিন, দৈনিক আপন কন্ঠের জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবরের তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, দৈনিক একুশে সংবাদের আব্দুল হামিদ, এমসি টিভির মোঃ সেলিম, দৈনিক আজকের বাংলার মোঃ আরফাত, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু, দৈনিক স্বাধীন মতের বিজন কুমার বিশ্বাস, দৈনিক নাগরিক সংবাদের মোঃ সাদ্দাম, জেজে টিভির ফরিদ বাবুল, দৈনিক গণকন্ঠের আব্দুল্লাহ আল মামুন, কর্ণফুলি মিডিয়ার হোসাইন মোঃ সবুজ, দৈনিক অগ্নি শিখার এরফান, দৈনিক জনতার আব্দুল মতিন চৌধুরী, দৈনিক যুগ-যুগান্তরের আবুল হোসাইন, দৈনিক তৃতীয় মাত্রার শাহ্ আলম, দৈনিক জনতার জমিনের শফিউল করিম সবুজসহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

এসময় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলার সভাপতি মোঃ হেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলার ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান ও শামসুল আলম সাঈদী প্রমূখ।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, 'আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হলেও এখনো সকল খুনীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই হত্যাকাণ্ড হচ্ছে।' দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

তাঁরা আরো বলেন, 'দ্রুত সময়ের মধ্যে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচার দ্রুত আইনে নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব নিতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তি স্বরুপ সর্বোচ্চ আইন করা এবং সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে।

মাতামুহুরী সেতুর সড়ক ডিভাইডারে খেজুর গাছের চারা রোপণ

মাতামুহুরী সেতুর সড়ক ডিভাইডারে খেজুর গাছের চারা রোপণ

চকরিয়া টাইমস:

চকরিয়া পৌরশহরের প্রবেশদ্বার মাতামুহুরী সেতুর উভয় পাশে সৌন্দর্য বর্ধণে সড়ক ডিভাইডারে রোপণ করা হয়েছে খেজুর গাছের চারা।
আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন মিয়া, ছাত্র প্রতিনিধি, মালুমঘাট ব্লাড ব্যাংক, সমাজ কর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র মনে করেন, এ উদ্যোগে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমে সড়কে ছায়া প্রদান করবে এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। এটি শুধু একটি গাছ লাগানো নয়; ভবিষ্যতের জন্য একটি সবুজ বিনিয়োগ বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপি অভিভাবক সমাবেশ

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপি অভিভাবক সমাবেশ

চকরিয়া টাইমস: 

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা এবং মডেল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য গত সোমবার ৪ আগস্ট ও বুধবার ৬আগস্ট দুই দিনব্যাপি অভিভাবক সমাবেশ-২০২৫ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফের সভাপতিত্বে প্রথমদিন অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। 

তিনি বলেন, আলোকিত মানুষ গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের একটি ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় বিদ্যালয়ে মানসম্মত পড়ালেখা নিশ্চিত করতে হলে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তাই আদরের সন্তানদের নৈতিক দীক্ষা ও মেধার প্রতিযোগিতায় এগিয়ে নিতে সকলকে আন্তরিক হতে হবে। 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট কক্সবাজারের প্রকৌশলী অমিত নিহা ও উপজেলা একাডেমিক সুভাইজার রতন কুমার বিশ্বাস। 

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক অভিভাবক-অভিভাবিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমান ও নরেশ রুদ্র টিটু।

বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা ও হেফজখানার দ্বিতীয় একাডেমিক ভবন উদ্বোধন

বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা ও হেফজখানার দ্বিতীয় একাডেমিক ভবন উদ্বোধন

চকরিয়া টাইমস : 

চকরিয়ার বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা ও হেফজখানার দ্বিতীয় একাডেমিক ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। পরে তিনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. তৈয়ব আলী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির সাবেক সম্পাদক মোহাম্মদ আলী। এসময় মাদরাসা পরিচালকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দুবাই আজমানে চকরিয়ার যুবকের মৃত্যু

দুবাই আজমানে চকরিয়ার যুবকের মৃত্যু

চকরিয়া টাইমস :

সংযুক্ত আরব আমিরাত দুবাই আজমানে গলায় রশি দিয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামে চকরিয়ার এক যুবক আত্মহত্যা করেছে।

আজ বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটায় বাসার পরিত্যক্ত একটি কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক নানা কলহের জেরে সে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। যুবক আলমগীর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টোডাপাড়া বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।

প্রবাসী আলমগীর দীর্ঘ তিন বছর ধরে দুবাইয়ের আজমানে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি সেখানে দর্জি ডিজাইন মাস্টার হিসেবে ব্যবসায়ী মহলে পরিচিতি ছিলেন।
বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হলে ফের জুলাই জাগরণ নেমে আসবে : জেলা আমীর

বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হলে ফের জুলাই জাগরণ নেমে আসবে : জেলা আমীর

চকরিয়া টাইমস :

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত রোড ম্যাপের আলোকে সংস্কার, বিচার ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে দেশব্যাপী আবারো জুলাই জাগরণ নেমে আসবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অতীতের মতো দিনের ভোট রাতে এবং আমি -ডামি মার্কা নির্বাচন হলে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নষ্ট হবে, তাই সকলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের আয়োজন করুন।

তিনি আরো বলেন, বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী ফ্যাসিস্ট দেশের সকল প্রতিষ্ঠান, সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা এবং শিক্ষা-সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। এহেন পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে ২০২৪ সালে আমাদের তরুণ প্রজন্ম জাতিকে মুক্তি দেওয়ার জন্য গণ অভ্যুত্থান ঘটিয়েছে। তরুণদের স্বপ্ন, শহীদের আত্মত্যাগ এবং আহতদের আহাজারি ও প্রত্যাশা এখনো বহুদূর। দেশের প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্ব সমান তালে চলছে। পুরোনো ধারার শাসনব্যবস্থা পরিবর্তনে কিছু রাজনৈতিক দলের অনীহা দেশবাসী কে হতাশ করছে। জামায়াতে ইসলামী দেশ ও দেশের মানুষের কল্যাণে এবং স্বাধীনতা - সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। জনগণ জামায়াতের উপর দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করলে আমরা সুশাসন, ন্যায়বিচার, সামাজিক নিরাপত্তা ও মূল্যবোধ রক্ষা করে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আমরা নিজেরা দুর্নীতি করবো না কাউকে করতে দিব না। আমরা কোথাও চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বে নেই, কাউকে করতে ও দিব না। জামায়াতের এমপিরা অতীতের গতানুগতিক রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণের পরিবর্তে দেশের মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তা কে অগ্রাধিকার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে বদ্ধপরিকর। তাই আগামীতে একটি সুখী, সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে কক্সবাজার -০৩ (সদর-রামু ও ঈদগাঁও) আসনে এ জনপদের বলিষ্ঠ কণ্ঠস্বর সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর কে এমপি নির্বাচিত করে সংসদে প্রেরণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার শহর ও সদর উপজেলা শাখা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গণমিছিল টি কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদরাসা গেইট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পাবলিক হল মাঠে সমাবেশে মিলিত হয়। মিছিলে জামায়াতের দলীয় প্রতীক দাঁড়ি পাল্লাসহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করে হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ অংশগ্রহণ করেন। অভূতপূর্ব বিশাল গণমিছিল দেখে শহরের ব্যবসায়ী ও জনসাধারণ দুই হাত নেড়ে অভিবাদন জানান।

শহর আমীর জননেতা আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার -০৩ সংসদীয় আসনে এমপি প্রার্থী সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর। তিনি বলেন, কক্সবাজারের মানুষ সচেতন ও শান্তি প্রিয়। বিগত সময়ে এই জনপদে পরিকল্পিত উন্নয়নের যথেষ্ট অভাব ছিল। ত্রিশ লক্ষাধিক মানুষের জন্য জেলা সদরে যে হাসপাতাল রয়েছে সেখানে অবকাঠামো, জনবল, আধুনিক সরঞ্জাম, আইসিইউ, সিসিইউর সংকট রয়েছে। যার কারণে আমার কক্সবাজারবাসী সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আইসিইউ বন্ধের সংবাদ ও আমার দৃষ্টি গোচর হয়েছে। আমি অবিলম্বে পর্যটন রাজধানী হিসেবে কক্সবাজারে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করণের দাবি জানাচ্ছি। পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের নিরাপত্তা এবং চাঁদাবাজি মুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। শিক্ষা- দীক্ষায় অগ্রসরমান এ জেলার শিক্ষার্থীদের উচ্চতর ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করণে অতি শীঘ্রই পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী করছি, পাশাপাশি সমুদ্র ও নদী ভাঙ্গন থেকে কক্সবাজার শহর, শহরতলীসহ বিভিন্ন এলাকাকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আগামী দিনে বৈষম্যহীন, ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে জামায়াতে ইসলামী তথা দাঁড়ি পাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টির জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী।

উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি দরবেশ আলী আরমান ।

চকরিয়ার শহীদ আহসান হাবীবের কবরে ডিসি-এসপি’র শ্রদ্ধা নিবেদন

চকরিয়ার শহীদ আহসান হাবীবের কবরে ডিসি-এসপি’র শ্রদ্ধা নিবেদন

চকরিয়া টাইমস : 

ঐতিহাসিক ২৪ জুলাই গণঅভ্যুত্থানে চকরিয়া উপজেলার প্রথম শহীদ আহসান হাবীবের কবর জিয়ারত ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিসি-এসপিসহ কক্সবাজার জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে শহীদ আহসান হাবীবের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি)সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। 

এসময় শহীদের পরিবারের সদস্যসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আহসান হাবীবের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রশাসনের পক্ষ থেকে শহীদদের আত্মত্যাগকে চির স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। 

তারা বলেন, "যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ ও আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।"

চকরিয়ায় ইসলামী আন্দোলনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের গণমিছিল

চকরিয়ায় ইসলামী আন্দোলনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের গণমিছিল

চকরিয়া টাইমস :

ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মুজাহিদ কমিটি চকরিয়া উপজেলা সভাপতি সরওয়ার আলম কুতুবীর সভাপতিত্বে সমাবেশে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা দক্ষিণের সেক্রেটারি হাফেজ মাওলানা কাইছার হামিদ।

মাওলানা এহসানুল হক হাকিমির পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী চকরিয়া উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা শেখ আহমদ কবির সিকদার।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডাঃ এস.এম ইসমাইল ।

প্রধান বক্তার আলোচনা পেশ করেন বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা শওকতুল ইসলাম ।

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা কার্যনির্বাহী সদস্য এইচ.এম শফিউল আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য রবিউল হাসান।

এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা উত্তর সভাপতি মাওলানা মনির উল্লাহ সিকদার, মাতামুহুরী উপজেলা সাংগঠনিক উপজেলার সভাপতি মাওলানা নুরুল্লাহ সিকদার, পেকুয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ওসমান গনি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে অবিলম্বে পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তারা দাবি করেন, ইসলামী আন্দোলনই একমাত্র রাজনৈতিক দল যারা সরাসরি ঘোষণা দিয়ে জুলাই গণআন্দোলনে অংশগ্রহণ করেছে।

বক্তারা আরও বলেন, যারা একসময় ছাত্র-জনতাকে রাজাকার বলেছিল এবং সেই ধিক্কার সহ্য করতে না পেরে দেশ ছেড়েছিল, আজ আবার রাজাকার-ব্যবসায় ফিরে এসেছে। কেউ যদি আবার স্বৈরাচারী রূপ ধারণ করে, তবে দেশের মানুষ আরেকটি বিপ্লব ঘটাতে প্রস্তুত।