ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার হারবাং ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ শুক্রবার (২৫ জুলাই) হারবাং উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, “ সামগ্রিক বাস্তবতায় ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।” তিনি বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও সামাজিক বৈষম্য ভয়াবহ আকারে দেখা দিয়েছে উল্লেখ করে বলেন, “আদর্শিক সচেতনতা, নৈতিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে আজকের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই। সুতরাং তাদেরকে কেবল শারীরিক নয়, চিন্তাগতভাবেও প্রস্তুতি নিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। 

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহাম্মদ শেখ, জামায়াত নেতা মাওলানা নুরুল আলম, মোহাম্মদ জুনাইদ প্রমুখ।

চকরিয়ায় শান্তি-সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

চকরিয়ায় শান্তি-সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

চকরিয়া উপজেলায় নানান ধর্মের ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। সকলের মধ্যে সৌহার্দপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে হলে তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসা দরকার। একমাত্র তারুণ্যের আওয়াজই পারবে এলাকায় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, জাতিগত সহিংসতা বন্ধ ও প্রশমন করতে। 

এই উপলব্ধি অনুধাবন করে চকরিয়ায় ১টি কলেজ ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নাটকের মাধ্যমে সম্প্রীতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এই নাটকের মাধ্যমে তরুণরা একত্রতি হয়ে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর সম্প্রীতি সুরক্ষায় আওয়াজ তোলার মনোভাব সৃষ্টি হবে এবং একত্রিত হয়ে প্রাতিষ্ঠানিকভাবে ক্লাব গঠন করবে। 

দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের ইয়ুথ পিস এম্বাসেডর প্রুপের অন্যতম সামাজিক উদ্যোগ শান্তি ও সম্প্রীতি সুরক্ষায় তারুন্যের আওয়াজের আয়োজনে চকরিয়া মঞ্চ নাটক প্রদর্শিত হয়। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়। গত ২৪জুলাই-২০২৫ সকাল ১০টায় চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সমন্বয়কারী শাহ মোহাম্মদ জাহেদ। 

অনুষ্ঠানে চকোরী পৌর আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি মোহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পিএফ জির ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, প্রভাষক সুজাতা চৌধুরী, চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ওসমান গণি, ওয়াইপিএজির সমন্বয়কারী ইশফাতুল হাসান, ওয়াইপিএজির সহ-সমন্বয়কারী আবু তৈয়ব আজাদ, সহ-সমন্বয়কারী সাদিয়া সোলতানা সোনিয়া, ওয়াইপিএজির সদস্য, মোবারক করিম ফাহিম, সুমাইয়া সোলতানা, নাজিফা নাহি মনি, রিদুয়ানুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

ছোট্ট পলিব্যাগ। কিংবা ক্ষুদ্র স্ট্র। একবারই ব্যবহারযোগ্য। এমনসব প্লাস্টিক উপকরণ। ব্যবহারও হয় স্বল্প সময়ের জন্য। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে। কিন্তু এসবের দূষণটা মারাত্মক ক্ষতিকর। ক্ষতির প্রভাবটাও দীর্ঘস্থায়ী। সর্বত্রই ঘটছে দূষণ। মাটি, পানি, বায়ু। বাদ যাচ্ছে না কোনোটাই। এতে ক্রমে দূষিত হচ্ছে পরিবেশ। ঝুঁকিতে পড়েছে মানব জীবন। অস্তিত্বের হুমকিতে পৃথিবীর সকল প্রাণবৈচিত্র। 

তবে ক্ষতিকর দূষণ থেকে বাঁচার উপায়টা কঠিন নয়। সহজ। হাতের কাছেই রয়েছে বিকল্প। প্রয়োজন কেবল সদিচ্ছার। ক্ষতিকর প্লাস্টিক পণ্য বর্জন। এর পরিবর্তে নিরাপদ ও দ্রুত পচনশীল কাগজ, কাঠ, বাকল, পাতায় তৈরি পণ্যের ব্যবহার। এতেই সমাধান। এর মাধ্যমে আমরা গড়তে পারি নিরাপদ পরিবেশ। নিরাপদ বসতি। এমন সব উচিত কথা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য। অথবা সত্যকথন। ছড়িয়ে দিলো সচেতনতার আলো। সাবলীল উপস্থাপনায় মন্ত্রমুগ্ধের মতো আত্মস্থ করলো শিক্ষার্থীরা। 

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র আয়োজনে গত বৃহস্পতিবার ২৪ জুলাই-২০২৫ চকরিয়ার বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয়ক এমন সচেতনতামূলক কার্যক্রম প্রতিষ্ঠানের রতœগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগারের পাঠকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে পরিবেশের জন্য পলিথিনের নানা ক্ষতিকর দিক তুলে ধরে এর ব্যবহার বন্ধের পাশাপাশি বিকল্প উপকরণ ব্যবহারে সচেতনতা তৈরিতে আলোচনা, প্রেজেন্টেশন, ভিডিওচিত্র প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময়, গল্পবলাসহ নানা কার্যক্রম পরিচালিত হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বেলা এ আয়োজন করে। 

ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মহি উদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস। সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করেন বেলার চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর মনিরা পারভিন রুবা। 

ভার্চু স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবু জুনাইদ, শেফায়েত হোছাইন, তাসমিন আক্তার, তাহিয়া জন্নাত ও কিরণ জন্নাত আয়াত এই অনুষ্ঠানের কার্যক্রমসমূহ বাস্তবায়নে দায়িত্ব পালন করে।


হারবাং উন্নয়ন সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

হারবাং উন্নয়ন সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া টাইমস: 

চকরিয়ার হারবাং থেকে ২০২৪-২৫ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত এবং ২০২৫ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় হারবাং হোটেল কক্স ওয়ে ইন-এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারবাং উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সাখাওয়াত হোসাইন শিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়ার সাংগঠনিক সম্পাদক ও হারবাং উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোহাম্মদ বখতেয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সরকারি কর্মকর্তা আবুল আহমদ বলেন, “শুধু শিক্ষিত হলেই চলবে না, আমাদের পিতা-মাতাকে সম্মান করতে হবে। কৃষক-শ্রমিকের সন্তান হিসেবে হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই। নিজ মেধা ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে এগিয়ে যেতে হবে। একইসঙ্গে আমাদের এলাকার প্রতি দায়বদ্ধতাও স্মরণে রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসাইন শিপন বলেন, আপনাদের মেধার স্বীকৃতি দিতে আজকের এ আয়োজন। আপনারা এগিয়ে যাচ্ছেন এটা অনেকেই দেখতে চায় না। সমাজের তথাকথিত মোড়লদের না চাইলেও আপনাদের থেমে গেলে চলবে না। হারবাংয়ের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বালু উত্তোলনের মতো অন্যায়ের বিরুদ্ধে তরুণ-তরুণীদের সোচ্চার হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহিম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল হক নুর। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব, গয়ালমারা মাদ্রাসার শিক্ষক রুবেলসহ আরও অনেকে।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা পালন করতে হবে : জেলা আমীর নুর আহমদ

জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা পালন করতে হবে : জেলা আমীর নুর আহমদ

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার উদ্যোগে চকরিয়া অঞ্চলের চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার রুকন (সদস্য) সম্মেলন সম্পন্ন হয়েছে।  

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী। 

তিনি বলেন, আমাদের সামনে বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এগিয়ে যেতে হবে। কক্সবাজার জেলার প্রতিটি আসনে প্রস্তুতি চলছে, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী নির্বাচন জাতির জন্য একটি যুগান্তকারী সন্ধিক্ষণ। এই নির্বাচনে আমাদের ন্যায়, ইনসাফ ও জনমতের বিজয়ের যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে আমাদের বিজয় অর্জন করতেই হবে। তিনি আরও বলেন, জনগণকে সাহস, ত্যাগ ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে অংশগ্রহণ করতে হবে। 

অধ্যক্ষ আনোয়ারী আশাবাদ ব্যক্ত করে বলেন, “যদি আমরা সুসংগঠিতভাবে অগ্রসর হই, ইনশা’আল্লাহ আগামী নির্বাচনেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে।” 

জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট শাহজাহানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম,সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী ও কর্মপরিষদ সদস্য আখতার আহমদ। 


এসময় চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভূক্ত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভূক্ত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন

চকরিয়া টাইমস: 


চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডার গার্টেনসহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চকরিয়া আদালত এলাকার প্রধান সড়কে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার অর্ধশতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ অসংখ্য শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

এসোসিয়েশনের চকরিয়া উপজেলা সভাপতি চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখেরের সভাপতিত্বে ও সেক্রেটারি সাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ.এম নুরুল হান্নান, অর্থ সম্পাদক মো. শহিদুল আলম, চাইল্ডস মর্ডান স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ শিক্ষক নেতৃবৃন্দ। ন্যায্য এ দাবির সাথে একাত্মতা পোষন করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়। যার অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

এদিকে সমাবেশে বক্তারা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঘোষিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ক্ষোভে ফেটে পড়েন।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘শিক্ষা অধিকার, অনুগ্রহ নয়’ এবং ‘আমার শিশুর বিচার তার মেধায় চাই’ এসব স্লোগান দিতে থাকেন।

বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত সরাসরি সংবিধান পরিপন্থি এবং বৈষম্যের একটি ন্যক্কারজনক উদাহরণ।

তারা বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও জাতীয় শিক্ষাক্রমে পাঠ গ্রহণ করে, বছরজুড়ে প্রস্তুতি নেয়। অথচ প্রতিষ্ঠান সরকারি নয় এই অজুহাতে তাদের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এতে প্রশ্ন উঠছে, ‘শিক্ষা কি প্রতিষ্ঠাননির্ভর, না শিক্ষার্থীর যোগ্যতা ও মেধাভিত্তিক?’

বক্তারা আরও জানান, সরকার যদি সত্যিই বৈষম্যবিরোধী অবস্থানে থাকে, তাহলে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে সকল বেসরকারি প্রা. বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

শহীদ আহসান হাবিবের পরিবারে জেলা প্রশাসক সালাহউদ্দিন : তুলে দেন ৫০হাজার টাকার চেক

শহীদ আহসান হাবিবের পরিবারে জেলা প্রশাসক সালাহউদ্দিন : তুলে দেন ৫০হাজার টাকার চেক

চকরিয়া টাইমস : 

জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারে নিহত চকরিয়ার ফাঁসিয়াখালীস্থ শহীদ আহসান হাবিবের পরিবারে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে এ আর্থিক সহায়তা তুলে দেন।

তিনি বলেন, “শহীদদের ত্যাগ জাতির জন্য অনন্ত অনুপ্রেরণার উৎস। তাঁদের পরিবারের খোঁজ খবর নেয়া আমাদের দায়িত্ব। এই ক্ষুদ্র সহায়তা তাঁদের পাশে দাঁড়ানো একটি প্রয়াস মাত্র।”

এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলাম, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইয়াছিন মিয়াসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে শহীদের রুহের মাহফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন জেলা প্রশাসক, ইউএনওসহ অন্যান্যরা।

এদিকে বিষয়টি নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া প্রতিনিধি শামসুল আলম সাঈদী জানান, আজ দুপুরে একটি এনজিও সংস্থা শহীদ আহসান হাবিবের পরিবারে ৫০ হাজার টাকার এ চেকটি প্রদানের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। 

এতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান চেকটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

চকরিয়ায় গ্রামীণ অবকাঠামো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

চকরিয়ায় গ্রামীণ অবকাঠামো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটার আওতায় উপজেলা প্রশাসনের বরাদ্ধকৃত অর্থের বিপরীতে বাস্তবায়নকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজসমূহ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরাও সাথে ছিলেন।

মাইলস্টোন স্কুলে হতাহতদের জন্য জামায়াতের দো'য়া অনুষ্ঠান

মাইলস্টোন স্কুলে হতাহতদের জন্য জামায়াতের দো'য়া অনুষ্ঠান

চকরিয়া টাইমস :

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য দো'য়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরানা পল্টনস্থ ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে দুপুরে এ দো'য়ার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম কামাল উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান হাসান, শাহীন আহমদ খান প্রমুখ।
মাইলস্টোন ট্রাজেডীতে আহতদের ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে জামায়াত

মাইলস্টোন ট্রাজেডীতে আহতদের ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে জামায়াত

চকরিয়া টাইমস :

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এ সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তা'য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।