চকরিয়া টাইমস:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে হতদরিদ্র অসহায় শতাধিক পরিবারের মাঝে কোরবানির কাঁচা গোশত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে)-২০২৬ চকরিয়া পৌরসভা মগবাজার স্টেশন জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয় থেকে একাধিক টিম ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ঘরে ঘরে গিয়ে এসব গোশত পৌঁছে দেন।
এ কার্যক্রমের সার্বিক তত্বাবধান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার সহকারী সেক্রেটারি তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ আতিকুর রহমান।
মাংস বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬নং ওয়ার্ড সভাপতি মু. জামাল হোছাইন।
এসময় ওয়ার্ড জামায়াতের রুবেল, গিয়াস, তারেক, দিদারসহ ১০-১২জনের একাধিক টিম গোশত বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

0 comments: