চকরিয়া টাইমস:
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী সংগীত কর্মশালা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সসাসের নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসার পরিচালনায় এবং সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইনের ব্যাবস্থাপনায় এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সংগীতজ্ঞ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মাওলা, জাকির আবু জাফর, আহসান হাবিব খান, এমদাদুল হক এবং উজ্জ্বল ওয়াসিম।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ তোফাজ্জল হোসেন খান। এতে বিশেষ অতিথি ছিলেন সসাসের সাবেক নির্বাহী পরিচালক মোস্তফা মনোয়ার এবং আব্দুল্লাহ আল নোমান।
সসাসের সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইনের পরিচালনা এবং অফিস সম্পাদক হাদিউজ্জামান বুলবুলের ব্যবস্থাপনায় কর্মশালাটি বাস্তবায়িত হয়।
পাঁচ দিনব্যাপী এ আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন সসাসের সেক্রেটারিয়েটবৃন্দ। দেশজুড়ে আগত ডেলিকেটদের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।

0 comments: