চিরিংগা ইউনিয়ন জামায়াতের প্রবীণ কর্মী আব্বাস আহমদের জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস: 


চকরিয়ার চিরিংগা ইউনিয়ন জামায়াতের প্রবীন ত্যাগী ও নিবেদিত কর্মী পালাকাটা ১নং ওয়ার্ড ঘিলাতলী গ্রামের বাসিন্দা পালাকাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক দপ্তরি আব্বাস আহমদের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুর দুইটায় পালাকাটা ঘিলাতলী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযায় অংশগ্রহণ করেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের এমপি প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়ার কৃতি সন্তান আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর বিশিষ্ট সমাজসেবক আরিফুল কবির ও চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, চিরিংগা ইউনিয়ন জামায়াতের প্রবীণ কর্মী আব্বাস আহমদ মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: