চকরিয়া টাইমস:
মেধাবি শিক্ষার্থী নাদিম বন্ধুদের সাথে বাড়ির কিনারে নদী হওয়ায় যাচ্ছিল ওপারে জেগে উঠা চর দেখতে। আর চর দেখতে যাওয়া হয়নি তার। পরিবারসহ সকলকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ক্ষণজন্মা এ শিক্ষার্থী। চরের নিকটে চোরাগর্তে আটকা পড়ে সেখানেই প্রাণ হারায় সাংবাদিক পুত্র নুরে ইলাহি নাদিম।
চকরিয়ার মাতামুহুরী নদীতে ডুবে মারা গেছে ˆদনিক খবরপত্রের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার অলি উল্লাহর রনির মেজো ছেলে নুরে ইলাহি নাদিম (১৩)| শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে|
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড খোন্দকারপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলে নুরে ইলাহি নাদিম শুক্রবার অন্যান্য বন্ধুদের সঙ্গে বাড়ির পাশ্ববর্তী মাতামুহুরী নদীতে জেগে উঠা চরে বাড়ির পার থেকে ওপারে যাওয়ার জন্য হাঁটু পরিমাণ পানিতে নামে| পথিমধ্যে ওপারের কাছাকাছি পৌঁছালে; ঠাঁইহীন চোরাগর্তে তলিয়ে যায় নাদিম| অন্যান্য বন্ধুরা চরে পৌঁছাতে পারলেও নিখোঁজ নাদিমের আর যাওয়া হয়ে উঠেনি ওই চরে| পরে বন্ধুদের মাধ্যমে স্থানীয় পাড়া প্রতিবেশি ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে হাঁটু পানিতে থাকা চোরাগর্ত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়|
নাদিমের পিতা সাংবাদিক অলি উল্লাহ রনি জানান, ছেলেটির সাঁতারো জানা নেই| হাঁটু পানি দেখে ছুটির দিন হওয়ায় বন্ধুদের সাথে বিনোদনের জন্য নদীর ওপারে জেগে উঠা চরে যাচ্ছিলো| কিন্তু মহান আল্লাহর ইচ্ছায়এমন দুর্ঘটনার শিকার হবে; আমি ও আমার পরিবার ভাবতেই পারিনি|
এককইদিন আসরের নামাযোর পর বিকাল সাড়ে ৫টায় সাংবাদিক পুত্র চকরিয়া কোরক বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেনির ছাত্র নুরে ইলাহি নাদিমের নামাযে জানাযা খোন্দকারপাড়া নতুন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়| এতে ইমামতি করেন বিনামারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা এহসানুল হক সাঈদী|
জানাযাপূর্ব সমাবেশে সকলের দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের জেঠা (সেজো আব্বু) সাংবাদিক বি.এম হাবিব উল্লাহ|
নামাযে জানাযায় কর্মরত সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন| পরে মেধাবি শিক্ষার্থী নাদিমের মৃতদেহ মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়|
এদিকে চকরিয়ায় কর্মরত সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ| তিনি কিশোর নুরে ইলাহি নাদিমের রুহের মাগফিরাত এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন|

0 comments: