চকরিয়ার জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা

চকরিয়া টাইমস: 

চকরিয়ার পূর্ব বড়ভেওলাস্থ জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬মার্চ) মাদরাসা মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আজিজুল হক মোজাদ্দেদী। আলোচনা সভায় শিক্ষকরা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে বক্তব্য রাখেন। এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। 

সভাপতির বক্তব্যে মাওলানা আজিজুল হক মোজাদ্দেদী বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদ ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্বাধীনতার ৫৫বছর হলেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এখনও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। যার কারণে বাংলাদেশের মানুষকে বারবার প্রাণ দিতে হয়। ২৪শের গনঅভ্যুত্থানের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে প্রায় শহীদদের পরিচয় হল তারা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি  দিনমজুর, রিক্সা কিংবা ভ্যান গাড়িওয়ালা। বিশেষ করে মহিলাদের অবস্থান ছিল সবচেয়ে শক্তিশালী। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আবারও পুরোনো কায়দায় চালাবার ষড়যন্ত্র হচ্ছে। এই চেষ্টা জনগণ প্রতিহত করবে। আজকে  রাষ্ট্র পরিচালনায় সরকারিদল-বিরোধীদল পরস্পর শত্রু নয়। বরং একে অপরের পরিপূরক। 

তিনি বলেন, উভয়েই জনগণের স্বার্থে দেশের মঙ্গলের জন্য কাজ করবে; এটাই জাতির প্রত্যাশা। এর মাধ্যমেই দেশের মানুষের মাঝে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: