সংসদের চলমান অধিবেশনেই সংবিধান সংস্কারে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: 

স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসমূহে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, বিএনপি জনরায়কে ভয় পায় আওয়ামী লীগের মতো। তাই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছে। এর পরিণতি শুভ হবে না।

গেল জাতীয় নির্বাচনে এক্সট্রা অর্ডিনারী ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি। ফায়সালা আল্লাহই করবেন।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৫ বছর ভেজাল ধরার ইলম অর্জন করতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ে আমাদের জিততে হবে।

বিএনপি'র উদ্দেশ্যে তিনি বলেন, ৫ আগস্ট থেকে শিক্ষা নিন। রাজনীতিতে আর নতুন সংকট যেন তৈরি না হয়। জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসাবে আপনাদের পাশে থাকবো। জাতীয় সংসদের চলমান অধিবেশনেই সরকারকে সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। চার কোটি মানুষের রায়কে অবজ্ঞা করার ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

বিএনপির কপাল খারাপ মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের কপাল খারাপ না। জনগণের কপালও খারাপ না। যারা কথা দিয়ে কথা রাখে না তাদের কপাল খারাপ।

তিনি বলেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। মানুষের জন্য আইন, আদালত ও সংবিধান। অবিলম্বে জন অভিপ্রায় অনুসারে জুলাই সনদ বাস্তবায়ন করতে পদক্ষেপ গ্রহণ করুন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ভোট হয়েছে জনগণের কাছে তা স্পষ্ট। জনরায়কে উপেক্ষা করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপরও দেশের শান্তি-শৃংখলার স্বার্থে কষ্ট চাপা দিয়ে ফলাফল মেনে নিয়েছে জামায়াত। তার মানে অন্যায়, অসত্য, অনিয়মকে আমরা মেনে নিবো না।

নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদকে কোন আদালতে চ্যালেঞ্জ করা যাবে না মর্মে বিএনপি স্বাক্ষর করেছিল। কিন্তু তারা বর্তমানে ১৮০ ডিগ্রি ব্যাক করেছে। জুলাই সনদ কি, বাড়ির কাজের মেয়েরাও বুঝে। শুধু বিএনপি বুঝে না! 

বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ ও সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম। 

এছাড়া বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আখতার উদ্দিন হেলালী, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মমতাজ উদ্দীন বাহারী, শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি শহিদুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি ঝিলংজা ইউনিয়ন আমীর মুহাম্মদ শহিদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নজরুল গবেষক জিএএম আশেক উল্লাহ ও সাবেক জেলা সভাপতি জাহেদুল ইসলাম নোমান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এডভোকেট শাহজালাল চৌধুরী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিমুল্লাহ  বাহাদুর, জেলা জামায়াত নেতা আবু তাহের চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম হারুন ও জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক।

শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান ও সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ আবদুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কামাল উদ্দিন। অনুষ্ঠানে ঈদের গান, দেশের গানসহ বিভিন্ন প্রেরণামূলক সংগীত পরিবেশন করেন শিল্পী অধ্যাপক ফরিদুল আলমের নেতৃত্বে নির্ঝর সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: