চকরিয়া টাইমস:
“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে একাধিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬।
বুধবার (৮ এপ্রিল) এ উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব। এছাড়া স্কাউটের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমাবেশে বক্তব্য রাখেন।
পরে এক বর্ণাঢ্য র্যালি চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়।

0 comments: