চকরিয়া টাইমস:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বাস্তবায়নের লক্ষ্যে মাতামুহুরী উপজেলার জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে|
সোমবার (২৯জুন) প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগি ও দানবীর আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ| তিনি বিভিন্ন প্রজাতির একাধিক গাছের চারা রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন|
মাদ্রাসা সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা আজিজুল হক মোজাদ্দেদীর সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ সিদ্দিকী| এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন|

0 comments: