চকরিয়া টাইমস:
চকরিয়ার বিএমচর ইউনিয়নের বেতুয়াবাজারস্থ হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬।
বৃহস্পতিবার (২৬ মার্চ) আয়োজিত মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির মধ্যে ছিল; মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃতি, হামদ-নাত, কুরআন তেলাওয়াত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও আলোচনা সভা।
মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কবির হোছাইন। এতে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাফর আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

0 comments: