সাম্যের বাংলাদেশ বিনির্মাণে ত্যাগের নজরানা পেশ করতে হবে : জেলা আমীর নুর আহমদ

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর নূর আহমদ আনোয়ারী বলেছেন, কুরবানির মূল ভিত্তি হলো হযরত ইবরাহীম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর মহান আত্মত্যাগের ঘটনা| আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়ে তাঁরা আত্মত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই স্মরণে এই ইবাদত পালিত হয়| তিনি আরও বলেন, কুরবানি আমাদের মাঝে দানশীলতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সব ধরনের অহংকার ও লোভ-লালসা দূর করতে সাহায্য করে| তাই কুরবানির শিক্ষাকে কাজে লাগিয়ে সাম্যের বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের নজরানা পেশ করতে হবে| 

রোববার (৩১ মে) কক্সবাজারের জোয়ারিয়ানালায় স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন| 

এতে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ রফিক, উপজেলা সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, উপজেলা সমাজকল্যাণ সেক্রেটারি ˆসয়দ সোহরাব হোসেন, উপজেলা মানবসম্পদ সেক্রেটারি মাওলানা বশির উদ্দিন, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স ও জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান|

জোয়ারিয়ানালা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ ঈসার সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক জামায়াতের সভাপতি লোকমান হাকিম, সহ-সেক্রেটারি নুরুল আবছার, অফিস সেক্রেটারি কাওছার আল-মামুন, সাবেক সভাপতি মাওলানা মুনির আহমদ, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মুকশিদ আলী চৌধুরী, উপজেলা পরিবহন শ্রমিক জামায়াতের সেক্রেটারি কবির উদ্দিন আরিফ, ইউনিয়ন জামায়াতের ওলামা সেক্রেটারি হাফেজ আজিজুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ| 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: