চকরিয়া টাইমস:
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।
বুধবার (৫ আগস্ট) এ উপলক্ষে আয়োজন করা হয় রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ। তিনি আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন।
এছাড়া দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ছলিম উল্লাহ সেলিমসহ অন্যান্য শিক্ষকগণ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের চমৎকার সৃজনশীলতা আর শিক্ষকদের দিক-নির্দেশনায় জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। এতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

0 comments: