চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল পাঁচটায় অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মো. আরিফুল কবির। তিনি সভাপতির বক্তব্য রাখেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা জামাল হোসাইন, অধ্যাপক মাহফুজুল করিম, চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল হোসাইন, ৬নং ওয়ার্ড সভাপতি জামাল উদ্দিন ও ৭নং ওয়ার্ড সভাপতি মাস্টার মোহাম্মদ রেজাউল করিম।
এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, জামায়াত নেতা সরোয়ার আলম, ৭নং ওয়ার্ড সেক্রেটারি কাউন্সিলর প্রার্থী হাফেজ মাওলানা এহসানুল হক, ৬নং ওয়ার্ড সহকারী সেক্রেটারি মো. আতিকুর রহমানসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুশাসনের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে। এজন্য দলমতের উর্ধ্বে থেকে সকলকে কল্যাণকর ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেখানে দেশের সর্বশ্রেণির মানুষ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার স্বাধীনতা ফিরে পাবে।
সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন চকরিয়া পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনির ও অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মদ রাসেল।
এদিকে এরআগে চকরিয়া পৌরসভা জামায়াতের আয়োজনে মহান স্বাধীনতা দিবসের দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা দিবসের পোস্টারিং করা হয়।

0 comments: