চকরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের র‍্যালী ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):

"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার।


উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মাদ সাঈদ আল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ। তিনি  শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আমিন ও উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আরিফ হোসেন।


এসময় চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন ও চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খামারিদের পক্ষে বক্তব্য রাখেন মনির উদ্দিন। 


উল্লেখ্য, চকরিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সমন্বিত আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচি পালিত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: