ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চকরিয়া উপজেলা জামায়াতের আলোচনা সভা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চকরিয়া উপজেলা জামায়াতের আলোচনা সভা

চকরিয়া টাইমস: 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) চকরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় জামায়াতের চকরিয়া উপজেলা সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুর, সাংগঠনিক সেক্রেটারী মাস্টার মোহাম্মদ হোছাইন, প্রশিক্ষণ সম্পাদক মাস্টার রশিদুর রহমান , অর্থ সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাসূল (সা.) মানবজাতির মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ বিশ্ববাসীর জন্য অনুসরণীয় ও আদর্শিক পথনির্দেশ। তাঁরা আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অবিচার দূর করতে হলে আমাদের প্রিয় নবী করীম (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা আবশ্যক। ইসলামের দাওয়াত ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুব সমাজকে রাসূল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে পারলে শান্তিময় সমাজ গঠন সম্ভব হবে।

পরে মহানবী (সা.)-এর উম্মতের ঐক্য, মুসলিম বিশ্বের শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ম্যাক্স হাসপাতাল চকরিয়ার উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার

ম্যাক্স হাসপাতাল চকরিয়ার উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার

চকরিয়া টাইমস:  

চকরিয়া পৌরশহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ম্যাক্স হাসপাতাল লিঃ চকরিয়া শাখার উদ্যোগে পল্লী চিকিৎসক-ধাত্রীদের দক্ষতা, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে “স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার” হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দুইটায় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ জন বাহাদুর ত্রিপুরা’র সভাপতিত্ব অনুষ্ঠিত সেমিনারে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন  হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আক্কাস উদ্দিন ও ইসলামী সংগীত পরিবেশন করেন কম্পিউটার অপারেটর মোহাম্মদ আশেক উল্লাহ। 

হাসপাতাল ম্যানেজার মঈন উদ্দিনের পরিচালনায় এবং এসিস্টেন্ট ম্যানেজার কাম সুপারভাইজার রায়হান মোহাম্মদ পামিরের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এডমিন ডিরেক্টর ডাঃ নুরুল আমিন খান। 

অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞ চিকিসৎসক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মেডিকেল ডিরেক্টর ডাঃ আবদুল মান্নান, ডাঃ মামদুহা রহমান ও ডাঃ নয়ন পাল। 

এছাড়া সেমিনারে অংশগ্রহণকারী অর্ধশতাধিক ধাত্রী ও পল্লী চিকিৎসকদের মধ্য থেকেও অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। এসময় হাসপাতাল প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী’র বিদায় সংবর্ধনা সম্পন্ন

উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী’র বিদায় সংবর্ধনা সম্পন্ন

চকরিয়া টাইমস:  

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদীর বিদায় সংবর্ধনা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযহারী। 

এতে সংবর্ধিত অতিথি ছিলেন মাদরাসার সাবেক উপাধ্যক্ষ সদ্য নিয়োগপ্রাপ্ত কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। 

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক এস.এম হেলাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা বিদায়ী উপাধ্যক্ষের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষার্থীদের পক্ষে ইবরাহিম ফারুক সিদ্দিকী। এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মাদরাসা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান ও বিদায়ী সংবর্ধিত অতিথির হাতে বিশেষ সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয়। পরে মাদরাসার সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।  

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৫০ হাজার জরিমানা

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৫০ হাজার জরিমানা

চকরিয়া টাইমস:

চকরিয়া পৌর এলাকার মগবাজারস্থ আর-রহমান বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট বেকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

এদিকে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।
চকরিয়ায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নতুন ওসি তৌহিদুল আনোয়ার

চকরিয়ায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নতুন ওসি তৌহিদুল আনোয়ার

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 

চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন চকরিয়া থানার নবাগত ওসি মো. তৌহিদুল আনোয়ার। 

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় চকরিয়ার সার্বিক আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি এ সভার আয়োজন করেন। 

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন তথ্য তুলে ধরে কর্মরত সাংবাদিকেরাও বক্তব্য রাখেন। 

এসময় থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও চকরিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ বাসযোগ্য চকরিয়া উপজেলা গড়তে ঐক্যমত পোষণ করেন।  


ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ

চকরিয়া টাইমস: 

ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগি সংগঠন চকরিয়ার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) বিকাল চারটায় অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আবদুল কাদের প্রাইম। তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

মিছিলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চিরিংগা ফুলকলির সামনে এসে শেষ হয়। এরআগে গণঅধিকার পরিষদ চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট আমিনুল এহসানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় গণঅধিকার পরিষদ জেলা সভাপতি হেলাল উদ্দিনসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশ থেকে গণঅধিকার পরিষদের চেয়ারম্যান সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।    

সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : ড. হামিদ আযাদ

সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : ড. হামিদ আযাদ

চকরিয়া টাইমস : 

ঢাকাস্থ কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ সহযোগি সংগঠনের জনশক্তিদের নিয়ে এক প্রীতি সমাবেশ শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর সুপ্রীম কোটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

বিশিষ্ট ব্যাংকার সাবেক ছাত্রনেতা মো. জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ৫৩ বছরের বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট রয়েছে কোনোটা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আমরা এ যাবৎকালেও একটি সুন্দর নির্বাচন পায়নি। এখনও আমাদেরকে স্বাধীন দেশে ৫৩ বছর পরেও নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয় যে; ‘আমরা একটি সুষ্ঠু নির্বাচন চায়’। বিপ্লবের পরে আমাদের মাঝে আকংখা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশার জায়গায় আমরা মনে করেছিলাম আমাদের মধ্যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের জেল, জুলুম, নির্যাতন, গুম, খুনের ঘটনা থেকে কিছু মানুষের শুভবুদ্ধির উদয় হবে। কিন্তু দুর্ভাগ্য; আওয়ামী লীগের যেমন মানুষ হত্যা করে কোন অনুসূচনা নাই বলে রাজনীতিতে কথা আছে, আর যারা এতো ধাক্কাধুক্কা পিটুনি খাইয়াও আবারো পুরানো সুরে গান গায় তাদেরও কোনো অনুসূচনা হয়েছে বলে এ জাতি মনে করে না। এ জন্য দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে নীতি নৈতিকতার মূল্যবোধে রাষ্ট্রকে দাঁড় করাতে হবে। পাশাপাশি যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তাদেরকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নৈতিকতা বোধ সম্পন্ন নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীর রাষ্ট্র ক্ষমতায় সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। 


এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, পৌর আমীর মো. আরিফুল কবির ও বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান চৌধুরী মানিক। 

এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মদ রিদুয়ান, সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান, এডভোকেট মুজিবুল হক জামিলসহ ঢাকাস্থ চকরিয়া ও পেকুয়ার জামায়াতে ইসলামীসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


চকরিয়া মহিলা কলেজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান

চকরিয়া মহিলা কলেজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলার নারী শিক্ষার্থীদের নিরাপদ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অভিভাবকদের আস্থা ও ভরসার ঠিকানা চকরিয়া আবাসিক মহিলা কলেজ পরিদর্শন করেছেন লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেভিড জেকম্যান।

রোববার (২৪আগস্ট) দুপুরে তিনি গবেষণার কাজের জন্য আজ চকরিয়া আবাসিক মহিলা কলেজে পরিদর্শনে আসেন।


এসময় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জুবাইদুল হক, কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য, তরুণ শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোহাম্মদ আরফাতসহ কলেজ শিক্ষক-শিক্ষিকার সাথে মতবিনিময় করেন এবং কলেজের সার্বিক পরিবেশও পরিদর্শন করে সন্তোষজনক বলে মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি নানা ক্ষেত্রে অসমান্য অবদান রেখে চলছে।

চকরিয়া সরকারি কলেজে আবারো অধ্যক্ষের দায়িত্ব পেলেন নুসরাত জাহান

চকরিয়া সরকারি কলেজে আবারো অধ্যক্ষের দায়িত্ব পেলেন নুসরাত জাহান

চকরিয়া টাইমস: 

চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নাসির উদ্দীন আহমদের বদলিজনিত  কারণে আবারো ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অধ্যাপিকা নুসরাত জাহান। 

আজ রোববার (২৪ আগস্ট) কলেজের সিনিয়র শিক্ষক নুসরাত জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনরায় দায়িত্বভার বুঝিয়ে দেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ। 

এদিকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান- কলেজের লেখাপড়ার মানোন্নয়ন এবং সার্বিক দায়িত্ব পালনে সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতের ভূমিকা ইতিবাচক ও প্রশংসনীয় : আবদুল্লাহ আল ফারুক

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতের ভূমিকা ইতিবাচক ও প্রশংসনীয় : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা কেন্দ্রীয় হরিমন্দিরে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী অনুষ্ঠান পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। 

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩টায় তিনি অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। 

পরিদর্শনকালে জননেতা আবদুল্লাহ আল ফারুক বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতে ইসলামীর ভূমিকা সবসময় ইতিবাচক ও প্রশসংনীয়। দেশের সংকটময় মুহুর্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে মন্দির, গীর্জাসহ ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছিলো জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সনাতনী সম্প্রদায়ের একই পরিবারের ৫জন নিহতের ঘটনায় আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নির্দেশে সবার আগে সামর্থ অনুযায়ী অর্থ সহায়তা নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। 

এধরনের অসংখ্য মানবিক সহযোগিতায় জামায়াতের ভূমিকা ছিলো অতন্দ্র প্রহরীর ন্যায়। যা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সুন্দর সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিতসহ সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 

পরে তিনি হরিমন্দিরের বিভিন্ন স্থান ঘুরেফিরে দেখেন এবং জামায়াতে ইসলামীর তরফ থেকে মন্দির উন্নয়ন কাজে সম্পৃক্ত হবার আশ্বাস প্রদান করেন আয়োজকদের।

এসময় চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, চকরিয়া প্লেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি নারায়ণ কান্তি দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশসহ মন্দির ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।