চকরিয়া সরকারি হাসপাতালকে ১০০শয্যায় উন্নীতকরণে দুই সচিবের পরিদর্শন

চকরিয়া সরকারি হাসপাতালকে ১০০শয্যায় উন্নীতকরণে দুই সচিবের পরিদর্শন

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত অবস্থা ও চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব।

সোমবার (৪ মে) চকরিয়ার কৃতী সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শরীফ উদ্দীন ও আবদুর রউফ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে ফিরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন, স্বাস্থ্য প্রকৌশল দপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিশকাত উদ্দিন আহমদ।

পরিদর্শনকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সেবা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে দুই উপসচিব বলেন, শীঘ্রই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০শয্যায় উন্নীতকরণে প্রশাসনিক কার্যক্রমসহ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একইভাবে সিভিল সার্জন কক্সবাজার; কম সময়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন।
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিক্ষার মানোন্নয়নে ছওয়াবের কার্যক্রম

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিক্ষার মানোন্নয়নে ছওয়াবের কার্যক্রম

কামাল হোসেন আজাদ, কক্সবাজার: 

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসরত শিশুদের শিক্ষার মান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা “ছওয়াব” SAWAB (Social Agency for Welfare and Advancement in Bangladesh)। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় দাতা সংস্থার আর্থিক সহায়তায় সংস্থাটি দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। 

রোহিঙ্গা শিবিরগুলোতে বসবাসরত বিপুল সংখ্যক শিশু নিয়মিত কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত। এ বাস্তবতা বিবেচনায় ছওয়াব শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের জন্য কোয়ালিটি এডুকেশনসহ নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি করছে। এর আওতায় লার্নিং সেন্টার পরিচালনা, প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, শিক্ষাসামগ্রী বিতরণ এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংস্থাটির কর্মকর্তারা জানান- শুধু প্রাথমিক শিক্ষা নয়, বরং শিশুদের নৈতিক মূল্যবোধ, জীবন দক্ষতা এবং মানসিক বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মেয়েশিশুদের শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে শরণার্থী পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণে খাদ্য, পোশাক এবং অন্যান্য জরুরি সহায়তাও নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা মনে করছেন- এ ধরনের উদ্যোগ রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘমেয়াদে এই কার্যক্রম টিকিয়ে রাখতে ডোনারদের সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

ছওয়াবের প্রতিনিধি বলেন- “আমাদের লক্ষ্য হলো শিক্ষার মাধ্যমে রোহিঙ্গা শিশুদের একটি নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা। আমরা চাই তারা তাদের যেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়।”

বিশেষজ্ঞরা মনে করছেন- এমন উদ্যোগ শুধু শিক্ষা নয়, বরং সামগ্রিক মানবিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলছে এবং শরণার্থী সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখছে।

ক্যাম্প ইনচার্জগণ ছওয়াব পরিচালিত লার্নিং সেন্টার গুলো নিয়মিত পরিদর্শন করেন এবং তারা ছওয়াবের শিক্ষা কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন এবং রোহিঙ্গা ক্যাম্পের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবেও বিবেচনা করেন। এছড়াও এডুকেশন সেক্টরের বিভিন্ন ডোনার পার্টি লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

চকরিয়া জমজম ট্রমা সেন্টারের উদ্যোগে প্রান্তিক চিকিৎসকদের দ্বিতীয় ধাপের কর্মশালা সম্পন্ন

চকরিয়া জমজম ট্রমা সেন্টারের উদ্যোগে প্রান্তিক চিকিৎসকদের দ্বিতীয় ধাপের কর্মশালা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার জমজম ট্রমা সেন্টারের ব্যবস্থাপনায় প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের নিয়ে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী দ্বিতীয়ধাপের কর্মশালা শনিবার (২ মে) জমজম হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে| 

হাসপাতালের পরিচালক মো. কামাল হোছাইনের সভাপতিত্বে এবং পরিচালক জিএম রুকুন উদ্দীনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবদুল করিম| 

কর্মশালায় আলোচনা পেশ করেন হাসপাতালের ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ ফয়জুর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ অনিক সরকার পলাশ , অর্থোপেডিক্স সার্জন ডাঃ মোঃ বাবর আলী, প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ ও চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডাঃ এরফান উল্লাহ রায়হান| 

এসময় পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন, পরিচালক ফখরুল আনাম ও চকরিয়া পল্লী চিকিৎসক সমিতির সভাপতি খাইরুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|  

কর্মশালায় বক্তারা বলেন, চকরিয়াসহ দেশের প্রান্তিক পর্যায়ে বিশ্বমানের চিকিৎসাসেবা পৌঁছে দিতে যে স্বপ্ন নিয়ে জমজম ট্রমা সেন্টার পথ চলছে, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে সেই ¯^প্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে| আজকের উপস্থিত চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা|


কক্সবাজারে বার্ন ইউনিট চালুসহ আইসিইউ বেড বৃদ্ধির দাবিতে জাতীয় যুবশক্তির মানববন্ধন

কক্সবাজারে বার্ন ইউনিট চালুসহ আইসিইউ বেড বৃদ্ধির দাবিতে জাতীয় যুবশক্তির মানববন্ধন

চকরিয়া টাইমস: 

কক্সবাজারে আধুনিক বার্ন ইউনিট স্থাপন, আইসিইউ বেড বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ জনবল নিয়োগের দাবিতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩ মে) বিকাল ৪টায় জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনির স্থানীয় মুখপাত্র আসিফ বাপ্পী, শামিম ফরহাদ, মুহাম্মদ খালিদ বিন সাঈদ, জুনায়েদ হোসাইন ও ইঞ্জিনিয়ান জায়েদ বিন আমান। 

মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ পর্যটন জেলা হওয়া সত্ত্বেও এখানে এখনো আধুনিক বার্ন ইউনিট ও পর্যাপ্ত আইসিইউ সুবিধা গড়ে ওঠেনি। ফলে অগ্নিদগ্ধ ও গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে পাঠাতে হয়, যা অনেক ক্ষেত্রে জীবনহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

গণভোটের রায় বাস্তবায়নসহ একাধিক দাবিতে কক্সবাজারে জামায়াত জোটের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নসহ একাধিক দাবিতে কক্সবাজারে জামায়াত জোটের গণমিছিল

চকরিয়া টাইমস:  


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে কক্সবাজারে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| 

শনিবার (৩ মে) কক্সবাজার পৌরসভার সামনে বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান| 

কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সুজা উদ্দিন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূস, জেলা এনসিপি আহবায়ক অধ্যাপক আকতারুল আলম, সদস্য সচিব ওমর ফারুক, কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন| 

এসময় ১১দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| সমাবেশ শেষে গণমিছিল পৌরসভা এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদ&িক্ষণ করে ইসলামী ব্যাংকের সামনে গিয়ে সমাপ্ত হয়|


চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি হলেন আলী হোছাইন

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি হলেন আলী হোছাইন

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজমান প্রদেশের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোছাইন।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে ২বছরের জন্য ৪সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে মো. আলী হোছাইনকে সিনিয়র সহ-সভাপতি করা হয়।

ওই কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন মো. শাহিনুল ইসলাম। তাছাড়া মোহাম্মদ নুরুল হোছাইনকে সাধারণ সম্পাদক এবং এম. আলাউদ্দিন চৌধুরীকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক করা হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাত শাখার কমিটিতে প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় মো. আলী হোছাইনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ।

অন্যদিকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তায় সংযুক্ত আরব আমিরাত শাখার নতুন সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোছাইন মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে প্রবাসীদের প্রাণের সংগঠন চকরিয়া প্রবাসী ইউনিয়নকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের কমিটি গঠিত

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের কমিটি গঠিত

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে আগামী ২বছরের জন্য ৪সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দুবাই শাখার সাবেক সভাপতি বিশিষ্ট প্রবাসী সংগঠক শাহিনুল ইসলাম। কমিটিতে মোঃ আলী হোছাইনকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ নুরুল হোছাইনকে সাধারণ সম্পাদক এবং এম. আলাউদ্দিন চৌধুরীকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক করা হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাত শাখার নতুন কমিটিকে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন কমিটির নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয়বারের সভাপতি নির্বাচিত হলেন শাহিনুল ইসলাম

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয়বারের সভাপতি নির্বাচিত হলেন শাহিনুল ইসলাম

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং- ২৫৪৪) এর আওতাধীন চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দুবাই শাখার সাবেক সভাপতি বিশিষ্ট প্রবাসী সংগঠক শাহিনুল ইসলাম।

সম্প্রতি, চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাত শাখার সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৪জন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল-২০২৬) চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে শাহিনুল ইসলামকে সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি করে আগামী ২বছরের জন্য ৪সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।
ওই কমিটিতে মোঃ আলী হোছাইনকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ নুরুল হোছাইনকে সাধারণ সম্পাদক এবং এম. আলাউদ্দিন চৌধুরীকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক করা হয়।
এদিকে সংযুক্ত আরব আমিরাত শাখার কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় মো. শাহিনুল ইসলামকে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত চকরিয়া প্রবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত শাখার দ্বিতীয়বারের নির্বাচিত সভাপতি মো. শাহিনুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামীতে সংগঠনকে নিরপেক্ষ পরিচালনার মধ্যদিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের নিয়ে জমজম ট্রমা সেন্টারের কর্মশালা

প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের নিয়ে জমজম ট্রমা সেন্টারের কর্মশালা

চকরিয়া টাইমস: 

চকরিয়ার জমজম ট্রমা সেন্টারের ব্যবস্থাপনায় চকরিয়া উপজেলার পাশ্ববর্তী বিভিন্ন উপজেলায় কর্মরত প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের নিয়ে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা জমজম হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে| সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক মো. কামাল হোছাইন| 

জমজম হাসপাতাল পিএলসি’র এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড সিইও মো. গোলাম কবিরের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে অংশগ্রহণ করেন চকরিয়া সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিশকাত উদ্দিন মাহী, জমজম হাসপাতালের প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ অনিক সরকার পলাশ, অর্থোপেডিক্স সার্জন ডাঃ মো. বাবর আলী, ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রবাল বড়ুয়া, পরিচালক জি.এম রুকুন উদ্দীন, চকরিয়া পল্লী চিকিৎসক সমিতির সভাপতি খাইরুল আলম প্রমুখ| 

এসময় জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবদুল করিম, পরিচালক যথাক্রমে মুহাম্মদ শামসুদ্দিন, জালাল উদ্দিন, ফখরুল আনামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন| 

এদিকে জমজম হাসপাতাল পিএলসি’র এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড সিইও মোঃ গোলাম কবির তিনি তার বক্তব্যে- মানুষের দোরগোড়ায় মানসম্মত সঠিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রান্তিক চিকিৎসকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান|

সুরাজপুর তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা হেফজখানার ২দিন ব্যাপী বার্ষিক সভা সম্পন্ন

সুরাজপুর তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা হেফজখানার ২দিন ব্যাপী বার্ষিক সভা সম্পন্ন

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার চতুর্থ বারের মতো ২দিনব্যাপী বার্ষিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে|

স্থানীয় ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়|

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপি বার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম মাওলানা ক্বারী বদরুল ইসলাম এবং দ্বিতীয়দিন সভাপতিত্ব করেন ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদরসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল মন্নান এবং কৈয়ারবিলপাড়া ও নয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হোছাইন|

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন শাাখার সভাপতি তরুণ সমাজসেবক মুহাম্মদ সাইফুল কবির চৌধুরী| তিনি মাদ্রাসার সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে সাধ্যমতো সহযোগিতা প্রদানের আশ্বাস দেন|

মাহফিলের বিশেষ আকর্ষণ ছিলো হিফজ সমন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান| চলতি শিক্ষাবর্ষে কুরআনুল কারীম হিফজ সমাপ্ত করায় ৬জন কৃতি শিক্ষার্থীকে মাদ্রাসার পক্ষ থেকে দস্তারবন্দী ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়| এছাড়া বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়| প্রধান মেহমান বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক| তিনি তার বক্তব্যে দ্বীনি বাগান তথা মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সচেতন অভিভাবকসহ বিত্তবানদের পাশে আসার আহ্বান জানান|

বার্ষিক সভায় আলোচনা রাখেন মাওলানা ক্বারী নূরুস সোলতান, মাওলানা সালেম আজীজী, খতিব ইসলাম হযরত মাওলানা আলমগীর আজীজী, মাওলানা শামসুল আলম, মাওলানা আইয়ুব আনসারী ও মাওলানা আকবর আহমদসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ| এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

এদিকে মাদ্রাসার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় দুবাই প্রবাসী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর তিনি তার শুভেচ্ছা বক্তব্যে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।