আদর্শিক ও নৈতিক মূল্যবোধ অক্ষুন্ন রেখে নিজেদের অবস্থান সুদৃড় করতে হবে: মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আদর্শিক ও নৈতিক শক্তিতে যে দলের কর্মীরা যত বলিয়ান, সেই দলের অবস্থান, গ্রহণযোগ্যতা ও বিচরণ জনগণের কাছে তত'ই গ্রহণযোগ্য হয়। শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব নয়। যদি আদর্শিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি না থাকে। তাই জামায়াতের প্রত্যেক সদস্যকে আদর্শিক ও নৈতিক মূল্যবোধ অক্ষুন্ন রেখে রাজনৈতিক ময়দানে নিজেদের অবস্থান সুদৃড় করতে নিরলসভাবে কাজ চালিয়ে যেতে হবে। আদর্শকে বিসর্জন দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান এদেশের মানুষ কে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। দেশের তরুণ প্রজন্মের সাথে আপামর জনসাধারণ কাঁধে-কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশ থেকে তাদের কে বিতাড়িত করেছে। দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। সমাজ ও রাষ্ট্র থেকে বৈষম্য, বিভেদ দূর হওয়ার কথা ছিল। সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতার আলোকে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি ছিল। জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন করার অঙ্গীকার ছিল। কিন্তু বিএনপি সরকার গঠনের পর জাতির কাছে দেয়া সকল প্রতিশ্রুতি একে একে ভঙ্গ করে চলেছে। আমরা জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষের দিনে সরকারকে অবিলম্বে গণভোটের গণরায় মেনে জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনা করার আহ্বান জানাচ্ছি।
শনিবার (৪জুলই) কক্সবাজার জেলা জামায়াত আয়োজিত কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, আমরা এদেশের মানুষকে হেরার আলোয় আলোকিত করে সমৃদ্ধির উচ্চ শিখরে নিতে যেতে চাই। অফুরন্ত সম্ভাবনা নিয়ে আমাদের বাংলাদেশের অবস্থান। এদেশের তারুণ্য শক্তির অদম্য ইচ্ছা কে যদি আমরা সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে পারি, তাহলে অল্প সময়েই আমরা সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো। জাতিকে বিভাজিত রেখে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি হওয়া সম্ভব নয়। তাই ঐক্যবদ্ধ জাতি গঠনে জামায়াতে ইসলামী আগামী দিনে আরো দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে, এক্ষেত্রে জামায়াতের সদস্যদের বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, ড. নিজাম উদ্দিন ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক।
এসময় উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, কুতুবদিয়া উপজেলা আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি সাইদুল আলম, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী ও সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: