চকরিয়া টাইমস:
ক্রীড়াঙ্গণে বিশেষ ভূমিকা পালন করায় ক্রীড়া সংগঠক হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগি এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মামুনুর রশিদ মামুন।
সোমবার (২৩ মার্চ) কৈয়ারবিল ইউনিয়নের একটি সামাজিক সংগঠনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা লাভ করেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এমানুল হক ও সাধারণ সম্পাদক এম. মোবারক আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মামুনুর রশিদ মামুন সমাজসেবার পাশাপাশি যুব সমাজকে মাদকমুক্ত ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে ব্যক্তিগত অর্থায়নে মৌসুম কেন্দ্রিক ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টের টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। যার সম্পূর্ণ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বও নেন তিনি। তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের ক্রীড়া চর্চার প্রতি উদ্ভুদ্ধ করতে পৃষ্ঠপোষকতাও করেন তিনি।

0 comments: