চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরশহর উদ্বোধন করা হয়েছে বই পুস্তকের দোকান “আল মদিনা লাইব্রেরি” এন্ড ষ্টেশনারী”।
শুক্রবার (১৯ জুন) চিরিংগা বায়তুশ শরফ মসজিদ রোড (মহাসড়ক সংলগ্ন) শাহ জব্বারিয়া মার্কেটের (সাবেক মামুন মার্কেট) প্রথম তলায় এ ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়।
আল মদিনা লাইব্রেরী এন্ড স্টেশনারীর মালিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চকরিয়া উপজেলা কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ আমির হোসেনের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কক্সবাজার জেলা সভাপতি হোসাইন উজ জামান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ইফতেখার ইবনে গিয়াস রিমন।
এসময় চকরিয়ায় কর্মরত দৈনিক মানবকণ্ঠের চকরিয়া প্রতিনিধি আবদুল মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফিতা কেটে উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সফলতা এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন পালাকাটা আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা এহছানুল হক নাঈমী।

0 comments: