চকরিয়া টাইমস:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক কক্সবাজার জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ আল মোমিনের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
নতুন গঠিত কক্সবাজার জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) সমিতির কমিটিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শিহাব উদ্দিনকে সভাপতি, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আলীম সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন কাদেরকে সাংগঠনিক সম্পাদক ও মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রজ্জাককে দপ্তর সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন; ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিরোদবরণ পাল সিনিয়র সহ-সভাপতি, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শাহজাহান সহ-সভাপতি, হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা যুগ্ম সাধারণ সম্পাদক-১, কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক-১, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সরওয়ার কামাল সহ-সাংগঠনিক সম্পাদক, ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক অর্থ সম্পাদক, ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শুভ দে প্রচার সম্পাদক।
উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নবগঠিত জেলা কমিটি দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক।

0 comments: