চকরিয়া টাইমস:
চকরিয়ার চিরিংগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সংগ্রাম পত্রিকার নিয়মিত গ্রাহক ও পাঠক বুড়িপুকুর গ্রামের বাসিন্দা মরহুম হাজী হাবিবুর রহমানের সহধর্মীনি হাজী দিলজাহার বেগম (৭০) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শনিবার (২৮ মার্চ) সোয়া ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৭ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। মৃত্যুকালে বহু নাতি-নাতনিসহ অংসখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন বিকাল ৫টায় চিরিংগা ইউনিয়নের উত্তর বুড়িপুকুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন মরহুমার বড় ছেলে কুসুমকলি আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ উল্লাহ। জানাযাপূর্ব সমাবেশে উপস্থিত সকলের কাছে মায়ের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত সালাম বিনিময় করেন মরহুমার মেজো ছেলে চিরিংগা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. শরিফুল ইসলাম।
বিশাল নামাযে জানাযায় অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, চিরিংগা ইউপি’র সাবেক চেয়ারম্যান হাজী জসীম উদ্দিন, বিআরডিবি চকরিয়া’র চেয়ারম্যান আবদুল হাফেজ, চিরিংগা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আহমদ, চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, সেক্রেটারি মো. কফিল উদ্দিন সাংবাদিক সফওয়ানুল করিম, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমার লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, মরহুমা হাজী দিলজাহার বেগম দেশের ইসলামী গানের অন্যতম গীতিকার ও সুরকার শিল্পী শোয়াইব বিন হাবিবের মমতাময়ী মা।

0 comments: