চকরিয়ার মগবাজার কাঁচাবাজারের শুভ উদ্বোধন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার মগবাজার একতা সমবায় সমিতির আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে মগবাজার কাঁচাবাজারের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল পাঁচটায় কাঁচাবাজার চত্বরে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। তিনি কেক ও ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিশেষ দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন।

পরে তিনি বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে বাজার ব্যবস্থাপনার সুযোগ সুবিধা এবং অসুবিধার সমূহ সম্ভাবনা নিয়ে কুশলাদি বিনিময় করেন। এসময় ইউএনও'র বাজার পরিদর্শন নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

মগবাজার একতা সমবায় সমিতির সভাপতি খাইরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজ ও চকরিয়া সিটি কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রমিজ উদ্দিন, চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুচ ছালাম, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম ও সমিতির যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম।

আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে ইউএনও শাহীন দেলোয়ারসহ অতিথিদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: