চকরিয়া জামায়াতের গণমিছিলে জনতার ঢল

চকরিয়া জামায়াতের গণমিছিলে জনতার ঢল

চকরিয়া টাইমস: 

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের নেতাকর্মীর সাথে গণমানুষের ঢল নামে। 

সোমবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া শহর প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার চত্বরে এক সমাবেশে মিলিত হয়। 

প্রত্যক্ষদর্শী ও বিশ্লেষকদের মতে, অনুষ্ঠিত চকরিয়ার গণমিছিলে জামায়াত-শিবিরের নির্দিষ্ট নেতাকর্মী ছাড়াও চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত ২০ সহস্রাধিক জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে চকরিয়া পৌরশহরের চিরিংগা লোকে লোকারণ্য হয়ে পড়ে। দৃষ্টি যতদূর যাচ্ছে মানুষ আর মানুষ। মিছিল শেষে কানায় ভরপুর হয়ে যায় জনতা শপিং চত্বরের সমাবেশস্থল। 

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। 

এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। 

অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক। 


এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা সাবের আহমদ, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, পৌর সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মাতামুহুরী সেক্রেটারি হোসনে মোবারক, খুটাখালী ইউপি চেয়ারম্যান ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবদুর রহমান, হারবাং ইউপি’র সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, বরইতলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, ছাত্রশিবিরের চকরিয়া উপজেলা সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। 

চকরিয়ায় ৪ আগস্ট গণমিছিল সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

চকরিয়ায় ৪ আগস্ট গণমিছিল সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

চকরিয়া টাইমস: 

আগামী ৪ আগস্ট চকরিয়ায় জামায়াতের গণমিছিল উপলক্ষে এক প্রস্তুতি সভা পৌরসভা আমীর আরিফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় উপস্তিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দীন হেলালী, মাতামুহুরী উপজেলা জামায়াতের সেক্রেটারী হুসনে মোবারক, পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ মোঃ রাসেল, লক্ষ্যারচর ইউপির সাবেক চেয়ারম্যন গোলাম মোস্তফা কাইছার, মাওলানা ওসমান গনি, শ্রমিক নেতা আরিফুল ইসলাম ও ছাত্রনেতা মোঃ নুরুল ইসলাম প্রমূখ। 

সভায় সোমবার (৪ আগস্ট) চকরিয়ার গণমিছিল সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

চকরিয়ার বিএমচর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সহযোগি সদস্য সম্মেলন অনুষ্ঠিত

চকরিয়ার বিএমচর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সহযোগি সদস্য সম্মেলন অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বিএমচর ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে বিশাল কর্মী ও সহযোগি সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ আগস্ট) বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

বিএমচর ইউনিয়ন জামায়াতের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইসমত উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার এ.এস.এম মঈন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এইচ.এম বদিউল আলম জিহাদী, উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক ও বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান চৌধুরী মানিক। 

এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সেক্রেটারি হোসনে মোবারক, সাংগঠনিক সম্পাদক এম. ওমর আলী, চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শামসুল হুদা, মাতামুহুরী ছাত্রশিবিরের সভাপতি ইরাক মিয়া, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, জামায়াত নেতা হামিদ উল্লাহ, মোহাম্মদ ইসহাক, মাওলানা শেকাব উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, সাবেক মোসলেহ উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এম. মনছুর আলম, চকরিয়া:

চকরিয়া উপজেলার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়া-লেখার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের হলরুম প্রধান শিক্ষক রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ইমাম উদ্দিন মনির।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু নাঈম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ডা: নুরুল কাদের, সহকারী প্রধান শিক্ষক আবুল বশর, মাস্টার তারেকুল ইসলাম, শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মাস্টার মকবুল হোসেন ও শেখ সাহাব উদ্দিন প্রমুখ।

চকরিয়া সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থানের নির্মিত চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী

চকরিয়া সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থানের নির্মিত চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী

চকরিয়া টাইমস :

চকরিয়া সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে আলোচনা সভা, নির্মিত চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিনিয়র প্রভাষক মো. হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নাছির উদ্দিন আহমদ।


এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক প্রণব কুমার দত্ত, প্রভাষক আবু সাদের মো. সায়েম ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীর প্রধান মুহাম্মদ মাসুদ পারভেজ।

এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় জুলাই গণঅভ্যুত্থানের নির্মিত চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।


চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা

চকরিয়া টাইমস :

চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক মার্কেটে একাধিক হোটেল রেস্তোঁরায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল চারটার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপারুন দেব এ অভিযানে নেতৃত্ব দেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানকে রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ, খাবার ঢেকে না রাখাসহ ফ্রিজে খাবার খোলা অবস্থায় রাখার অপরাধে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

পাশাপাশি এধরনের অসচেতন ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের মতো অপরাধ না করার জন্য সতর্ক করা হয়।

চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড “খ” শাখা বিএনপির প্রতিনিধি সভা

চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড “খ” শাখা বিএনপির প্রতিনিধি সভা

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা বিএনপি'র আওতাধীন ৭নং ওয়ার্ড “খ” শাখা বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০জুলাই বিকাল ৫টার দিকে চকরিয়া মৌলভীরকুম বাজার স্টেশন এলাকায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড "খ" শাখা বিএনপির সভাপতি জনাব ইদ্রীস আহমদ সওদাগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান এর সঞ্চালনায় আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপি'র সভাপতি জনাব আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, পৌরসভা বিএনপি'র যুগ্ম সম্পাদক আক্তার ফারুক খোকন, সহ-সভাপতি শেখ আহমদ, উপদেষ্টা জনাব আলহাজ্ব শাহাজাহান, প্রচার সম্পাদক এম. কাইসার হামিদ, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরিফুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ, কৃষকদলের আহবায়ক জালাল উদ্দীন ছুট্টু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড. মনোহর আলম মনু, ছাত্রদলের সাবেক আহবায়ক সাইমুল হাসান জামশেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ। এছাড়াও উক্ত প্রতিনিধি সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পিবিজিএসআই স্কিমের পুরস্কার বিতরণ

চকরিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পিবিজিএসআই স্কিমের পুরস্কার বিতরণ

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 

চকরিয়া উপজেলা ও কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই)’র নিবন্ধিত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (৩০ জুলাই) উপজেলা সুগন্ধা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। 

কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। 

এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধান উপদেষ্টার শিক্ষা সহয়তা ট্রাস্টের উপ পরিচালক প্রফেসর শ.ম সাইফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন। 

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা পিবিজিএসআই’র নিবন্ধিত শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।


উখিয়া-টেকনাফকে নতুন করে সাজাতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে : মুহাম্মদ শাহজাহান

উখিয়া-টেকনাফকে নতুন করে সাজাতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে : মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক : 

উখিয়া-টেকনাফকে নতুন করে সাজাতে হলে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতে ইসলামীর কাছ থেকে ফ্যাসিস্ট সরকার যা কিছু কেঁড়ে নিয়েছিল, সবকিছুই মহান আল্লাহ আবারও ফিরিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনও জামায়াতে ইসলামীর পক্ষে যাবে, ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, আমরা উখিয়া টেকনাফকে নতুন করে সাজাতে চাই। অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ইউনিয়ন পরিষদে বারবার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি মানুষের খেদমত করার চেষ্টা করেছেন। ভোটের নানা অনিয়ম, কারচুপির পরেও উপজেলা নির্বাচনে তিনি সম্মানজনক ভোট পেয়েছিলেন। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনস্রোতের সামনে কালো টাকার স্রোত বিজয়ী হতে পারবে না। উখিয়া-টেকনাফবাসী আগামী নির্বাচনে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীকে বিপুল ভোটে বিজয়ী করবে, ইনশা’আল্লাহ। 

সোমবার (২৮জুলাই) রাতে বিআইএ মিলনায়তনে উখিয়া-টেকনাফ ফোরাম আয়োজিত চট্টগ্রাম উখিয়া-টেকনাফের সাবেক বর্তমান দায়িত্বশীলদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ আমানের সঞ্চালনায় প্রীতি সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল্লাহ, চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ আনোয়ার হোসেন, এডভোকেট রফিকুল আলম, উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হক, সেক্রেটারি সুলতান আহমদ, আইআইইউসির প্রক্টর মোস্তফা মনির চৌধুরী, সিভাসুর সিনিয়র ডেপুটি ডিরেক্টর খলিলুর রহমান, অধ্যাপক জহির আহমেদ, মুহাম্মদ হানিফ, ছিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার নুরুল আবছার ইব্রাহিম ছিদ্দিক নুর কাশেম, জয়নাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি রুহুল আমিন, নুরুল আবছার প্রমুখ।

মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে কৃতি শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে কৃতি শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান বদরখালী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের মেধানির্ভর রাষ্ট্র গড়ার কারিগর। মেধাবীরাই পারে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে উন্নত রাষ্ট্র তৈরির জন্য আমূল পরিবর্তন ঘটাতে। নৈতিক শিক্ষা ছাড়া কাংখিত সোনার মানুষ গড়া সম্ভব নয়। সেই মেধাবী সোনার মানুষ তৈরির কাজ করছে ইসলামী ছাত্রশিবির। চব্বিশের গণঅভ্যুত্থানে মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো ছাত্রজনতা জীবন দিয়েছে। তাই বৈষম্যহীন মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে আজকের কৃতি শিক্ষার্থীদের অনন্য ভূমিকা পালন করতে হবে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।  

মাতামুহুরী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মো. মিসবাহুল করিম, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রিমন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম ও বদরখালী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।

এসময় সাবেক ছাত্রনেতা ওমর আলী, কুতুব উদ্দিন, হামিদ উল্লহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। পরে অতিথিবৃন্দ জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।