চকরিয়া টাইমস:
সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার (২০এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার প্রধান অতিথি হিসেবে টিকাদান কার্যক্রনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: আবদুল মোমেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আরিফুল ইসলাম, উপজেলা এমটিইপিআই পলাশ সুশীলসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ০৬ মাস বয়স হতে ০৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা ক্যাম্পেইনে ১ডোজ করে হাম-রুবেলা রোগের প্রতিরোধক টিকা নিশ্চিত করে শিশুদের সুরক্ষিত রাখতে এই কার্যক্রম শুরু করেন।


0 comments: