চকরিয়ায় বিজয় র‌্যালি সফল করতে পৌরসভা জামায়াতের স্বাগত মিছিল

চকরিয়া টাইমস: 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি বর্ণাঢ্য বিজয় র‌্যালি সফল করার লক্ষ্যে চকরিয়ায় স্বাগত মিছিল বের করেছে পৌরসভা জামায়াত। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। মিছিলটি জনতা মার্কেট মসজিদ থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীর সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন পৌর আমীর মো. আরিফুল কবির।

এসময় জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, মো. জিয়াউল করিম, হাফেজ মুহাম্মদ জুনায়েদসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা; মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালি কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহবান জানান। 

উল্লেখ্য, চকরিয়া উপজেলা, পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পেকুয়া উপজেলা শাখার যৌথ আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় ৫৪তম মহান বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালি চকরিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হবে। র‌্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর বাসটার্মিনালে শেষ হবে। 

বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন চাকসু ভিপি মো. ইবরাহিম হোসেন রনি। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: