চকরিয়া টাইমস:
কক্সবাজারে আধুনিক বার্ন ইউনিট স্থাপন, আইসিইউ বেড বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ জনবল নিয়োগের দাবিতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) বিকাল ৪টায় জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনির স্থানীয় মুখপাত্র আসিফ বাপ্পী, শামিম ফরহাদ, মুহাম্মদ খালিদ বিন সাঈদ, জুনায়েদ হোসাইন ও ইঞ্জিনিয়ান জায়েদ বিন আমান।
মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ পর্যটন জেলা হওয়া সত্ত্বেও এখানে এখনো আধুনিক বার্ন ইউনিট ও পর্যাপ্ত আইসিইউ সুবিধা গড়ে ওঠেনি। ফলে অগ্নিদগ্ধ ও গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে পাঠাতে হয়, যা অনেক ক্ষেত্রে জীবনহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

0 comments: