চকরিয়া টাইমস:
পেকুয়া উপজেলাস্থ ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী, সাধারণ সভা ও দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০মে) প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব এএইচএম বদিউল আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা কামাল হোছাইন, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বারেক আহমদ, মোস্তাক আহমদ সাবেক এমইউপি, মাওলানা বদিউল আলম, মাওলানা মোহাম্মদ ইউছুফ, অধ্যাপক নুরুল হাকিম, মাওলানা রফিক বিন সিদ্দিকী প্রমুখ।
স্বাগত বক্তব্যে সভাপতি বলেন বর্তমান সিলেবাস অনুযায়ী আলিয়া মাদ্রাসায় আরবি বিষয়ে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তাই প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে গত বছর থেকে আরবি বিষয়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যা এ বছরও চলমান থাকবে; সাথে আইসিটি বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামী ২ বছরের জন্য গঠনতন্ত্র অনুযায়ী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আজিম সভাপতি, কে.এম. মুফিজুর রহমান নিজামীকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ হেলাল উদ্দিনকে অর্থ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি গঠন করা হয়।

0 comments: