স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস: 

মহান স্বাধীনতা দিবস-২০২৬ এর কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পৌর কমিউনিটি সেন্টার মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। 

এতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস ছাড়া প্রতিযোগিতার আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। 

দৃষ্টিনন্দন সুশৃংখল কুচকাওয়াজ এবং মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে বিচারকদের নাম্বারে উভয় ইভেন্টে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন।

কুচকাওয়াজ টিমের সার্বিক তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমান, সহকারী শিক্ষক সাজ্জাদ হোসাইন ও রুহুল আমিন এবং ডিসপ্লে টিমে সার্বিক তত্ত্বাবধান করেন সিনিয়র শিক্ষক নার্গিস আক্তার, নরেশ রুদ্র টিটু, সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম ও অরুণাভ ভট্টাচার্য্য। 

এদিকে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে  চকরিয়া কেন্দ্রীয় কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ। তিনি উভয় টিমের তত্ত্বাবধাকারী শিক্ষক এবং শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: