গ্লোবাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখা এখন নতুন ঠিকানায়

গ্লোবাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখা এখন নতুন ঠিকানায়

চকরিয়া টাইমস :

গ্লোবাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখা এখন নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)-২০২৫ হতে নতুন ঠিকানা চকরিয়া পৌরশহরের আরাকান সড়কস্থ নূর মজিদ মার্কেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ শাহনূর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, পূর্বে এই শাখার কার্যক্রম চকরিয়া সিস্টেম কমপ্লেক্স হতে পরিচালিত হতো।

মাওলানা নুর আহমদ আনোয়ারী একজন ডাইনামিক লিডার : মুসা বিপ্লব

মাওলানা নুর আহমদ আনোয়ারী একজন ডাইনামিক লিডার : মুসা বিপ্লব

চকরিয়া টাইমস : 

একজন জননন্দিত চেয়ারম্যান, খ্যাতিমান ওয়ায়েজিন, দক্ষতা সম্পন্ন প্রিন্সিপ্যাল, কক্সবাজার জেলা জামায়াতের আমীর, গনমুখী রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা নুর আহমদ আনোয়ারী।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাওলানা নুর আহমদ আনোয়ারীকে এমপি প্রার্থী করা হয়েছে। যোগ্যতা ও দক্ষতার দিক থেকে তুলনা মুলক ভাবে ওনার কোনো ঘাটতি নেই।
তিনি টানা ৪বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান: টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের থেকে নির্বাচন করে টানা ৪বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১ম বার প্রায় এক হাজার একশ (১১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন, ২য় বার প্রায় দুই হাজার একশ (২১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন, ৩য় বার প্রায় তিন হাজার একশ (৩১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন, এবং ৪র্থ বার প্রায় চার হাজার একশ (৪১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন।
ওনি চেয়ারম্যান হিসেবে মানুষের দ্বারে দ্বারে ওনার সেবা সমুহ পৌঁছাতে নিশ্চিত করেন। এমন কি চেয়ারম্যান যে সিল মারা হয় সে সিলটি তাঁর নিজে পকেটে পকেটে রাখেন। কোথাও যদি জানাযায়ও যান সেইখানে লোক জনের প্রয়োজনীয় কাগজে সিল স্বাক্ষর দিয়ে থাকেন।

তিনি একজন ওয়ায়েজিন: আমাদের দেশে বর্ষ মৌসুম কেটে গেলে যখন মাঠ শুকনো থাকে তখন গ্রামে গঞ্জে ও শহরে নগরে তাফসিরুল কোরআন মাহফিল, সিরাতুন্নী (সঃ) মাহফিল, মিলাদুন্নী (সঃ) মাহফিল ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানে দেশের খ্যাতিমান ইসলামিক বক্তারা ওয়াজ করেন। মাওলানা নুর আহমদ আনোয়ারী তাদেরই একজন দেশ বরণ্য আলেম। যার ওয়াজের দাওয়াত কক্সবাজার- চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তিনি একজন সুবক্তা।
তিনি একজন প্রিন্সিপ্যাল: টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী হ্নীলা শাহ মজিদিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপ্যাল। তার হাতে গড়া হাজারো ছাত্র দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত আছে। তাঁর হাতে গড়া হাজারো আলেমে বহু শিক্ষা প্রতিষ্ঠানে আলেম তৈরিতে নিয়োজিত রয়েছে। তার তৈরি করা ওয়ায়েজ বর্তমানে সারাদেশে কোরআনের বিপ্লবী দাওয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তিনি জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর: বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় ইসলামী দল ও অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার আমীরের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি টেকনাফের উপজেলা আমীর ছিলেন, পরে জেলা জামায়াতের নায়েবে আমীর ছিলেন। তার দক্ষতা ও যোগ্যতার কারণে কক্সবাজার জেলা জামায়াতের সর্বচ্ছো শপথের জনশক্তি রুকনরা প্রত্যক্ষ ভোটে ২০২০ সালে ওনাকে জেলা আমীর হিসেবে নির্বাচিত করেন।
ওনার এমন একনিষ্ঠ দক্ষতা, যোগ্যতা ও সততাকে গুরুত্ব দিয়ে নিজের দল জামায়াতে ইসলামী তাঁকে (কক্সবাজার-৪) উখিয়া-টেকনাফ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে চুড়ান্ত করেন। অথচ একই আসনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক ছাত্রশিবিরে কেন্দ্রীয় মাওলানা মুহাম্মদ শাহজাহানও রয়েছে। কিন্তু মুহাম্মদ শাহজাহান নিজেই, মাওলানা নুর আহমদ আনোয়ারীকে দক্ষ ও জনবান্ধব নেতা হিসেবে বিবেচনা করে ওনাকে উক্ত আসনে সিদ্ধান্ত দেন। মাওলানা আনোয়ারীর বিচক্ষণতা ও রাজনৈতিক প্রজ্ঞাকে সম্মান জানিয়ে তার প্রসংশায় পঞ্চমুখ হতেন বিরোধী রাজনৈতিক শক্তি গুলোও।
পরিশেষে বলা যায় আগামী জাতীয় নির্বাচনে (কক্সবাজার-৪) উখিয়া টেকনাফ সংসদীয় জনবান্ধন জননেতা, বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষাবিদ, হ্নীলা শাহ মজিদিয়া সিনিয়র মাদ্রাসা প্রিন্সিপ্যাল, হোয়াইক্যং মডেল ইউনিয়নের চার বারের নির্বাচিত চেয়ারম্যান ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী (হাফি:) একজন ডায়নামিক লিডার এবং সবার সেরা সংসদ সদস্য প্রার্থী। তার কাছে জনগণের আমানত তসরুপ হবে না।
মুসা ইবনে হোসাইন বিপ্লব
লেখক:
বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব
বমুবিলছড়িতে উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক সংবর্ধিত

বমুবিলছড়িতে উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক সংবর্ধিত

চকরিয়া টাইমস :

চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক ও সাধারণ সম্পাদক এম. মোবারক আলী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আগামীর বাংলাদেশ হবে অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত : আবদুল্লাহ ফারুক

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আগামীর বাংলাদেশ হবে অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত : আবদুল্লাহ ফারুক

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 

চকরিয়া পৌরশহরের সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে তিনি নিজেই চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। 

একইভাবে চকরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নারায়ন কান্তি দাশসহ সনাতনী সম্প্রদায়ের নেতারা ফুল দিয়ে জননেতা আবদুল্লাহ আল ফারুককে বরণ করেন।


এসময় অতিথি হিসেবে সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।  

পরিদর্শকালে এমপি প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক বলেন, জামায়াতে ইসলামী বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আগামীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। যা হবে আরো বলিষ্ট। সেই লক্ষ্যে বিশ্ববরেণ্য মানবিক রাহবার আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দেশব্যাপি কাজ করে যাচ্ছেন। তিনি সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় বড় দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা ম-পে সক্রিয় দায়িত্ব পালনকারী দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ আইনশৃংখলা বাহিনীর কর্তব্য নিয়ে প্রশংসা করেন এবং ধন্যবাদ জানিয়ে পূজা শেষ হওয়া পর্যন্ত; সার্বিক আইন শৃংখলা রক্ষায় তাদের কাছে দায়িত্বশীল ভূমিকা আশা প্রকাশ করেন তিনি। 

এছাড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল্লাহ আল মামুর, জামায়াত নেতা হারবাং ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, লক্ষ্যারচর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, শ্রমিক নেতা শরিফুল আমিন, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি টিটু বশাক, দপ্তর সম্পাদক লিটন, যুব কল্যাণ সমিতির সভাপতি বিন্দু দাশ, মন্দির পূজা কমিটির সভাপতি রুবেল দে, সাধারণ সম্পাদক রিপন বশা ও সাংবাদিক মুকুল কান্তি দাশ উপস্থিত ছিলেন।


কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চকরিয়া টাইমস :

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখার আয়োজনে আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী। তিনি বর্ণিল বেলুন উড়িয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন ও সাংবাদিক হাসানুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফুলকুঁড়ি আসর-এর মহৎ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “শিশুদের সুস্থ বিকাশ ও আলোকিত আগামী গড়ার এই মহৎ প্রয়াস সমাজ ও জাতিকে করেছে সমৃদ্ধ। প্রতিষ্ঠার এই মহিমান্বিত দিনে আমাদের কামনা— ফুলকুঁড়ি আসর এগিয়ে যাক আরও অনেক দূর, নতুন স্বপ্ন পূরণের পথে হয়ে উঠুক আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল নানা বর্ণিল ও সৃজনশীল প্রতিযোগিতা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা উৎসব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা (গান, আবৃত্তি, ক্বেরাত)। সকল প্রতিযোগিতায় শিশু-কিশোর বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুকিশোর বন্ধু তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেয়, যা পুরো আয়োজনটিকে করে তোলে এক আনন্দময় মিলনমেলা।

রামুতে সাত নারী পেলো উইমেন্স ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড

রামুতে সাত নারী পেলো উইমেন্স ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড

চকরিয়া টাইমস :

রামুতে সাত নারী উদ্যোক্তা পেয়েছেন 'উইমেন্স ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড রামু ২০২৫' সম্মাননা। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

পর্যটনের ভূদৃশ্য রূপান্তরে নারীর ক্ষমতায়নে আইএলও–আইজেক প্রকল্প ও এনরুট ইন্টারন্যাশনালের সহযোগিতায় কক্সবাজার মহিলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম। অতিথিরা সাত নারী উদ্যোক্তার হাতে সম্মাননা তুলে দেন।

কক্সবাজারে পর্যটন খাতে নারী উদ্যোক্তাদের বিশেষ অবদানকে স্বীকৃতি দেয়ার জন্যে 'উইমেন্স ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড রামু ২০২৫' সম্মাননা প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, কক্সবাজারের পর্যটন শুধু সমুদ্রসৈকত আর হোটেল নয়। এটি মানুষের জীবন, সংস্কৃতি ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। পর্যটনের সুবিধা যেন তৃণমূল পর্যন্ত পৌঁছায়। সে জন্য নারীর অংশগ্রহণ অপরিহার্য। সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রাপ্ত কথাগুলো, নতুন নারী উদ্যোক্তাদের উৎসাহিত করবে।

কক্সবাজার মহিলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মহিউদ্দিন শরিফ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নওরিন আজম তামান্না, আইএলও'র কনসালট্যান্ট মো. মুস্তাফিকুর রহমান।

আইএলও-আইএসইসি পর্যটন খাত বাস্তবায়ন অংশীদারিত্ব কর্মসূচির আওতায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন, তানিশা বিনতে আলম ও ইনতিজাম উল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্য, হস্তশিল্প ও সেবাখাতে নারীরা অসাধারণ ভূমিকা রাখছেন। তারা পরিবার সামলিয়ে উদ্যোক্তা হয়ে উঠছেন এবং কক্সবাজারের পর্যটনকে আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক করে তুলছেন। পুরস্কার প্রাপ্ত নারীরা আমাদের গর্ব। তারা প্রমাণ করেছেন যে সামান্য সুযোগ ও সহায়তা পেলে নারীরা পর্যটন খাতে সফল উদ্যোক্তা হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। এই ধরনের উদ্যোগ নারীদের দৃশ্যমানতা বাড়ায় এবং তাদের কাজকে স্বীকৃতি দেয়। পর্যটন খাতে নারীর নেতৃত্ব শুধু কর্মসংস্থানই তৈরি করছে না, বরং টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিত্তি তৈরি করছে।

অনুষ্ঠানে উদ্যোক্তা হয়ে উঠার গল্প বলেন, 'উইমেন্স ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড রামু ২০২৫' সম্মাননা প্রাপ্ত আইরিন ক্লাসিক কিচেনের সামিনা আফরীন আইরিন, মুনা'স হেঁশেলের রেহেনা পারভিন মুনা, বেবি ফুড উদ্যোক্তা ফারিয়া আহমদ, 'ঘরোয়া স্বাদ বাই আফরিন সুমি'র প্রতিষ্ঠাতা আফরিন সুলতানা সুমি, কমিউনিটি লিডার রেখা বড়ুয়া, রওনক কুক আর্টের রওনক আরা খানম, টুপি কারুশিল্পী ছেনোয়ারা আকতার।

সামিনা আফরীন আইরিন, একজন সফল নারী উদ্যোক্তা। তার কর্মোদ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আইরিন ক্লাসিক কিচেন। বাঙালি ঐতিহ্যবাহী খাবার ও বেকড পণ্যে বিশেষজ্ঞ তিনি। তার পণ্য জাতীয় মহিলা সংস্থা কর্তৃক স্বীকৃত। তরুণ নারী উদ্যোক্তাদের পরামর্শদাতা হিসেবে তিনি সমাদৃত। তার কর্মোদ্যোগে বাঙালি ঐতিহ্যবাহী খাবার ও বেকড পণ্যের গুণগত মান, ঐতিহ্যের ভারসাম্য বজায় রেখেছে। নতুন নারী উদ্যোক্তাদের জন্য সামিনা আফরীন আইরিন ও আইরিন ক্লাসিক কিচেন অনন্য মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

রেহেনা পারভিন মুনা, ২০১৫ সালে প্রতিষ্ঠিত মুনা'স হেঁশেল এর প্রতিষ্ঠাতা। নিজ কর্মদক্ষতায় আচার, পিঠাপুলি ও রান্নাকে কাজে লাগিয়ে তিনি আজ সফল নারী উদ্যোক্তা। বিভিন্ন প্রতিকূলতা তার কাছে হার মেনেছে। তিনি পেয়েছেন ব্যবসায়িক সাফল্য এবং বিভাগীয় জয়িতার পুরস্কার।

ফারিয়া আহমদ, একজন সফল উদ্যোক্তা। তিনি পর্যটক ও স্থানীয়দের জন্য বেবি ফুড, শুকনো ফল ও তেল উৎপাদন করেন। উৎপাদন ও প্যাকেজিং-এ নারীদের কর্মসংস্থান তৈরি করেছেন তিনি। ফারিয়া আহমদের কর্মোদ্যোগ কক্সবাজারের নারীদের ডিজিটাল উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করে জয়িতা পুরস্কার পেয়েছেন তিনি।

আফরিন সুলতানা সুমি, ঘরোয়া স্বাদ বাই আফরিন সুমি-এর প্রতিষ্ঠাতা। পিঠা, পুলি ও শুঁটকির মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে সমৃদ্ধ করছেন। নারীদের রান্না ও ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষণ ও কর্মসংস্থান দিয়েছেন এবং পরিবার ও উদ্যোক্তা জীবনের সফলতা পেয়েছেন তিনি।

রেখা বড়ুয়া, একজন উদ্যোক্তা ও কমিউনিটি লিডার। নারীর অধিকার ও নিরাপত্তা এবং নারীদের জীবিকা ও কর্মসংস্থানে সহায়তা করেছেন। তিনিও জেলা পর্যায়ে জয়িতা পুরস্কার পেয়েছেন।

রওনক আরা খান, রওনক কুক আর্ট এর প্রতিষ্ঠাতা। মেলা ও উৎসবে রাখাইন-বাঙালি খাবারের প্রচার করেছেন তিনি। একজন চিকিৎসক হয়েও নারীদের কর্মসংস্থান নিয়ে কাজ করে তিনি একজন সফল উদ্যোক্তা। তিনিও জয়িতা পুরস্কার পেয়েছেন। -খালেদ শহীদ (রামু)

গ্রীষ্মকালীন ক্রীড়ার ফুটবলে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

গ্রীষ্মকালীন ক্রীড়ার ফুটবলে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস :

চকরিয়ায় ৫২তম জাতীয় স্কুল এন্ড মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। এরই মধ্যদিয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ নিশ্চিত করে দলটি। চকেউবি টিমের সার্বিক তত্ত্বাবধান করেন সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম, সাজ্জাদ হোসাইন ও ওসমান গণি।

সন্ধ্যায় খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাসসহ উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ রকমারি পুরস্কার তুলে দেন।

এদিকে ফুটবলে চ্যাম্পিয়ন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ।

ইউএনও চকরিয়ার সাথে বদরখালী সমিতির নতুন কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

ইউএনও চকরিয়ার সাথে বদরখালী সমিতির নতুন কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। 

বুধবার (২৪সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি দিদারুল ইসলাম মজিদ ও সম্পাদক মো: মঈন উদ্দিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। 

বিশ্বসেরা গবেষকের তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক

বিশ্বসেরা গবেষকের তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক

নিউজ ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। যা দেশে সর্বোচ্চ।

গত বছর এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছিলেন ১০ জন। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ এ, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।

স্বীকৃত গবেষকরা হলেন- এম. এ. খালেক, মো. মনজুর হাসান, মুহাম্মদ ইব্রাহিম শাহ, মো. আব্দুল মুকতাদির, মো. রাকিবুল হক, মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, নেপাল চন্দ্র রায়, অমিত আবদুল্লাহ খন্দকার, তসলিম উর রশিদ, আব্দুস সালাম, মো. নাজমুল হাসান, কাজী মতিন উদ্দিন আহমেদ, মো. শাদ সালমান, এম. রেজাউল ইসলাম, মোঃ কাওসার আহমেদ, খাদিজা কুবরা, এম. এস. রহমান, তাওসিফুর রহমান, আনিছুর রহমান, সৈকত মিত্র, এম. মঈনুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. আবু বিন হাসান সুসান, মোহাম্মদ মিজানুর রহমান, এম. ফেরদৌস, মো. আব্দুল কুদ্দুস, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, মোহাম্মদ বিল্লাল হোসেন, মো. রবিউল হাসান, আল সাকিব খান পাঠান, মো. আব্দুর রাজ্জাক, অনিমেষ পাল, শেখ এম. এম. ইসলাম এবং মোহাম্মদ আব্দুর রশিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় শিক্ষক ও গবেষকদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই স্বীকৃতি শুধু শিক্ষক ও গবেষকদের অসাধারণ অর্জনকে তুলে ধরে না বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার বিকাশ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটায়। এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উপাচার্য আরো বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষক ও গবেষকদের জন্য একটি টেকসই অনুকূল পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত এক বছর ধরে গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে উৎসাহিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক গবেষণা সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার মতো নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।

কিডনি রোগে মারা গেছে শিশু সোহান

কিডনি রোগে মারা গেছে শিশু সোহান

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরিফুল আমিনের ছেলে সা'দ বিন শরিফ সোহান কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদে জোহর দুপুর ২টায় চকরিয়া আমজাদিয়া ফাজিল মাদরাসা মাঠে শিশু সোহানের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।