নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে: মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে দিনব্যাপি রুকন (সদস্য) শিক্ষাশিবির-২০২৬ শনিবার (১১ এপ্রিল) চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, নব্য ফ্যাসিজম রুখে দিতে ঐকবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে। এ জন্য প্রয়োজন আজকের রুকন সদস্যদের অগ্রণি ভূমিকা। তাই সামাজিক সুবিচার ও ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জামায়াতে ইসলামীর রুকন দায়িত্বশীলদের আরো বেশি সোচ্চার ও সজাগ হতে হবে। 

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত রুকন শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। 

শিক্ষাশিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা শফিউল হক। এছাড়া বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ ও চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: