সংযুক্ত আরব আমিরাতে চকরিয়া প্রবাসী ইউনিয়নের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া টাইমস: 

প্রবাসে ঈদের আনন্দকে ভাগাভাগি আর পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে চকরিয়া প্রবাসী ইউনিয়ন ও চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি (রেজি: নং-২৫৪৪) এর ঈদ পুনর্মিলনী এবং সংবর্ধনা অনুষ্ঠান| 

ঈদের দ্বিতীয়দিন বৃহস্পতিবার (২৮ মে) দুবাইয়ের আল মামজার পার্কে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মিলিত হয় দুবাইয়ে অবস্থানরত চকরিয়া উপজেলার শতাধিক প্রবাসী|

সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি শাহিনুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আলী হোছাইন, সিনিয়র সাধারণ সম্পাদক এম আলাউদ্দিন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসেন, খান বাহাদুর আবু হেনা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ এমরান খান, প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর হোসেন,  সিনিয়র সদস্য জয়নাল উদ্দিনসহ অন্যান্যরা| 

বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত চকরিয়াবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা| এছাড়া প্রবাসীদের ভিসা-পাসপোর্ট জটিলতা নিরসনে সরকারের আন্তরিক সহযোগিতা ও সুনজর কামনা করেন বক্তারা| 

আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও নিজেদের শেকড় ও সামাজিক বন্ধন ধরে রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে|

পরে ঈদ শুভেচ্ছা বিনিময়, সংবর্ধনা প্রদান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় এই আয়োজন|

উল্লেখ্য, চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির বর্তমানে নেতৃত্বে রয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রিদুয়ানুল ইসলাম নিরব|


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: