চকরিয়া টাইমস:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই| যুবকদের হাতে অস্ত্রের পরিবর্তে কাজ এবং মাদকের পরিবর্তে কুরআন তুলে দিতে চাই | এমন বাংলাদেশ গড়বো যেখানে আয়নাঘর থাকবে না|
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার শহর জামায়াতের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন|
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে| এই পরিবর্তন বহুল আকাঙ্ক্ষিত পরিবর্তন| ˆবষম্য, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়াই করেছে| বিশাল আকাঙ্ক্ষা নিয়ে গণভোটের পক্ষে রায় দিয়েছে| রায় বাস্তবায়নে তালবাহানা চলবে না|
তিনি আরো বলেন, একটি জালিম সরকারের বিরুদ্ধে আমরা ১৭ বছর লড়াই করেছি| অবশেষে রক্ত দিয়ে বহুল আকাঙ্ক্ষিত পরিবর্তন যুবকরাই এনেছে| মাথা ঠান্ডা রক্ত গরম যুবকরা দেশেরা চেহারা পাল্টাতে পারে| যুবকদের সঙ্গে নিয়ে আমরা সিভিল ডিফেন্স গড়ে তুলবো| সমাজের সমৃদ্ধির ক্ষেত্রে যুবকদের কাজে লাগাতে চাই| বিগত সরকারগুলোর সমালোচনা করে এড. এহসানুল মাহবুব যুবায়ের বলেন, যুবকদের কাজে লাগানোর পরিকল্পনা কোন সরকার নেয়নি| যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিচ্ছে| সন্ত্রাসী কাজে ব্যবহার করা হচ্ছে|
তিনি বলেন, দেশের অস্ত্র ও কারাগারের করিডোর হয়ে গেছে কক্সবাজার| সীমান্তের উপারে ফেনসিডিল কারখানা| বাধাহীন ঢুকছে মাদক| টার্গেট যুব সমাজ ধ্বংস করা|
তিনি আরো বলেন, যুবকদের বিরাট একটি অংশ বেকার| তাদের হাতে কাজ না থাকায় অপরাধে জড়াচ্ছে| মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে|
যুব বিভাগের পরিকল্পনার কথা তুলে ধরে এহসানুল মাহবুব যুবায়ের বলেন, যুবকরা স্বপ্ন নিয়ে বিদেশ গেলেও কর্মদক্ষতা না থাকায় স্বপ্নভঙ্গ হয়ে ফেরত আসছে দেশে| কর্মমুখী শিক্ষার মাধ্যমে যুবকদের হাতকে কর্মের হাতে পরিণত করতে চাই| আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ| বড় ধরণের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে| টগবগে যুবকদের আমরা জাতি গড়ার কাজে লাগাতে চাই|
প্রধান অতিথি বলেন, নির্বাচনের মাধ্যমে এসে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে| আমি-ডামি নির্বাচনে মানুষের অধিকার হরণ করেছে| ইতিহাসের ভয়ানক কুখ্যাত দলে পরিণত হয় আওয়ামী লীগ| বিএনপি সরকারকে এখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এডভোকেট যুবায়ের|
তিনি বলেন, সব জায়গায় ব্যাপক দলীয়করণ করছে বিএনপি| তাতে নিজেদের কবর রচনা করবে তারা| গণভোটের রায় বাস্তবায়ন না করলে আন্দোলন ছাড়া বিকল্প পথ থাকবে না বলে মন্তব্য করেন প্রধান অতিথি|
কক্সবাজার শহর যুব জামায়াতের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি এবং জেলা যুব জামায়াতের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক ও শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল|
এছাড়া বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার সরওয়ার কামাল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি যথাক্রমে বিশিষ্ট নজরুল গবেষক জিএএম আশেক উল্লাহ, অধ্যাপক শফিউল আলম খন্দকার, দরবেশ আলী মুহাম্মদ আরমান, আজিজুর রহমান, সাবেক ছাত্রনেতা ডা. কায়সার আমিন কায়েস, শ্রমিক নেতা মামুনুর রশীদ মামুন প্রমুখ|
সমাবেশে জামায়াত নেতা আবু নাঈম মুহাম্মদ হারুন, মুহাম্মদ শহীদুল্লাহ, আবদুল জব্বার, ইয়াসিন মোহাম্মদ আব্দুল্লাহ, মো. শওকত আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন|

0 comments: